কিশোরগঞ্জের ইটনায় খাদ্যবান্ধব কর্মসূচির (ওএমএস) ৭২ বস্তা চালসহ নৌকার তিন মাঝিকে আটক করেছে পুলিশ। বুধবার (১৭ সেপ্টেম্বর) ইটনা উপজেলার বাদলা ইউনিয়ন পুলিশ ফাঁড়ির উপপরির্দশক সামাদ মিয়ার নেতৃত্বে বাদলা উজান শিমুল গৌরনদীর মাছের খাড়ির সামনে থেকে চালসহ ইঞ্জিনচালিত একটি ট্রলার জব্দ করা হয়। আটককৃতরা হলেন- ইটনা উপজেলার মৃগা ইউনিয়নের পূর্ব গ্রামের আব্দুর রহিম মিয়ার পুত্র লেলিন মিয়া (৩৬), একই গ্রামের এখলাছ মিয়ার পুত্র নিয়ামুল মিয়া (৩০) ও আজিজুল মিয়ার পুত্র সাইদুল ইসলাম (১৯)। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত মঙ্গলবার দুপুরে খোলা বাজারে খাদ্যশস্য বিক্রয় (ওএমএস) কর্মসূচির অধীনে মৃগা ইউনিয়নের ডিলার শাহজাহান মিয়া ইটনা সরকারি খাদ্য গুদাম থেকে ৩১৬ জন কার্ডধারী সুবিধাভোগীর জন্য ১০ মেট্রিকটন ৮৩০ কেজি চাল উত্তোলন করে। ডিলার উত্তোলনকৃত চালের সিংহভাগ সুবিধাভোগীদের মাঝে বিক্রি না করে বেশি দামে কালোবাজারে বিক্রির জন্য পার্শ্ববর্তী তাড়াইল উপজেলায় নিয়ে যাওয়ার সময় ৭২ বস্তা চালসহ তিন মাঝিকে আটক করে পুলিশ। ইটনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাফর ইকবাল বিষয়টি নিশ্চিত করে জানান, এই ঘটনায় নৌকার তিন মাঝিকে আটক করা হয়েছে। ডিলারসহ এই ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
শেখ হাসিনাসহ ৩ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল
শেখ হাসিনাসহ ৩ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল

জুলাই গণহত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রধান অভিযুক্ত করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়েছে। মামলার অপর Read more

কুয়ালালামপুর বিমানবন্দরে ৯৬ বাংলাদেশি আটক
কুয়ালালামপুর বিমানবন্দরে ৯৬ বাংলাদেশি আটক

পর্যাপ্ত অর্থ না থাকা এবং সন্দেহজনক আবাসন বুকিংসহ বিভিন্ন অনিয়মের কারণে মালয়েশিয়ার পর্যটক হিসেবে আসা ১৩১ জন বিদেশিকে কুয়ালালামপুর আন্তর্জাতিক Read more

নতুন বেতন কমিশন গঠন করল সরকার
নতুন বেতন কমিশন গঠন করল সরকার

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন বেতন কাঠামো নির্ধারণের জন্য পে কমিশন গঠন করা হয়েছে। এ কমিশনের প্রধান করা হয়েছে সাবেক অর্থসচিব জাকির Read more

ময়মনসিংহে জীবনের নিরাপত্তা চেয়ে দুই সাংবাদিকের থানায় জিডি
ময়মনসিংহে জীবনের নিরাপত্তা চেয়ে দুই সাংবাদিকের থানায় জিডি

ময়মনসিংহ সিটি কর্পোরেশনের পরিবহন সেক্টরের নানা অনিয়ম-লুটপাটের তথ্য জানতে চাইলে দুই সাংবাদিক সময়ের কণ্ঠস্বরের জেলা প্রতিনিধি মো: রবিউল আউয়াল রবি Read more

‘অশুভ শক্তি অস্থিরতা সৃষ্টির চেষ্টা করলে সর্বোচ্চটুকু দিয়ে নিয়ন্ত্রণ করা হবে’
‘অশুভ শক্তি অস্থিরতা সৃষ্টির চেষ্টা করলে সর্বোচ্চটুকু দিয়ে নিয়ন্ত্রণ করা হবে’

জাতীয় নির্বাচন সামনে রেখে পতিত সরকার বা কোনো অশুভ শক্তি অস্থিরতা সৃষ্টির চেষ্টা করলে সরকার সর্বোচ্চটুকু দিয়ে তা নিয়ন্ত্রণের চেষ্টা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন