পূজার ছুটিতে দীর্ঘদিন ধরে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ক্যাম্পাস বন্ধ থাকায় ভেতরে অবস্থানরত কুকুরগুলো খাবারের সংকটে পড়ে। এমন পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নেতাকর্মীরা এগিয়ে এসে প্রাণীগুলোর জন্য খাবারের ব্যবস্থা করেন।এমন মানবিক উদ্যোগের মূল উদ্যোক্তা ছিলেন জবি ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আরিফ। তার আহ্বানে গত ২৫ সেপ্টেম্বর থেকে সংগঠনের নেতাকর্মীরা একত্রিত হয়ে প্রতিদিন কুকুরগুলোর জন্য খাবার সরবরাহ করে আসছেন।এ বিষয়ে সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সাদিয়া আক্তার বলেন, ‘ক্যাম্পাসের কুকুরগুলো আমাদের নিত্যদিনের সঙ্গী। ক্যাম্পাস বন্ধ থাকায় তারা কষ্ট পাচ্ছিল। ছাত্রদল যে তাদের খাবারের দায়িত্ব নিয়েছে, এটা সত্যিই প্রশংসনীয়। এমন মানবিক কাজ আমাদেরও অনুপ্রাণিত করে।’আরিফুল ইসলাম আরিফ জানান, ‘কুকুর অবলা প্রাণী, ক্যাম্পাসে তারা সব সময় অবস্থান করে। কিন্তু ক্যাম্পাস বন্ধ থাকায় ক্যাফেটেরিয়াও বন্ধ, ভেতরে কোনো আয়োজনও নেই। ফলে তারা খাবারের সংকটে পড়ে। বিষয়টি বিবেচনায় নিয়ে আমরা দ্রুত খাবারের ব্যবস্থা করি। ছাত্রদল মানবিক ও সাম্যের রাজনীতিতে বিশ্বাসী।’উদ্যোগে আরও সহযোগিতা করেন জবি ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আবু সুফিয়ান, আহ্বায়ক সদস্য রাহাত হাসান, মাসফিকুল ইসলাম রাইন, সাইফুল ইসলাম রাফিদ, আতাউল্লাহ আহাদ, আশরাফুল ইসলামসহ আরও অনেকে।শিক্ষার্থীরা এই পদক্ষেপকে প্রশংসনীয় উদ্যোগ হিসেবে দেখছেন। তাদের মতে, প্রাণীদের জন্য এমন কাজ সমাজে ইতিবাচক প্রভাব ফেলবে এবং অন্যদেরও অনুপ্রাণিত করবে। একইসঙ্গে তারা আশা প্রকাশ করেন, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সংগঠন মানবিক কর্মকাণ্ডে আরও সক্রিয় ভূমিকা রাখবে। এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
শার্শা-বেনাপোলে তাল গাছের স্বল্পতা, অস্তিত্বের লড়াইয়ে বাবুই পাখিরা
শার্শা-বেনাপোলে তাল গাছের স্বল্পতা, অস্তিত্বের লড়াইয়ে বাবুই পাখিরা

‘বাবুই পাখিরে ডাকি বলিছে চড়াই, কুঁঁড়ে ঘরে থেকে কর শিল্পের বড়াই’- আবহমান গ্রাম বাংলার বাসা তৈরির যে নিখুত কারিগর, কবির Read more

নান্দাইলে ২২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি আটক
নান্দাইলে ২২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি আটক

ময়মনসিংহের নান্দাইলে ব্যাটারিচালিত অটোরিকশাযোগে গাঁজা পরিবহনের সময় ২২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে। সোমবার (০২ জুন) দুপুরে ময়মনসিংহ Read more

সাগরে তিন দিন ধরে ভাসতে থাকা ৮ জেলে উদ্ধার
সাগরে তিন দিন ধরে ভাসতে থাকা ৮ জেলে উদ্ধার

তিন দিন ধরে সাগরে ভাসতে থাকা ফিশিং বোট এফ.বি মায়ের দোয়া আট জেলেকে উদ্ধার করেছে কোস্টগার্ড।সোমবার (১৮ আগস্ট) সকালে কোস্টগার্ড Read more

ট্রেনের নিচে ঝাঁপ দেওয়া সেই পেঁয়াজ চাষির বাড়িতে ইউএনও
ট্রেনের নিচে ঝাঁপ দেওয়া সেই পেঁয়াজ চাষির বাড়িতে ইউএনও

মাঠ থেকে পেঁয়াজ উত্তোলনের মৌসুম চলছে। কৃষকরা কেউ মাঠ থেকে, আবার কেউ কেউ হাট-বাজারে আড়ৎ এ এসে মাঠের পেঁয়াজ বিক্রয় Read more

মালয়েশিয়ায় নথি জালিয়াতি, ৩ বাংলাদেশি গ্রেপ্তার
মালয়েশিয়ায় নথি জালিয়াতি, ৩ বাংলাদেশি গ্রেপ্তার

নথি জালিয়াতি চক্রের হোতাসহ ৩ বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে মালয়েশিয়া পুলিশ। মঙ্গলবার এক বিবৃতিতে এ তথ্য দিয়েছেন অভিবাসন বিভাগের মহাপরিচালক দাতুক Read more

গ্রিনল্যান্ড দখলের বিরোধিতায় শুল্ক: ট্রাম্পের সিদ্ধান্তে ক্ষুব্ধ ইউরোপ
গ্রিনল্যান্ড দখলের বিরোধিতায় শুল্ক: ট্রাম্পের সিদ্ধান্তে ক্ষুব্ধ ইউরোপ

গ্রিনল্যান্ড দখলের পরিকল্পনার বিরোধিতা করায় ইউরোপের আটটি মিত্র দেশের ওপর নতুন শুল্ক আরোপের হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন