খাগড়াছড়িতে সম্প্রতি সন্ত্রাসীদের অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত গুইমারার রামসু বাজার পরিদর্শন করেছেন সেনাবাহিনীর গুইমারা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আবুল কালাম শামসুদ্দিন (রানা)।শুক্রবার (৩ অক্টোবর) সকালে সরেজমিনে পরিদর্শন শেষে ক্ষতিগ্রস্তদের সঙ্গে মতবিনিময় করেন তিনি। এ সময় গুইমারা রিজিয়নের পক্ষ থেকে প্রায় ১০ লাখ টাকা অনুদান প্রদান করা হয়।পাশাপাশি চট্টগ্রাম ২৪ পদাতিক ডিভিশনের জিওসি ও এরিয়া কমান্ডারের পক্ষ থেকে আরও ২০ লাখ টাকা অনুদানের আশ্বাস দেন তিনি, যা অতি শীঘ্রই ক্ষতিগ্রস্তদের মাঝে বিতরণ করা হবে বলে জানানো হয়।এ সময় তিনি সকলকে রামসু বাজার ও আশপাশের এলাকায় স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনার জন্য আহ্বান জানান। এছাড়াও তিনি সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার পাশাপাশি অপপ্রচার ও স্বার্থান্বেষী মহল দ্বারা প্রভাবিত না হতে অনুরোধ জানান।ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে সেনাবাহিনীর এ উদ্যোগ অব্যাহত থাকবে বলেও আশ্বাস প্রদান করেন তিনি।এসকে/আরআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কাউকে গ্রেফতার করলে ১২ ঘণ্টার মধ্যে স্বজনদের জানাতে হবে
কাউকে গ্রেফতার করলে ১২ ঘণ্টার মধ্যে স্বজনদের জানাতে হবে

ফৌজদারি কার্যবিধি সংশোধনের প্রস্তাব অনুমোদন করেছে উপদেষ্টা পরিষদ। এটি কার্যকর হলে একজন ব্যক্তিকে গ্রেফতার করার পর সর্বোচ্চ ১২ ঘণ্টার মধ্যে Read more

৬.৩ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল আফগানিস্তান
৬.৩ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল আফগানিস্তান

উত্তর আফগানিস্তানে ভয়াবহ ভূমিকম্প আঘাত হেনেছে। সোমবার ভোরে মাজার-ই-শরিফের কাছে এই ভূমিকম্প অনুভূত হয়। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, Read more

বিএনপি কথায় নয়, কাজে বিশ্বাসী: ডা. জাহিদ
বিএনপি কথায় নয়, কাজে বিশ্বাসী: ডা. জাহিদ

বিএনপি কাজে বিশ্বাসী, কথার ফুলঝুড়িতে ভুলার দরকার নেই। মেয়েদের স্কুলের লেখাপড়া করতে বেতন লাগে না। এই প্রচলন শুরু করেছিলেন সাবেক Read more

ভারত-পাকিস্তান উত্তেজনায় নতুন মাত্রা
ভারত-পাকিস্তান উত্তেজনায় নতুন মাত্রা

কাশ্মীরে সন্ত্রাসী হামলার পর দক্ষিণ এশিয়ার দুই প্রতিবেশী দেশের মধ্যে উত্তেজনায় নতুন মাত্রা পেল। এবার পাকিস্তানকে ঋণ দেওয়ার আগে আন্তর্জাতিক Read more

ভারতে পালানোর সময় দীপু মনির ভাগনে রিয়াজ আটক
ভারতে পালানোর সময় দীপু মনির ভাগনে রিয়াজ আটক

ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে ভারতে পালানোর সময় সাবেক শিক্ষামন্ত্রী ডা. দিপু মনির ভাগনে ও ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের দপ্তর Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন