ইতিহাস ও ঐতিহ্য সমৃদ্ধ ২০০ বছরের পুরনো নোয়াখালী জেলা। বৃহত্তর এই জেলার মানুষ ত্রিপুরার ভগ্নাংশ কুমিল্লার সঙ্গে নয়, নোয়াখালীর স্বনামেই নোয়াখালী বিভাগ দেখতে চায়। তাই এই অঞ্চলকে স্বতন্ত্র বিভাগ ঘোষণার দাবিতে উত্তাল হয়ে উঠেছে বৃহত্তর নোয়াখালী। বিভাগের দাবিতে আবারো গত ২ দিন ধরে সড়ক অবরোধ করে বিক্ষোভ ও সমাবেশ করা হয়েছে।শুক্রবার (০৩ অক্টোবর) বাদ জুম্মা জেলা শহর মাইজদী এবং গতকাল ২ অক্টোবর উপজেলা শহর সোনাইমুড়ি বাইপাস নোয়াখালী-কুমিল্লা মহাসড়কে এ কর্মসূচি পালন করা হয়। শুক্রবার জেলা শহর মাইজদীর বড় মসজিদ মোড় থেকে বের হয় একটি বিক্ষোভ মিছিল। মিছিলটি প্রধান সড়কে প্রবেশ করতেই চার দিক থেকে হাজার হাজার সাধারণ মানুষ অংশ নিতে থাকে। ফলে গণ-আন্দোলনে রূপ নেয় বিক্ষোভ-সমাবেশটি। এতে জেলার বুদ্ধিজীবী, শিক্ষক, আইনজীবী, সাংবাদিকসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতারাও অংশ নেন।বিক্ষোভে অংশ নেওয়া ব্যক্তিরা নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনীসহ আশপাশের জেলা নিয়ে স্বতন্ত্র নোয়াখালী বিভাগ ঘোষণার দাবি জানান।শহরজুড়ে বিক্ষোভ শেষে নোয়াখালী সুপার মার্কেটের সামনে সমাবেশে হেফাজতে ইসলাম বাংলাদেশ নোয়াখালী জেলা শাখার সাংগঠনিক সম্পাদক ও মডেল নোয়াখালী ইউনিয়ন পরিষদের মাওলানা ইয়াছিন আরাফাত, জেলা যুবদলের সাধারণ সম্পাদক নুরুল আমিন খান, বৃহত্তর নোয়াখালী বিভাগ বাস্তবায়ন সংগ্রাম পরিষদের সভাপতি সাইফুর রহমান রাসেল, নোবিপ্রবি শিক্ষার্থী মেহেদী হাসান সীমান্ত, তুষারসহ অনেকেই বক্তব্য রাখেন।এসময় বক্তারা বলেন, ধনে, মনে, জনে, ইতিহাস, ঐতিহ্যে ও অর্থনৈতিক উন্নয়নে পরিপূর্ণ ২০০ বছরের পুরোনো জেলা আমাদের নোয়াখালী। ঐতিহ্যবাহী এই জেলাটি বাংলাদেশের জাতীয় অর্থনীতির শতকরা ৩৫ ভাগ নিয়ন্ত্রণ করে। এছাড়াও ৭ লক্ষাধিক প্রবাসী অধ্যুষিত এই জেলার প্রবাসীদের রেমিট্যান্সে জাতীয় অর্থনীতির চাকা সচল রয়েছে। সবদিক বিবেচনায় জাতির শ্রেষ্ঠ সন্তান বীরশ্রেষ্ঠ রুহুল আমিনসহ জ্ঞানীগুণির জেলা নোয়াখালীই ৯ম প্রশাসনিক বিভাগের যোগ্য দাবিদার। কিন্তু আমরা শুনছি, নোয়াখালীকে বিভাগ না করার ষড়যন্ত্র চলছে। আমরা কোনো ষড়যন্ত্র মেনে নেবো না।বক্তারা আরো বলেন, ঢাকা থেকে মাত্র ৮০ কি.মি. দূরত্বের জেলা কুমিল্লা নয়, ১৬০ কি.মি. দূরত্বের স্বয়ংসম্পূর্ণ জেলা নোয়াখালীকেই বিভাগ হিসেবে ঘোষণা ও বাস্তবায়ন করতে হবে। নোয়াখালীর গণমানুষের অনুমতি ছাড়া কিংবা গণশুনানি ছাড়া যদি কুমিল্লার সঙ্গে নোয়াখালীকে সংযুক্ত করে বিভাগ ঘোষণা করা হয়, তাহলে নোয়াখালীবাসী কখনোই তা মেনে নেবে না। প্রয়োজনে আমরা চট্টগ্রামের সঙ্গেই থাকব, তবুও কুমিল্লার সঙ্গে বিভাগে যাব না। আর বিভাগ বিষয়ে যদি নোয়াখালীকে নিয়ে কোনো চক্রান্ত করা হয়, তাহলে নোয়াখালীর তরুণ প্রজন্মের নেতৃত্বে সকল শ্রেণী-পেশার মানুষ প্রয়োজনে লাগাতার কঠোর আন্দোলনে নামবে, তারপরও বিভাগ বাস্তবায়ন ছাড়া আমরা ঘরে ফিরবো না।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
রাতের মধ্যে দেশের ১৯ জেলায় ঝড়ের আভাস
রাতের মধ্যে দেশের ১৯ জেলায় ঝড়ের আভাস

রাতের মধ্যে দেশের ১৯ জেলায় ঝড়ের আভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।সোমবার (১৯ মে) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর থেকে দেওয়া রাত ১টা Read more

দামুড়হুদায় জমি নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষে নিহত ১, গুরুতর আহত ৩
দামুড়হুদায় জমি নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষে নিহত ১, গুরুতর আহত ৩

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার গোবিন্দহুদা গ্রামে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের কোপে জয়নুর (৫৩) নামের এক ব্যক্তি নিহত হয়েছে। এসময় Read more

আড়মবাড়িয়ায় ৮ কৃষককে পিটিয়ে জখম, গরু জবাই করে পিকনিক
আড়মবাড়িয়ায় ৮ কৃষককে পিটিয়ে জখম, গরু জবাই করে পিকনিক

পাবনার ঈশ্বরদীর পদ্মানদীতে বালুমহলের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যেকার উত্তেজনা ও গুলাগুলির ঘটনায় উত্তপ্ত চরে চাষাবাদ করতে গিয়ে Read more

‘ইরানের দেশপ্রেমিকরা, জাতীয় প্রতিষ্ঠান দখল করুন’, নির্দেশনা ট্রাম্পের
‘ইরানের দেশপ্রেমিকরা, জাতীয় প্রতিষ্ঠান দখল করুন’, নির্দেশনা ট্রাম্পের

ইরানের বিক্ষুব্ধ জনতাকে সরকারবিরোধী আন্দোলন চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জনতাকে দেশটির জাতীয় প্রতিষ্ঠানগুলোর দখল নেওয়ার নির্দেশনাও Read more

আমি দল ছেড়ে যাইনি, এলাকার মানুষকেও ছাড়িনি: রুমিন ফারহানা
আমি দল ছেড়ে যাইনি, এলাকার মানুষকেও ছাড়িনি: রুমিন ফারহানা

বিএনপি থেকে বহিষ্কারের পর প্রথম প্রকাশ্য সমাবেশে প্রয়াত নেত্রী খালেদা জিয়ার জন্য দোয়া পড়িয়েছেন বিদ্রোহী প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা। বৃহস্পতিবার (০১ Read more

কিশোরগঞ্জে ১০ জনের প্রার্থীতা বাতিল
কিশোরগঞ্জে ১০ জনের প্রার্থীতা বাতিল

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জের তিনটি আসনে প্রার্থীদের মনোনয়পত্র বাছাই কার্যক্রম শেষে ১০ জনের প্রার্থীতা বাতিল করা হয়েছে।কিশোরগঞ্জ জেলা প্রশাসকের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন