সুন্দরবনের শিবসা নদীসংলগ্ন আড়বাউনি খাল এলাকায় অভিযান চালিয়ে দুর্ধর্ষ ডাকাত জাহাঙ্গীর বাহিনীর আস্তানা থেকে অস্ত্র-গোলাবারুদসহ জিম্মি থাকা ৪ জন জেলেকে উদ্ধার করেছে কোস্টগার্ড। শুক্রবার (৩ অক্টোবর) ভোরে এ অভিযান চালানো হয়।কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। ডাকাতদের আত্মসমর্পণের আহ্বান জানাতে দুই রাউন্ড ফাঁকা গুলি ছোড়া হলে তারা জেলেদের ফেলে পালিয়ে যায়। পরে ১টি একনলা বন্দুক, ২টি এয়ারগান ও ৩ রাউন্ড তাজা কার্তুজ জব্দ করা হয়।উদ্ধার হওয়া জেলেরা হলেন- মফিজুল ইসলাম (৪২), হাবিবুর রহমান (৩৭), হাবিবুর (৩৫) ও শাহজাহান গাজী (৪০)। তাদের জানিয়েছে, ১০ দিন ধরে মুক্তিপণের জন্য নির্যাতন চালাচ্ছিল জাহাঙ্গীর বাহিনী।কোস্টগার্ড জানায়, উদ্ধার করা জেলে ও অস্ত্র-গোলাবারুদ সম্পর্কে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। সুন্দরবন দস্যুমুক্ত না হওয়া পর্যন্ত এ অভিযান চলবে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
পরিবহনে ডাকাতি এড়াতে স্টপেজ থেকেই যাত্রীদের ছবি তুলতে হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা
পরিবহনে ডাকাতি এড়াতে স্টপেজ থেকেই যাত্রীদের ছবি তুলতে হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

ঈদযাত্রায় ডাকাতির ঘটনা এড়াতে পরিবহনে যাত্রী উঠানো প্রতিটি স্টপেজ থেকেই যাত্রীদের ছবি তুলতে হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল Read more

স্বাধীনতা দিবস উপলক্ষে জামায়াতের কর্মসূচি ঘোষণা
স্বাধীনতা দিবস উপলক্ষে জামায়াতের কর্মসূচি ঘোষণা

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে ২ দিনের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। কর্মসূচির মধ্যে রয়েছে আলোচনা সভা, জাতীয় Read more

আগামীকাল টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
আগামীকাল টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

সিলেটের বিভিন্ন এলাকায় আগামীকাল বুধবার ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না। বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিউবো) বিতরণ লাইন ও ট্রান্সফরমারের জরুরি মেরামত, Read more

ভারতে বাংলাদেশি ও রোহিঙ্গা সন্দেহে ৪৪৮ জন আটক
ভারতে বাংলাদেশি ও রোহিঙ্গা সন্দেহে ৪৪৮ জন আটক

ভারতের ওড়িশা থেকে বাংলাদেশি ও রোহিঙ্গা সন্দেহে অন্তত ৪৪৮ জনকে আটক করেছে পুলিশ। সোমবার রাত থেকে শুরু হওয়া অভিযানে আটককৃতদের Read more

নেত্রকোনায় হামে আক্রান্ত ৯ শিশু, একজনের অবস্থা আশঙ্কাজনক
নেত্রকোনায় হামে আক্রান্ত ৯ শিশু, একজনের অবস্থা আশঙ্কাজনক

দেশের অন্যান্য জেলার মতো নেত্রকোনাতেও দেখা দিয়েছে সংক্রামক রোগ হামের প্রাদুর্ভাব। জেলা সদর হাসপাতালে ইতিমধ্যে ৯ জন শিশু হামে আক্রান্ত Read more

দুধের শিশুকে নিয়ে এসএসসি পরীক্ষায় মা
দুধের শিশুকে নিয়ে এসএসসি পরীক্ষায় মা

পাবনার সুজানগরে মাত্র ৪ মাস বয়সি দুধের শিশুকে বাইরে রেখে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) সমমান পরীক্ষায় বসেছেন মা মোছা. মিতা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন