চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে খালিদ মুসাব্বির আশিক (২৮) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। আজ শুক্রবার (৩ অক্টোবর) দুপুর সাড়ে ১২ টার দিকে নাচোল—আমনুরা সড়কের হামিদপুরে এ দুর্ঘটনা ঘটে।নিহত খালিদ মুসাব্বির নাচোল উপজেলার মাক্তাপুরের আব্দুল মালেকের ছেলে। তিনি একটি মসজিদের ইমাম ছিলেন।নাচোল থানার ভারপ্রাপ্ত কর্মকতার্ (ওসি) মনিরুল ইসলাম বলেন, খালিদ মুসাব্বির নাচোল উপজেলার হাটবাকইল যাচ্ছিলেন একটি মসজিদের জুম্মার নামাজ পড়াতে। হামিদপুর এলাকায় চাঁপাইনবাবগঞ্জ থেকে আসা একটি বাসের সঙ্গে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাথায় আঘাত পেয়ে ঘটনাস্থলেই তিনি মারা যান। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা তার মরদেহ উদ্ধার করে।ওসি আরও বলেন, স্থানীয়রা দুর্ঘটনাকবলিত বাসটি জব্দ করেছে। তবে বাসের চালক ও চালকের সহকারী পলাতক রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বর্ষবরণের আনন্দ শোভাযাত্রায় ‘ফ্যাসিবাদের মুখাকৃতি’
বর্ষবরণের আনন্দ শোভাযাত্রায় ‘ফ্যাসিবাদের মুখাকৃতি’

বাংলা নববর্ষ ১৪৩২ এর পহেলা বৈশাখ উদযাপন করতে আনন্দ শোভাযাত্রা করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ। উচ্ছ্বাসে ভরা বর্ণিল এই শোভাযাত্রা Read more

লাশ নেয়নি কেউ, বাবার মৃত্যুর খবরে ফোন বন্ধ করে দিলেন ছেলেও!
লাশ নেয়নি কেউ, বাবার মৃত্যুর খবরে ফোন বন্ধ করে দিলেন ছেলেও!

চট্টগ্রামের ইব্রাহিম নামে এক ব্যক্তি গত সোমবার (৩০ জুন) সকাল ১০টার দিকে ২৫০ শয্যা বিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে মারা যান। Read more

হবিগঞ্জে পুকুর থেকে মাদ্রাসা ছাত্রের ভাসমান মরদেহ উদ্ধার
হবিগঞ্জে পুকুর থেকে মাদ্রাসা ছাত্রের ভাসমান মরদেহ উদ্ধার

হবিগঞ্জ শহরের কেন্দ্রীয় ঈদগাহ পুকুর থেকে আবুল মনসুর (১৫) নামে এক মাদ্রাসা ছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।রবিবার (২২ জুন) দিবাগত Read more

দেশে ফিরেছেন ৬৪ হাজারের বেশি হাজি
দেশে ফিরেছেন ৬৪ হাজারের বেশি হাজি

পবিত্র হজ সম্পন্ন করে দেশে ফিরেছেন ৬৪ হাজারের বেশি বাংলাদেশি। মোট ১৭৩টি ফ্লাইটে সৌদি আরব থেকে দেশে ফেরেন তারা। অন্যদিকে Read more

আরও অনেক কিছু দেখবেন, সেকেন্ডারি নিষেধাজ্ঞা আসছে: ট্রাম্প
আরও অনেক কিছু দেখবেন, সেকেন্ডারি নিষেধাজ্ঞা আসছে: ট্রাম্প

ভারতের ওপর যুক্তরাষ্ট্র ৫০ শতাংশ শুল্ক আরোপ করার কয়েক ঘণ্টার মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নতুন করে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন