গাজার উদ্দেশ্যে যাওয়া আন্তর্জাতিক সাহায্য বহরের শেষ নৌযানও ইসরায়েলি কমান্ডোর হাতে আটক হয়েছে। শুক্রবার (০৩ অক্টোবর) সকালে গাজার উপকূলে এই নৌযানে উঠে পড়ে ইসরায়েলি সেনারা। সরাসরি সম্প্রচারিত এক ভিডিওতে দেখা যায়, জোরপূর্বক নৌযানটিতে প্রবেশ করে কর্মীদের আটক করা হচ্ছে।ফ্লোটিলাটি গাজায় মানবিক সহায়তা পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে যাত্রা করেছিল। ৪০টিরও বেশি নৌযান নিয়ে বহরে শত শত আন্তর্জাতিক কর্মী অংশ নিয়েছিলেন, যারা ইসরায়েলের অবরোধ ভাঙার চেষ্টা করছিলেন।ইসরায়েল বলছে, গাজার দিকে যাওয়া নৌযানগুলো অবরোধ ভঙ্গের চেষ্টা করছে। অন্যদিকে ফ্লোটিলার অংশগ্রহণকারীরা এটিকে মানবিক উদ্যোগ হিসেবে দাবি করছেন। ইসরায়েল শুরু থেকেই ঘোষণা দিয়েছিল যে তারা ফ্লোটিলা আটক করবে। তাদের দাবি, এসব নৌযান ‘বৈধ নৌ অবরোধ ভাঙার চেষ্টা করছে’, তবে আন্তর্জাতিক আইন অনুসারে মানবিক সহায়তা পৌঁছানো বাধা দেওয়া যায় না।এদিকে, গ্রিসসহ বিশ্বের বিভিন্ন দেশে হাজারো মানুষ ফ্লোটিলা আটকানোর প্রতিবাদে বিক্ষোভ করছে। গাজায় ইসরায়েলি হামলায় বহু মানুষ নিহত হওয়ার প্রেক্ষাপটে এই বিক্ষোভ আরও জোরদার হয়েছে।গত আগস্টে গাজায় খাদ্য ও ওষুধবাহী ৪৩টি নৌযান পাঠানোর ঘোষণা দেয় এফএফসি জোট। এই মিশনের নাম দেওয়া হয় ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’। এতে ৪৪টি দেশের ৫০০ জন নাগরিক অংশগ্রহণ করেন। তাদের মধ্যে ছিলেন সুইডেনের পরিবেশ আন্দোলন কর্মী গ্রেটা থুনবার্গ, দক্ষিণ আফ্রিকার সাবেক প্রেসিডেন্ট নেলসন ম্যান্ডেলার নাতি এবং বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক আন্দোলনকর্মী ও স্বেচ্ছাসেবী।গ্লোবাল সুমুদ ফ্লোটিলা ৩১ আগস্ট স্পেনের বন্দর থেকে যাত্রা শুরু করেছিল। কিন্তু গাজার জলসীমার কাছাকাছি আসার পরপরই ইসরায়েলের নৌবাহিনী একে একে সব নৌযান আটক করে এবং নৌযান, ক্রু ও আরোহীদের নিয়ে যায় ইসরায়েলের বন্দরে।এসকে/আরআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ড. ইউনূসকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান সোকা বিশ্ববিদ্যালয়ের
ড. ইউনূসকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান সোকা বিশ্ববিদ্যালয়ের

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান করেছে জাপানের সোকা বিশ্ববিদ্যালয়।শুক্রবার (২৯ মে) সামাজিক উদ্ভাবন এবং বৈশ্বিক Read more

সিংড়ায় সড়কের পাশ থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার
সিংড়ায় সড়কের পাশ থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার

নাটোরের সিংড়া পৌর এলাকার নিংগইন বালু মহলের পাশে রাস্তার ধারে পড়ে থাকা এক ৬৩ বছর বয়সী অজ্ঞাত বৃদ্ধের মরদেহ উদ্ধার Read more

নারায়ণগঞ্জের আলোচিত ৭ খুনের রায় দ্রুত কার্যকরের দাবিতে মানববন্ধন
নারায়ণগঞ্জের আলোচিত ৭ খুনের রায় দ্রুত কার্যকরের দাবিতে মানববন্ধন

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের বহুল আলোচিত ৭ খুন মামলায় হাইকোর্টের বহালকৃত ফাঁসির রায় দ্রুত কার্যকরের দাবিতে মানববন্ধন করেছে নিহতের স্বজনরা ও স্থানীয়রা।শুক্রবার (২৫ Read more

কবর দেয়ার মতো আর জায়গা পাচ্ছে না গাজার মানুষ
কবর দেয়ার মতো আর জায়গা পাচ্ছে না গাজার মানুষ

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় হাজার হাজার মানুষ নিহত ও ভবন ধ্বংসের ঘটনায় সেখানে মানবিক বিপর্যয় দেখা দিয়েছে। এই বিপর্যয়ে যুক্ত Read more

সোনারগাঁয়ে গ্যাস লিকেজ থেকে আগুন লেগে একই পরিবারের পাঁচ সদস্য দগ্ধ
সোনারগাঁয়ে গ্যাস লিকেজ থেকে আগুন লেগে একই পরিবারের পাঁচ সদস্য দগ্ধ

সোনারগাঁয়ে কাঁচপুরে একটি বাসায় গ্যাস লিকেজ থেকে আগুন লেগে একই পরিবারের পাঁচ সদস্য দগ্ধ হয়েছেন। দগ্ধদের জরুরি ভিত্তিতে জাতীয় বার্ন Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন