গাজামুখী ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’ নৌবহর থেকে ইসরায়েলি বাহিনীর হাতে আটক হওয়া শত শত কর্মীকে মেঝেতে বসিয়ে ইসরায়েলের অতি-ডানপন্থী জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গভির ‘সন্ত্রাসী’ বলে অভিহিত করে ভর্ৎসনা করছেন—এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত হয়েছে।সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, বৃহস্পতিবার (২ অক্টোবর) সন্ধ্যায় এই ঘটনাটি ইসরায়েলের আশদোদ বন্দরে ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।ভিডিওটির অনানুষ্ঠানিক অনুবাদ অনুসারে, বেন-গভির দাবি করেন ফ্লোটিলার জাহাজগুলোকে ‘সম্পূর্ণ খালি’ পাওয়া গেছে এবং তারা গাজার জন্য কোনো ত্রাণ সহায়তা নিয়ে আসেনি। মন্ত্রী কটাক্ষ করে বলেন, ‘তারা আসলে সাহায্য করতে আসেনি। তারা এসেছিল সন্ত্রাসীদের জন্য। এরা সন্ত্রাসী।’এদিকে, ত্রাণবাহী গ্লোবাল সুমুদ ফ্লোটিলা নৌবহরের শেষ জাহাজ ‘দ্য ম্যারিনেট’ এখনো গাজার আঞ্চলিক জলসীমার দিকে এগিয়ে যাচ্ছে বলে খবর পাওয়া গেছে। আল জাজিরা জানিয়েছে, জিএমটি ৪টা ৩০ মিনিট পর্যন্ত (বাংলাদেশ সময় সকাল সাড়ে ১০টা) ইসরায়েলি বাহিনী এই ইয়টটিকে আটক করতে পারেনি।একটি লাইভ ভিডিও ফিডে দেখা গেছে, সূর্যোদয়ের সাথে সাথে পোলিশ পতাকাবাহী এই নৌযানটি ভূমধ্যসাগরের আন্তর্জাতিক জলসীমা দিয়ে অগ্রসর হচ্ছে। গ্লোবাল সুমুদ ফ্লোটিলার জিও ট্র্যাকারের তথ্য অনুযায়ী, জাহাজটি তখন গাজার আঞ্চলিক জলসীমা থেকে প্রায় ৪৮ নটিক্যাল মাইল (৮৮ কিলোমিটার) পশ্চিমে অবস্থান করছিল।’দ্য ম্যারিনেট’ জাহাজে মোট ছয়জন আরোহী রয়েছেন। বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা এক ভিডিওতে জাহাজটির ক্যাপ্টেন জানান, তাদের নৌযানের ইঞ্জিনের সমস্যা ছিল, যা এখন সমাধান করা হয়েছে।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
গাজামুখী ফ্লোটিলা বহর আটকে দেয়ায় কঠোর নিন্দা জানালো বাংলাদেশ
গাজামুখী ফ্লোটিলা বহর আটকে দেয়ায় কঠোর নিন্দা জানালো বাংলাদেশ

গাজাবাসীদের জন্য মানবিক সহায়তা বহনকারী গ্লোবাল সুমুদ ফ্লোটিলাকে আন্তর্জাতিক জলসীমায় ইসরায়েলি দখলদার বাহিনী কর্তৃক আটক করার ঘটনায় বাংলাদেশ সরকার গভীর Read more

বাধা উপেক্ষা করে রাস্তায় মাইলস্টোন শিক্ষার্থীরা
বাধা উপেক্ষা করে রাস্তায় মাইলস্টোন শিক্ষার্থীরা

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের সামনে গোলচত্বরে সকাল ১০টা থেকে জমায়েত হন শত শত শিক্ষার্থী। মুহূর্তেই মিছিল আর প্রতিবাদে Read more

মনোনয়ন বাতিলের বিরুদ্ধে ইসিতে আপিল গ্রহণ চলছে
মনোনয়ন বাতিলের বিরুদ্ধে ইসিতে আপিল গ্রহণ চলছে

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে দেশের ৩০০ আসনে মোট ২ হাজার ৫৬৮টি মনোনয়নপত্র জমা পড়েছিল। যাচাই-বাছাই শেষে এর মধ্যে Read more

বিরল দৃশ্যের সাক্ষী কোটি মানুষ, কাবার ঠিক ওপরে চাঁদ
বিরল দৃশ্যের সাক্ষী কোটি মানুষ, কাবার ঠিক ওপরে চাঁদ

পবিত্র কাবা শরীফের ওপর দিয়ে গত শুক্রবার ভোরে দেখা গেল এক বিরল চন্দ্রদৃশ্য। চাঁদ যখন ধীরে ধীরে কাবার ঠিক ওপরে Read more

গজারিয়ায় ১ম বারের মতো ডায়াবেটিস রোগীদের জন্য ব্রি ধান-১০৫ চাষ
গজারিয়ায় ১ম বারের মতো ডায়াবেটিস রোগীদের জন্য ব্রি ধান-১০৫ চাষ

গজারিয়ায়  কৃষকের মাঠে ডায়াবেটিক রোগীর জন্য উদ্ভাবিত ব্রি ধান ১০৫ চাষ হচ্ছে গজারিয়ায়। ভালো ফলন দেখে আশাবাদী কৃষকরা। উপকারী এই Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন