গাজীপুরের কালিয়াকৈরে দুর্গা বিসর্জনের সময় তুরাগ নদীতে নৌকাডুবির ঘটনায় নিখোঁজ দুই শিশুর মধ্যে একজনের লাশ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (৩ অক্টোবর) সকালে স্থানীয়রা অংকিতা নামে এক শিশুর লাশ উদ্ধার করে।স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যায় দুর্গা বিসর্জন দেখতে বিপুল সংখ্যক মানুষ তুরাগ নদীতে অর্ধশতাধিক নৌকায় ঘুরছিল। এ সময় কয়েকটি নৌকা একে অপরের সঙ্গে ধাক্কা খেলে একটি নৌকা ডুবে যায়। এতে অনেকেই পানিতে পড়ে যান। যদিও অনেকেই সাঁতরে তীরে উঠতে সক্ষম হন, তবুও অংকিতা ও তন্ময় নামে দুই শিশু পানিতে তলিয়ে যায়।খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের একটি দল স্থানীয়দের সহায়তায় উদ্ধার অভিযান শুরু করে। ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা ইফতেখার রায়হান চৌধুরী জানান, শুক্রবার সকালে অংকিতার লাশ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ আরেক শিশু তন্ময়ের সন্ধানে ডুবুরি দল এখনো অভিযান চালিয়ে যাচ্ছে।এসকে/আরআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কোম্পানীগঞ্জে ১৩ কোটি টাকার সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ
কোম্পানীগঞ্জে ১৩ কোটি টাকার সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ

নোয়াখালীর কোম্পানীগঞ্জের বসুরহাট টু মৌলভীবাজার সড়কের সাড়ে ৭ কিলোমিটার পাকা সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ এনে কাজ বন্ধ করে দিয়েছেন ওই Read more

ফটিকছড়িতে অস্ত্র উদ্ধার, আটক ৭
ফটিকছড়িতে অস্ত্র উদ্ধার, আটক ৭

চট্টগ্রামের ফটিকছড়ি থানা পুলিশের বিশেষ অভিযানে উপজেলার বিভিন্ন এলাকা থেকে সন্দেহভাজন ৭ জনকে আটক করা হয়েছে। অভিযানে দেশীয় অস্ত্র ও Read more

নওগাঁয় আকস্মিক ঝড়ে লণ্ডভণ্ড ঘরবাড়ি,বজ্রপাতে নিহত ১
নওগাঁয় আকস্মিক ঝড়ে লণ্ডভণ্ড ঘরবাড়ি,বজ্রপাতে নিহত ১

নওগাঁর পত্নীতলা, ধামইরহাট, মহাদেবপুর ও সদর উপজেলাসহ বিভিন্ন এলাকায় উপর দিযে আকস্মিক ঝড় বয়ে যায়। শনিবার (৪ অক্টোবর) বিকেলে প্রায় আধঘণ্টার Read more

টাঙ্গাইলে ভূমি কর্মকর্তার বিরুদ্ধে ঘুষ বাণিজ্যের অভিযোগ
টাঙ্গাইলে ভূমি কর্মকর্তার বিরুদ্ধে ঘুষ বাণিজ্যের অভিযোগ

টাঙ্গাইলের নাগরপুরের মাহমুদনগর ইউনিয়ন উপসহকারী (ভূমি) কর্মকর্তা মো. ফরহাদ আলীর বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও দুর্নীতির অভিযোগ উঠেছে। এ নিয়ে প্রতিবাদ Read more

ট্রাম্প প্রশাসন থেকে পদত্যাগ করলেন ইলন মাস্ক
ট্রাম্প প্রশাসন থেকে পদত্যাগ করলেন ইলন মাস্ক

মার্কিন সরকারের একটি বিশেষ পদ থেকে পদত্যাগ করছেন ধনকুবের ইলন মাস্ক। বুধবার (২৮ মে) পদত্যাগের ঘোষণা করেন তিনি। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন