ভারতের মধ্যপ্রদেশে বিজয় দশমীতে দুর্গা বিসর্জন দিতে ১৩ জনের মৃত্যু হয়েছে। দুটি আলাদা দুর্ঘটনায় এ মর্মান্তিক হতাহতের ঘটনা ঘটেছে। নিহত ১৩ জনের মধ্যে ১০ জনই শিশু।আজ বৃহস্পতিবার (২ অক্টোবর) দুর্গাপূজার শেষদিন ছিল। সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, মধ্যপ্রদেশের উজ্জানের ইঙ্গোরিয়াতে একটি ট্রাক্টর-ট্রলিতে করে দুর্গা বিসর্জন দিতে যাচ্ছিলেন ভক্তরা। ওই সময় ট্রাক্টরটি রেলিংয়ে ধাক্কা খেয়ে চাম্বাল নদীতে পড়ে যায়। ১২ বছর বয়সী এক শিশু ভুল করে ট্রাক্টরটি চালু করে ফেললে এ ঘটনা ঘটে। ওই সময় নদীতে পড়ে যায় ১২ শিশু। এরমধ্যে দুজন প্রাণ হারায়। এছাড়া এক শিশু এখনো নিখোঁজ আছে। তার খোঁজে এখন আশপাশে অভিযান চালাচ্ছে পুলিশ।অপরদিকে খানদাওয়া বিভাগের পান্দানা তেহসিলের আরেকটি দুর্ঘটনায় ১১ জন নিহত হয়েছেন। সেখানে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।এনডিটিভি জানিয়েছে, আর্দলা ও জামিলের ২০ থেকে ২৫ গ্রামবাসী ট্রাক্টর-ট্রলিতে করে দুর্গা বিসর্জন দিতে যাচ্ছিলেন। তখন তাদের ট্রাক্টরটি রাস্তার পাশের একটি পুকুরে পড়ে যায়। সেখান থেকে ১১ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। যারমধ্যে ৮ মেয়ে শিশু রয়েছে। এখনো কয়েকজন নিখোঁজ রয়েছেন। ক্রেনে করে পুকুর থেকে ট্রাক্টরটি উদ্ধার করা হয়েছে। মরদেহের খোঁজে পুকুরে নেমেছেন ডুবুরিরা।প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ট্রাক্টরটি অতিরিক্ত মানুষে বোঝাই ছিল। ওই সময় এটি পুকুরে পড়ে যায়।মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব এ ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন। তিনি নিহতদের প্রত্যেকের পরিবারকে ৪ লাখ রুপি ক্ষতিপূরণের ঘোষণা দিয়েছেন। এছাড়া যারা আহত হয়েছেন তাদের নিকটস্থ হাসপাতালে জরুরি চিকিৎসার নির্দেশ দিয়েছেন।সূত্র: এনডিটিভিএবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
পুলিশ সদস্যের স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ
পুলিশ সদস্যের স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ

মাদারীপুরে বাজি ফোটানোকে কেন্দ্র করে পুলিশ সদস্যের স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে প্রতিবেশীদের বিরুদ্ধে। এ ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্য ও উত্তেজনা Read more

আন্দোলনের সেই বীরদের কার্যকলাপে দেশবাসী এখন অতিষ্ঠ
আন্দোলনের সেই বীরদের কার্যকলাপে দেশবাসী এখন অতিষ্ঠ

২০২৪ সালের গণ আন্দোলনকে স্বাধীনতার কাছাকাছি বলে মন্তব্য করেছেন বাংলাদেশ কৃষক শ্রমিক লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী। তবে আন্দোলনের সেই Read more

আলোচনায় না এলে ভয়াবহ পরিণতির মুখে পড়বে ইরান: ট্রাম্প
আলোচনায় না এলে ভয়াবহ পরিণতির মুখে পড়বে ইরান: ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, আলোচনায় না এলে ‘ভয়াবহ পরিণতির’ মুখোমুখি হবে ইরান। তিনি ইরানের সাবেক সর্বোচ্চ নেতাকে ‘পাগল’ বলেও Read more

নিউইয়র্ক কনস‍্যুলেটে আ. লীগের হামলার ঘটনায় একাধিক ব‍্যক্তি গ্রেপ্তার
নিউইয়র্ক কনস‍্যুলেটে আ. লীগের হামলার ঘটনায় একাধিক ব‍্যক্তি গ্রেপ্তার

নিউইয়র্কে অবস্থিত বাংলাদেশ কনস্যুলেটে  আওয়ামী লীগের সন্ত্রাসী হামলার ঘটনায় কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে Read more

সরিষাবাড়ীতে হ্যান্ড গ্রেনেড সদৃশ্য বস্তু উদ্ধার, নিষ্ক্রিয় করলো সেনাবাহিনী
সরিষাবাড়ীতে হ্যান্ড গ্রেনেড সদৃশ্য বস্তু উদ্ধার, নিষ্ক্রিয় করলো সেনাবাহিনী

জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় ৩টি হ্যান্ড গ্রেনেড সদৃশ্য বস্তু উদ্ধারের পর নিষ্ক্রিয় করেছে সেনাবাহিনী।  মঙ্গলবার (১০ জুন) বেলা ১২টার উপজেলার সাতপোয়া ইউনিয়নের Read more

নাটোরে চাঁদাবাজির অভিযোগে গ্রেপ্তার ৮
নাটোরে চাঁদাবাজির অভিযোগে গ্রেপ্তার ৮

নাটোরের গুরুদাসপুরে তরমুজ, বাঙ্গী ও শসা কিনতে আসা পাইকারী ব্যবসায়ীদের কাছে মাদ্রাসার নামে চাঁদা আদায়ের অভিযোগে ৮ জনকে আটক করে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন