চুনারুঘাট উপজেলার কৃতি সন্তান ও দৈনিক ইত্তেফাকের নির্বাহী সম্পাদক সালেহ উদ্দিন একসঙ্গে ন্যাশনাল টি কোম্পানি (এনটিসি)১৪টি চা বাগান ও পল্লীকর্ম সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)-এর পরিচালক নির্বাচিত হয়েছেন। তাঁর এই অর্জনে চুনারুঘাটসহ হবিগঞ্জ জুড়ে বইছে আনন্দের জোয়ার।দীর্ঘদিন ধরে দেশের সাংবাদিকতা অঙ্গনে কাজ করছেন সালেহ উদ্দিন। টেলিভিশনের টকশো কিংবা সংবাদপত্রে তাঁর বিশ্লেষণ পাঠক-দর্শকের কাছে সবসময় আগ্রহের বিষয়। সততা ও পেশাগত দক্ষতায় তিনি ইতোমধ্যেই পাঠক ও সহকর্মীদের আস্থা অর্জন করেছেন। এবার দুটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের পরিচালক হিসেবে দায়িত্ব পাওয়ায় তাঁর কর্মজীবনে নতুন মাত্রা যুক্ত হলো।সালেহ উদ্দিনের পিতা মরহুম আলহাজ্ব মুসলিম উদ্দিন ছিলেন চুনারুঘাট সদর ইউনিয়নের টানা তিনবারের চেয়ারম্যান। তিনি চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, সদর ঈদগাহ, হাজী ইয়াসিন সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ বহু উন্নয়নমূলক কর্মকাণ্ডে জমি দান করেছিলেন। শিক্ষা ও সামাজিক উন্নয়নে তাঁর অবদান আজও এলাকাবাসীর হৃদয়ে অম্লান।পরিবারের অন্যান্য সদস্যরাও নিজ নিজ ক্ষেত্রে রেখেছেন সাফল্যের স্বাক্ষর। বড় ভাই মো. নাজিম উদ্দিন সামছু দুইবার পৌর মেয়র হিসেবে দায়িত্ব পালন করেছেন। গিয়াস উদ্দিন এনজিও ‘আশা’র নীতিনির্ধারক পদে রয়েছেন। আলাউদ্দিন সামাজিক নেতৃত্বে ন্যায়পরায়ণতার জন্য পরিচিত। আর ছোট ভাই নাসির উদ্দিন আইনপেশার পাশাপাশি বিভিন্ন ব্যবসা ও সামাজিক প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত।চুনারুঘাটবাসীর কাছে সালেহ উদ্দিন শুধু একজন সাংবাদিক নন, তিনি এলাকার গর্ব ও অনুপ্রেরণা। চুনারুঘাট উপজেলার একজন প্রবীন মুরুব্বি আম্বর আলী সরর্দার বলেন, ‘সালেহ উদ্দিনের এই অর্জন পুরো এলাকার জন্য গৌরবের। তিনি হবিগঞ্জ তথা চুনারুঘাটের নাম উজ্জ্বল করেছেন।’ন্যাশনাল টি কোম্পানির চন্ডীছড়া চা বাগানের ম্যানেজার সেলিমুর রহমান বলেন, ‘সাংবাদিক সালেহ উদ্দিনের মত একজন প্রজ্ঞা, সৎ, নিষ্ঠাবান পরিচালক খুবই প্রয়োজন ছিল। আশা করি তাঁর নেতৃত্বে ন্যাশনাল টি কোম্পানি (এনটিসি) এগিয়ে যাবে।’বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নৃপেন পাল বলেন, ‘আমরা অত্যন্ত খুশি হয়েছি আমাদের চুনারুঘাটের কৃতি সন্তান সাংবাদিক সালেহ উদ্দিন ন্যাশনাল টি কোম্পানির পরিচালক হয়েছেন। আশা করি তাঁর মাধ্যমে ন্যাশনাল টি কোম্পানির ১৪টি চা বাগান শ্রমিকদের ভাগ্য পরিবর্তন হবে।’গাজীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আলী বলেন, ‘আমরা টেলিভিশনে তাঁর বক্তব্য শুনে অনুপ্রাণিত হই। এবার তাঁর নতুন দায়িত্ব আমাদের আরও সাহস জোগাবে।’চুনারুঘাটের বিশিষ্ট শিল্পপতি আব্দুল মালেক জাপানি বলেন, ‘সালেহ উদ্দিন শুধু জাতীয় পর্যায়ের সাংবাদিক নন, তিনি চুনারুঘাট সাংবাদিকতারও উজ্জ্বল নক্ষত্র। মরহুম আলহাজ্ব মুসলিম উদ্দিনের রেখে যাওয়া উন্নয়নধারা ও অবদান আজ তাঁর সন্তানদের মাধ্যমে নতুন উচ্চতায় পৌঁছেছে। সালেহ উদ্দিনের নতুন দায়িত্ব সেই ঐতিহ্যেরই ধারাবাহিকতা।’লন্ডনের বিশিষ্ট ব্যবসায়ী ও লন্ডন ট্রেডিশনের মালিক মামুন চৌধুরী বলেন, ‘সালেহ উদ্দিন সিলেটবাসীর গর্ব। তাঁর বাবা মরহুম মুসলিম উদ্দিন চেয়ারম্যান যেভাবে সততা, উন্নয়ন ও মানুষের কল্যাণে আজীবন কাজ করেছেন, সেই আদর্শের প্রতিফলন এখন তাঁর পরিবারের সন্তানদের মাঝে দেখা যাচ্ছে। দেশ সেরা পত্রিকা দৈনিক ইত্তেফাকের নির্বাহী সম্পাদক দায়িত্ব কম নয়। এবার তাঁর নতুন দুটি দায়িত্ব আমাদের প্রবাসী সিলেটী ও পুরো এলাকার জন্য গৌরবের। আমি বিশ্বাস করি, তিনি দেশ ও জাতির কল্যাণে আরও বড় অবদান রাখবেন।’সাংবাদিক সালেহ উদ্দিন বলেন, ‘এই দায়িত্ব আমার জন্য যেমন সম্মানের, তেমনি বড় দায়িত্বও বটে। আমি সবসময় চেষ্টা করেছি সততার সাথে কাজ করতে। চুনারুঘাট ও হবিগঞ্জ আমার শেকড়। আমি যেখানে থাকি, সেখানেই এলাকার মর্যাদা রক্ষার চেষ্টা করি। পিকেএসএফ এবং এনটিসি’র মতো প্রতিষ্ঠান থেকে কাজ করার সুযোগ পাওয়ায় আমি কৃতজ্ঞ। সকলের দোয়া ও ভালোবাসা নিয়েই আমি সামনের পথ চলতে চাই।’এসকে/আরআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
দৈনিকভিত্তিক শ্রমিকদের মজুরি বাড়ালো সরকার
দৈনিকভিত্তিক শ্রমিকদের মজুরি বাড়ালো সরকার

সরকারি বিভিন্ন দফতরে দৈনিকভিত্তিক সাময়িক শ্রমিকদের মজুরি ১৫০ থেকে ২২৫ টাকা পর্যন্ত বাড়িয়েছে সরকার। তবে এজন্য কিছু শর্ত মানতে হবে Read more

গাইবান্ধায় আনিস হত্যাকাণ্ডে খুনিদের গ্রেপ্তার দাবিতে মানববন্ধন
গাইবান্ধায় আনিস হত্যাকাণ্ডে খুনিদের গ্রেপ্তার দাবিতে মানববন্ধন

গাইবান্ধায় পত্রিকা বিক্রেতা ও অটোরিক্সা চালক আনিস মিয়া ঠান্ডার নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদে খুনিদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন Read more

রংপুরে ছাঁদ কেঁটে স্বর্ণের দোকান চুরি
রংপুরে ছাঁদ কেঁটে স্বর্ণের দোকান চুরি

রংপুরের তারাগঞ্জ উপজেলায় রাতের আঁধারে ছাঁদ কেঁটে এক স্বর্ণের দোকান চুরির ঘটনা ঘটেছে। বুধবার (০৩ সেপ্টেম্বর) দিবাগত রাতে তারাগঞ্জ সোনালী ব্যাংক Read more

গাজায় আবারও অভিযান চালাতে পারে ইসরায়েল : ডোনাল্ড ট্রাম্প
গাজায় আবারও অভিযান চালাতে পারে ইসরায়েল : ডোনাল্ড ট্রাম্প

যুদ্ধবিরতি চুক্তির শর্ত মানতে হামাস ব্যর্থ  হলে ইসরায়েলকে নতুন করে গাজায় অভিযান চালাতে দেওয়া হবে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড Read more

খাগড়াছড়িতে অপহৃতদের খোঁজে যৌথবাহিনীর অভিযান, আটক ৭
খাগড়াছড়িতে অপহৃতদের খোঁজে যৌথবাহিনীর অভিযান, আটক ৭

খাগড়াছড়িতে অপহৃত চট্টগ্রাম বিশ্বিবদ্যালয়ের ৫ শিক্ষার্থীসহ ৬ জনের খোঁজ এখনো মেলেনি। অপহৃতদের উদ্ধারে অভিযান অব্যাহত রেখেছে যৌথবাহিনী।অভিযানে জেলা সদরের ভাইবোন Read more

কালিয়াকৈরে ৪৩.৫ কেজি ইলিশ জব্দ
কালিয়াকৈরে ৪৩.৫ কেজি ইলিশ জব্দ

ইলিশের প্রধান প্রজনন মৌসুমে (০৪ থেকে ২৫ অক্টোবর) নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ সংরক্ষণের দায়ে গাজীপুরের কালিয়াকৈরে ৪৩.৫ কেজি ইলিশ জব্দ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন