নোয়াখালীর কবিরহাট উপজেলার ধানশালিক ইউনিয়নের ৫নং ওয়ার্ডে স্টিল ব্রীজ সংলগ্ন এলাকায় একটি বালু ব্যবসা প্রতিষ্ঠানে দুর্বৃত্তরা হামলা, ভাংচুর ও লুটপাট করার ঘটনা ঘটেছে। এ সময় হামলাকারীরা ওই প্রতিষ্ঠানের কর্মচারীসহ ৫ জনকে পিটিয়ে আহত করে।বুধবার (১ অক্টোবর) সন্ধ্যার পর ওই এলাকার মেসার্স বিসমিল্লাহ ট্রেডার্সে এ হামলার ঘটনা ঘটে। হামলাকারীরা বিসমিল্লাহ ট্রেডার্সের অফিস ভাংচুর, মালামাল ও ক্যাশ থেকে ২০ লাখ টাকা লুট করে নিয়ে যায়।আহতরা হলো, প্রতিষ্ঠানের ব্যবস্থাপক মোঃ মাহিদুল ইসলাম সিয়াম, অফিস সহকারী আবু ছায়েদ, এক্সেভেটর চালক মোঃ ইউছুফ, কর্মচারী ছায়েদল হক হৃদয় ও আইয়ুব আলী সোহাগ। আহতদেরকে প্রথমে কোম্পানীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দিয়ে পরে নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।এ ঘটনায় কবিরহাট থানায় বুধবার রাতেই প্রতিষ্ঠানের ব্যবস্থাপক মোঃ মাহিদুল ইসলাম সিয়াম বাদী হয়ে ৫ জনের নামোল্লেখসহ অজ্ঞাত ৫৫-৬০ জনের বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করেছেন। এ ঘটনার ২৪ ঘণ্টা পার হওয়ার পরও পুলিশ ঘটনাস্থলে আসেনি বলে অভিযোগ রয়েছে।অভিযোগ সূত্রে জানা যায়, ব্যবসায়িক পূর্ব বিরোধের ঘটনার মীমাংসিত বিষয় নিয়ে প্রতিষ্ঠানের মালিক মোঃ হোসাইন কবিরের সাথে হামলা লুটপাটের নেতৃত্বে থাকা মোতাক্কেল বিল্লাহ প্রকাশ সোহেল সিরাজীর সাথে বিরোধ দেখা দেয়। ব্যবসায়ী হোসাইন কবিরের ব্যবসায় লাভ ও উন্নতি দেখেই এ বিরোধের সূত্রপাত। এর জের ধরে লোভের বশবর্তী হয়ে প্রতিষ্ঠানটি জোরপূর্বক জবর দখল করার উদ্দেশ্যে সোহেল সিরাজীর নেতৃত্বে নিরব সিরাজী, আনসার উল্যাহ, ইসমাইল হোসেন সৈকত, শাহাদাত হোসেনসহ ৫৫-৬০ জনের দুর্বৃত্তরা হামলা, ভাংচুর ও লুটপাট করে। তারা প্রথমে বিপুল সংখ্যক ককটেল বিষ্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করে। পরে ব্যবসা প্রতিষ্ঠান বিসমিল্লাহ ট্রেডার্সে দেশীয় অস্ত্র-সস্ত্রে সজ্জিত হয়ে অফিসে প্রবেশ করে সকলকে পিটিয়ে জখম করে বের করে দেয়। এ সময় ব্যাপক ভাংচুর ও লুটপাট চালায়। ক্যাশ ভেঙে ২০ লাখ টাকা, কর্মচারীদের পকেটে থাকা ৯ হাজার ৮শ ৮০ টাকা এবং মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায়। এ সময় দুর্বৃত্তরা প্রতিষ্ঠানে তালা ঝুলিয়ে ভয়ভীতি দেখিয়ে চলে যায়।এ বিষয়ে জানতে চাইলে মোতাক্কেল বিল্লাহ প্রকাশ সোহেল সিরাজী বলেন, ‘ঘটনাটি সম্পূর্ণ অসত্য। এমন ধরনের ঘটনা ঘটেনি এবং প্রতিষ্ঠানটির মালিক আমি নিজেই’ বলে দাবি করেন।কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শাহীন মিয়া প্রথমে অভিযোগের বিষয়ে অস্বীকার করলেও পরে বলেন, ‘ঘটনাটি কোম্পানীগঞ্জ থানার এলাকায় হয়েছে। এ বিষয়ে সাংবাদিকরা লিখলেও কী, না লিখলেও বা কী।’একই বিষয়ে জানতে চাইলে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মুহাম্মদ ফৌজুল আজিম বলেন, ‘ঘটনাস্থলটি কবিরহাট থানা এলাকায় হওয়ায় ওই থানায় অভিযোগ দেয়া হয়েছে। কবিরহাট থানার ওসির বক্তব্যে ঘটনাস্থল কোম্পানীগঞ্জ বলার পর তিনি বলেন, আমাদের থানার মধ্যে হলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।’এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
দেশের ৩ বিভাগ ও ৬ জেলায় বইছে তাপপ্রবাহ
দেশের ৩ বিভাগ ও ৬ জেলায় বইছে তাপপ্রবাহ

দেশের তিন বিভাগসহ আরও ৬ জেলার ওপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু থেকে মাঝারী ধরনের তাপপ্রবাহ বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।রোববার (৬ Read more

ইইউতে পোশাক রপ্তানিতে চীনের চেয়ে পিছিয়ে বাংলাদেশ
ইইউতে পোশাক রপ্তানিতে চীনের চেয়ে পিছিয়ে বাংলাদেশ

চলতি বছরে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) বাজারে পোশাক রপ্তানির দৌড়ে চীন ও বাংলাদেশ কাছাকাছি অবস্থানে ছিল। বছরের প্রথম চার মাসে বাংলাদেশের Read more

মাইগ্রেনে যেসব কাজ এড়িয়ে চলা উচিত
মাইগ্রেনে যেসব কাজ এড়িয়ে চলা উচিত

মাইগ্রেনের ব্যথা অত্যন্ত যন্ত্রণাদায়ক। কিছু নির্দিষ্ট অভ্যাস বা পরিবেশ এই ব্যথাকে আরও বাড়িয়ে দিতে পারে। তাই মাইগ্রেনের সময় জীবনযাপনে কিছু Read more

অস্ট্রেলিয়ার সংসদে তারেক রহমানকে ‌অভিনন্দন জানিয়ে প্রস্তাব উত্থাপন
অস্ট্রেলিয়ার সংসদে তারেক রহমানকে ‌অভিনন্দন জানিয়ে প্রস্তাব উত্থাপন

প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস পার্লামেন্টে একটি মোশন (প্রস্তাব) উত্থাপন করা হয়েছে। মূলত বাংলাদেশের সাম্প্রতিক সাধারণ Read more

করিমগঞ্জে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে দুপক্ষের সংঘর্ষ, আহত ৩২
করিমগঞ্জে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে দুপক্ষের সংঘর্ষ, আহত ৩২

কিশোরগঞ্জের করিমগঞ্জে চলন্ত মোটরসাইকেলের চাকা থেকে শরীরে কাঁদা ছিটে যাওয়াকে কেন্দ্র করে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের Read more

ইয়েমেন উপকূলে নেদারল্যান্ডসের পতাকাবাহী জাহাজে হামলা
ইয়েমেন উপকূলে নেদারল্যান্ডসের পতাকাবাহী জাহাজে হামলা

ইয়েমেনের বন্দর নগরী এডেন থেকে প্রায় ১২০ নটিক্যাল মাইল দক্ষিণ-পূর্বাঞ্চলীয় উপকূলে নেদারল্যান্ডসের পতাকাবাহী কার্গো জাহাজে হামলার ঘটনা ঘটেছে। সোমবার সামুদ্রিক নিরাপত্তা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন