টানা ৫ দিনের পূজা-অর্চনার আনুষ্ঠানিকতা শেষে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসবের সমাপ্তি ঘটেছে। আজ বৃহস্পতিবার (২ অক্টোবর) বিকেলে রাজধানীর বুড়িগঙ্গা নদীর তীরে হাজার হাজার ভক্তের উপস্থিতিতে দেবী দুর্গার প্রতিমা বিসর্জন দেওয়া হয়। এ সময় সেখানে ছিল বিষাদের সুর।সদরঘাট এলাকায় দেখা যায়, গুড়ি গুড়ি বৃষ্টি অপেক্ষা করে বিকেল থেকেই ঢাক-ঢোল, কাঁসর-ঘণ্টার বাজনার তালে তালে রাজধানীর বিভিন্ন মন্দির ও মহল্লা থেকে শোভাযাত্রা করে প্রতিমাগুলো বুড়িগঙ্গা নদীর তীরে আনা হয়। পরে নৌকাযোগে সেগুলো নিয়ে যাওয়া হয় নদীর মাঝখানে, সেখানে সম্পন্ন করা হয় বিসর্জন।এ সময় ভক্তদের কারও চোখে দেখা যায় অশ্রু, কারও ঠোঁটে শোনা যায় দেবীর বন্দনা। কেউবা নদীর পানি ছিটিয়ে নিচ্ছিলেন নিজের ও পরিবারের সদস্যের শরীরে।পুরান ঢাকার লক্ষীবাজার থেকে আগত নবনীতা বর্মণ জানান, এই কয়েকটা দিন যেন স্বপ্নের মতো কেটেছে। মা দুর্গা আমাদের মাঝে ছিলেন, তাই আনন্দে ভরে উঠেছিল চারপাশ। কিন্তু আজ মা চলে যাচ্ছেন, সেই কষ্টে বুকটা ভরে উঠছে। আবারও এক বছরের অপেক্ষা। এবারের পূজায় আমি বিশেষ প্রার্থনা করেছি যেন আমাদের দেশ শান্তিময় হয়, সবার জীবনে সুখ ও সমৃদ্ধি নেমে আসে।ধানমন্ডি থানার পূজা উদযাপন কমিটির সহ-সভাপতি বিশ্বজিৎ রায় গণমাধ্যমকে বলেন, আমরা ভারাক্রান্ত হৃদয়ে মাকে বিদায় জানাতে এসেছি। মা আমাদের ধরাধামে এসেছিলেন আমাদের মঙ্গলের জন্য, অসুর বধ করার জন্য। আমরা মায়ের কাছে প্রার্থনা করেছি, যাতে অশুভ শক্তি মাথাচাড়া দিয়ে না উঠতে পারে। আগামীতে দেশ যেন সুন্দর ও সুষ্ঠুভাবে পরিচালিত হয় এবং সব মানুষের মঙ্গল হয়, এটাই মায়ের কাছে প্রার্থনা ছিল।দশমীর সকালে মণ্ডপ ও মন্দিরে পূজার অন্যতম প্রধান আচারে অংশ নেন নারীরা। দুর্গার পায়ে সিঁদুর নিবেদন করে তারা দেবীর শক্তির প্রতি শ্রদ্ধা জানান। এরপর একে অপরের গায়ে সিঁদুর মেখে জীবনের সমৃদ্ধি কামনা করেন।প্রতিমা বিসর্জন ঘিরে রাজধানীতে নেওয়া হয় কঠোর নিরাপত্তা ব্যবস্থা। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (ক্রাইম) ফারুক হোসেন জানান, শোভাযাত্রা নির্বিঘ্ন করতে প্রায় দুই হাজার ৪০০ অতিরিক্ত ফোর্স মোতায়েন করা হয়েছে। পাশাপাশি পলাশীর মোড়, রায় সাহেব বাজার ও ওয়াইজ ঘাট এলাকায় স্থাপন করা হয়েছে তিনটি অস্থায়ী ওয়াচ টাওয়ার। প্রতিটি প্রতিমাকে পুলিশি পাহারায় নদীর ঘাটে আনা হয়েছে। জরুরি পরিস্থিতি সামাল দিতে সোয়াট, বোমা নিষ্ক্রিয়করণ টিম ও বিশেষ ইউনিট রয়েছে সার্বক্ষণিক প্রস্তুত। নদীপথে দুর্ঘটনা এড়াতে নৌ পুলিশ, নৌ ডুবুরি দল, কোস্টগার্ড, ফায়ার সার্ভিস টিমও রয়েছে সতর্ক টহলে। এছাড়াও রয়েছে সেনাবাহিনীর বিশেষ টিম।সনাতন ধর্মাবলম্বীদের প্রচলিত বিশ্বাস অনুযায়ী, প্রতি শরতে দেবী দুর্গা স্বামীর বাড়ি কৈলাস ছেড়ে কন্যারূপে পিতৃগৃহে আগমন করেন। পক্ষকাল পর তিনি ফিরে যান স্বামীগৃহে। এ পাঁচদিন ভক্তরা দেবীর বন্দনা, পূজা ও উৎসবে মেতে ওঠেন। প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে দেবীকে বিদায় জানালেও অন্তরে থেকে যায় আগামী বছরে তার পুনরাগমনের প্রত্যাশা।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
টানা ৫ কর্মদিবস কলম বিরতির পর কাজে ফিরেছেন রাজস্ব কর্মকর্তা-কর্মচারীরা
টানা ৫ কর্মদিবস কলম বিরতির পর কাজে ফিরেছেন রাজস্ব কর্মকর্তা-কর্মচারীরা

এনবিআর বিলুপ্ত করে দুটি পৃথক বিভাগ করার প্রতিবাদে টানা ৫ কর্মদিবসে কলম-বিরতির পর, আজ থেকে স্বাভাবিক হয়েছে চট্টগ্রাম কাস্টম হাউসের Read more

কিশোরগঞ্জে জাপার চুন্নুসহ ২৪ জনের মনোনয়ন বাতিল
কিশোরগঞ্জে জাপার চুন্নুসহ ২৪ জনের মনোনয়ন বাতিল

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ জেলার ৬টি সংসদীয় আসনে দাখিল করা ৬১টি মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে ৩৭ জনকে বৈধ এবং জাতীয় Read more

বাউফলে মৎস্যজীবী দল নেতার বিরুদ্ধে গৃহবধূকে ধর্ষণ চেষ্টার অভিযোগ
বাউফলে মৎস্যজীবী দল নেতার বিরুদ্ধে গৃহবধূকে ধর্ষণ চেষ্টার অভিযোগ

পটুয়াখালীর বাউফল উপজেলায় মো. হারুন হাওলাদার (৪৫) নামে এক মৎস্যজীবী দল নেতার বিরুদ্ধে এক গৃহবধূর শ্লীলতাহানি ও ধর্ষণ চেষ্টার অভিযোগ Read more

‘এনসিপি থেকে পদত্যাগের কোনো যৌক্তিকতা দেখছি না’
‘এনসিপি থেকে পদত্যাগের কোনো যৌক্তিকতা দেখছি না’

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন বলেছ্নে, তিনি এনসিপি থেকে পদত্যাগের কোনো যৌক্তিকতা দেখছেন না। রবিবার (২৮ ডিসেম্বর) Read more

এবার নেপালে জেল ভেঙে পালাচ্ছেন বন্দিরা!
এবার নেপালে জেল ভেঙে পালাচ্ছেন বন্দিরা!

নেপালের ধনগড়ি জেলে বিক্ষোভকারীরা ভাঙচুর চালিয়েছেন বলে জানা গেছে। বিভিন্ন গণমাধ্যমের দাবি, সেই সুযোগে জেল ভেঙে পালিয়েছেন বহু বন্দি। এদিকে নেপালের Read more

আফগানিস্তানকে হারিয়ে বাংলাদেশের শুভ সূচনা
আফগানিস্তানকে হারিয়ে বাংলাদেশের শুভ সূচনা

বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে আফগানিস্তানকে হারিয়ে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজের শুভসূচনা করল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। ডাকওয়ার্থ-লুইস (ডিএলএস) পদ্ধতিতে জয় নিশ্চিত Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন