বাঙালি হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার মহাদশমী। দেবীর বিসর্জনের মধ্য দিয়ে আজ শেষ হচ্ছে শারদীয় দুর্গোৎসব। নওগাঁয় বিভিন্ন দুর্গাপূজার পূজামণ্ডপগুলোতে এখন বাজছে দেবীর বিদায়ের ঘণ্টা। মণ্ডপগুলোতে সকাল থেকেই শুরু হয় অঞ্জলি দেওয়া। ভক্তরা দলে দলে এসে অঞ্জলি দেন।একদিকে বিসর্জনের বিষাদ, অন্যদিকে সিঁদুর খেলার উৎসবে মেতে উঠেন নারী ভক্তরা। জীবনকে রঙিন করে রাঙিয়ে তুলতে প্রতিটি পূজামণ্ডপে ছিল নারীদের সিঁদুর খেলার এ উৎসব। এ সময় ঢাকের বাদ্যে পরিবেশ হয়ে ওঠে আনন্দমুখর। একযোগ সন্ধ্যায় প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে দুর্গাপূজার আনুষ্ঠানিকতা।বৃহস্পতিবার (২ অক্টোবর) নওগাঁ শহরের বিভিন্ন পূজামণ্ডপগুলো ঘুরে দেখা যায়, সকাল থেকেই আকাশ ছিল মেঘাচ্ছন্ন, সাথে থেমে থেমে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি। এ সময় ভিজতে ভিজতে ভক্তরা পূজামণ্ডপগুলোতে আসতে শুরু করেন। পূজামণ্ডপগুলোতে চলছিল দশমীর বিহিত পূজা আর দর্পণের আনুষ্ঠানিকতা। যখন পূজা চলছিল, তখন প্রতিমার সামনে নারীদের হাতে থাকা প্লেটে সিঁদুর আর অঞ্জলি। পূজা অর্চনার পর কেউ কেউ শেষবারের মতো দেবী দুর্গার সিঁথিতে লাগিয়ে দেন সিঁদুর। এরপরেই সিঁদুর খেলায় মেতে উঠেন নারীরা। এ সময় একে অপরের গালে–মুখে সিঁদুর মেখে আগামী দিনের জন্য শুভ কামনা জানান। বিবাহিত নারীদের পাশাপাশি তরুণী ও শিশুদেরও সিঁদুর খেলায় অংশ নিতে দেখা গেছে। সেই সঙ্গে স্বামী-সন্তানের মঙ্গল কামনা করেন তারা।শহরের শ্রী শ্রী আনন্দময়ী কালী মন্দির (শিব মন্দির) সিঁদুর খেলায় মেতে ওঠা সুস্মিতা সাহা, পারিমিতা রায়, নন্দিনী দাস বলেন, ‘এবার অত্যন্ত শান্তিপূর্ণ পরিবেশ ছিল। সেই সঙ্গে উৎসবমুখর ছিল প্রতিটি পূজামণ্ডপ। দেবীর বিদায়ে আমাদের সিঁদুর খেলায় যেন অন্য রকম এক ভালোবাসা ফুটে ওঠে। এই দিনের জন্য তারা অপেক্ষায় থাকে। তাই সবাই বিজয়া দশমীতে মায়ের বিদায় বেলার আগ মুহূর্তে মায়ের আশীর্বাদ নিতে এসেছেন। সে সঙ্গে অতীত জীবনের পাপ মোচন ও অশুভ শক্তির কবল থেকে বাঁচতে দেবী দুর্গার কাছে আশীর্বাদ কামনা করছেন যেন সারা বছর পরিবারের সবাইকে নিয়ে আনন্দে থাকতে পারেন।’এদিকে প্রতিবছরের ন্যায় এবারেও দুর্গাপূজার প্রতিমা বিসর্জন উপলক্ষে নওগাঁ শহরের মাঝ দিয়ে যাওয়া ছোট যমুনা নদীতে নৌ শোভাযাত্রার আয়োজন করা হয়েছে। দুপুরের পর থেকেই প্রতিমাগুলোকে নৌকায় তোলা শুরু হয়। এরপর বিকেল ৩টা থেকে শুরু হবে নৌ শোভাযাত্রা। সন্ধ্যায় ছোট যমুনা নদীতে প্রতিমা বিসর্জন করা হবে। এর মধ্য দিয়ে শেষ হবে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা।এ বছর নওগাঁ জেলায় ৮০১টি মণ্ডপে শারদীয় দুর্গাপূজার আয়োজন করা হয়।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ইন্দোনেশিয়ায় ২ ঘণ্টার ব্যবধানে আগ্নেয়গিরিতে ফের অগ্ন্যুৎপাত
ইন্দোনেশিয়ায় ২ ঘণ্টার ব্যবধানে আগ্নেয়গিরিতে ফের অগ্ন্যুৎপাত

মাত্র ২ ঘণ্টার ব্যবধানে ইন্দোনেশিয়ার মাউন্ট লেওটোবি লাকি-লাকি আগ্নেয়গিরিতে পর পর ২ বার অগ্ন্যুৎপাতের ঘটনা ঘটেছে। এর ফলে আনুমানিক ১০ Read more

অটিস্টিক প্রাইড ডে: বেড়ে উঠুক আগামীর শিশু
অটিস্টিক প্রাইড ডে: বেড়ে উঠুক আগামীর শিশু

অটিস্টিক এক ধরনের মানসিক বিকাশজনিত সমস্যা। অটিজম একটি রোগ মাত্র। যা চিকিৎসার মাধ্যমে সেরে ওঠা সম্ভব। সাধারণত জন্মের প্রথম ৩ Read more

জুলাই গণঅভ্যুত্থানের আনন্দ মিছিলে গিয়ে বিএনপি নেতার মৃত্যু
জুলাই গণঅভ্যুত্থানের আনন্দ মিছিলে গিয়ে বিএনপি নেতার মৃত্যু

জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলা বিএনপি আয়োজিত আনন্দ মিছিলে এসে বিএনপি নেতার মৃত্যু হয়েছে। মঙ্গলবার (০৫ আগস্ট) বেলা Read more

নীলক্ষেতে ব্যালট পেপার ছাপানোর বিষয়ে যা বললেন ঢাবি উপাচার্য
নীলক্ষেতে ব্যালট পেপার ছাপানোর বিষয়ে যা বললেন ঢাবি উপাচার্য

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের ব্যালট পেপার ছাপানো নিয়ে ওঠা অভিযোগের জবাব দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। Read more

দুই যুগ পর মামলা থেকে অব্যাহতি পেলেন সাবেক এমপি এম এ এইচ সেলিম
দুই যুগ পর মামলা থেকে অব্যাহতি পেলেন সাবেক এমপি এম এ এইচ সেলিম

বাগেরহাটে দীর্ঘ দুই যুগ পর জননিরাপত্তা আইনের মামলা থেকে অব্যাহতি পেয়েছেন বিএনপির সাবেক সংসদ সদস্য এম এ এইচ সেলিম।মঙ্গলবার (৩০ Read more

মাইলস্টোনে বিমান না পড়ে সচিবালয়ে পড়া উচিত ছিল: হাসনাত
মাইলস্টোনে বিমান না পড়ে সচিবালয়ে পড়া উচিত ছিল: হাসনাত

মাইলস্টোন স্কুলে বিমান না পড়ে সচিবালয়ে পড়া উচিত ছিল বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন