ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বিশেষ অভিযানে দেশীয় তৈরি একটি দুইনলা বন্দুকসহ এক যুবককে আটক করেছে নবীনগর থানা পুলিশ। বৃহস্পতিবার (২ অক্টোবর) ভোরে উপজেলার শ্যামগ্রাম ইউনিয়নের সাহেবনগর এলাকায় এ অভিযান চালানো হয়।পুলিশ জানায়, ভোর ৪টা থেকে সকাল ৭টা পর্যন্ত নবীনগর থানার ওসি শাহীনূর ইসলামের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে সাহেবনগর গ্রামের ইরা কাজীর বাড়ি এলাকায় অভিযান চালিয়ে খান সাহেব (৩৮) নামের এক ব্যক্তিকে আটক করা হয়। তিনি ওই গ্রামের মৃত শুক্কু মিয়া ও আম্বিয়া বেগমের ছেলে।অভিযানের সময় তার কাছ থেকে দেশীয় তৈরি একটি দুইনলা বন্দুক উদ্ধার করে পুলিশ।নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনূর ইসলাম বলেন, আটককৃত খান সাহেব প্রায়ই নদীপথে অস্ত্রের মহড়া দিতেন। কয়েকদিন আগে তিনি পশ্চিম ইউনিয়নের চেয়ারম্যানকে লক্ষ্য করে গুলিও ছোড়েন। তার বিরুদ্ধে হত্যা, বিস্ফোরক ও অস্ত্র আইনে একাধিক মামলা চলমান রয়েছে।ওসি আরও জানান, ‘অভিযানের সময় অবৈধ আগ্নেয়াস্ত্রসহ তাকে আটক করা হয়েছে। বর্তমানে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।’এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
পাকিস্তানকে ২০২ রানে হারিয়ে ওয়েস্ট ইন্ডিজের সিরিজ জয়
পাকিস্তানকে ২০২ রানে হারিয়ে ওয়েস্ট ইন্ডিজের সিরিজ জয়

ত্রিনিদাদে তিন ম্যাচ সিরিজের শেষ ওয়ানডেতে পাকিস্তানকে ২০২ রানের বড় ব্যবধানে হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। এতে ২-১ ব্যবধানে সিরিজ নিশ্চিত করেছে Read more

২ বছর ধরে প্রতিদিন ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ছোড়ার সক্ষমতা আছে ইরানের
২ বছর ধরে প্রতিদিন ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ছোড়ার সক্ষমতা আছে ইরানের

ইরানের সামরিক সক্ষমতা এতটাই শক্তিশালী ও প্রস্তুত যে প্রয়োজনে ইরান টানা দুই বছর ধরে প্রতিদিন ইসরায়েলে হামলা চালাতে পারবে। এমনটাই Read more

রাজনৈতিক কর্মসূচির অধিকার নিশ্চিত করতে হবে: সারজিস
রাজনৈতিক কর্মসূচির অধিকার নিশ্চিত করতে হবে: সারজিস

পুলিশের উদ্দেশে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, রাজনৈতিক কর্মসূচির অধিকার নিশ্চিত করতে হবে।বুধবার (১৬ জুলাই) Read more

নির্বাচনকে সামনে রেখে বেড়েছে ইসির বরাদ্দ
নির্বাচনকে সামনে রেখে বেড়েছে ইসির বরাদ্দ

চলতি বছরের ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে নির্বাচনের কথা জানিয়েছিল অন্তর্বর্তী সরকার। যদিও এখন পর্যন্ত নির্বাচনের কোনো চূড়ান্ত দিনক্ষণ Read more

মাইগ্রেনে যেসব কাজ এড়িয়ে চলা উচিত
মাইগ্রেনে যেসব কাজ এড়িয়ে চলা উচিত

মাইগ্রেনের ব্যথা অত্যন্ত যন্ত্রণাদায়ক। কিছু নির্দিষ্ট অভ্যাস বা পরিবেশ এই ব্যথাকে আরও বাড়িয়ে দিতে পারে। তাই মাইগ্রেনের সময় জীবনযাপনে কিছু Read more

সন্ধ্যার মধ্যে ১১ জেলায় ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির সম্ভাবনা
সন্ধ্যার মধ্যে ১১ জেলায় ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির সম্ভাবনা

সন্ধ্যা ৬টার মধ্যে দেশের ১১ জেলার ওপর দিয়ে সর্বোচ্চ ঘণ্টায় ৬০ কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন