অন্তর্বর্তী সরকারকে বৃহস্পতিবার রাতের মধ্যেই গণভোটের তারিখ ঘোষণার আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) বিকেলে রাজধানীর মগবাজারে আল-ফালাহ মিলনায়তনে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে এই আহ্বান জানান তিনিআব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, ‘বিএনপি বলছে, কোনো ভাবেই গণভোট মানবে না। তাই অন্তর্বর্তী সরকারকে অনতিবিলম্বে গণভোটের তারিখ ঘোষণা করতে হবে। আর সময়ক্ষেপণ না করে আজই ঘোষণা করুন। রাতের বেলায়ও অনেক আদেশ জারি করা যায়।’তিনি বলেন, ‘আদেশ জারি না করলে আপনার (অন্তর্বর্তী সরকার) ওপর মানুষ আস্থা হারিয়ে ফেলবে। যদি আস্থা হারিয়ে ফেলে তাহলে জাতীয় নির্বাচন করাটা প্রশ্নবিদ্ধ হবে।’জামায়াতের এই নেতা আরও বলেন, জুলাই জাতীয় সনদ ও গণভোটের ওপর জাতীয় ঐকমত্য কমিশন যে আদেশ জারির সুপারিশ করেছে তা আজ রাত অথবা আগামীকালের মধ্যেই বাস্তবায়ন করতে হবে।তিনি আরও বলেন, সময়ক্ষেপণ করতে করতে একটা সময় যদি বলা হয় গণভোটের সময় নেই, তাহলে এটা হবে প্রতারণা। প্রতিটি দিন ও ঘণ্টা এখন গুরুত্বপূর্ণ। গণভোট ও জাতীয় নির্বাচন একসঙ্গে আয়োজন করা সম্ভব নয় উল্লেখ করে তাহের বলেন, ‘ঐকমত্য কমিশন বিভিন্ন বিষয়ের ওপর সকল দলকে একমত করার চেষ্টা করেছে। ৬০ শতাংশ বিষয়ে ইতিমধ্যে ঐক্যমত্য হয়েছে। আমরা আগেও বলেছি, ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন চাই। পাশাপাশি যে সংস্কার প্রস্তাব দেওয়া হয়েছে, তার পূর্ণাঙ্গ বাস্তবায়ন এবং নির্বাচনের আগে গণভোট চাই। গণভোটের রায়ের ভিত্তিতেই নির্বাচন হওয়া উচিত।’আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কবি নজরুল সরকারি কলেজ সাংবাদিক সমিতির সভাপতি শুভ, সম্পাদক সা’দ
কবি নজরুল সরকারি কলেজ সাংবাদিক সমিতির সভাপতি শুভ, সম্পাদক সা’দ

কবি নজরুল সরকারি কলেজ সাংবাদিক সমিতির সভাপতি পদে নির্বাচিত হয়েছে বাংলা ট্রিবিউনের স্টাফ রির্পোটার আতিক হাসান শুভ এবং সাধারণ সম্পাদক Read more

প্রাথমিকে প্রধান শিক্ষকের শূন্য পদে দ্রুত নিয়োগের নির্দেশ প্রধান উপদেষ্টার
প্রাথমিকে প্রধান শিক্ষকের শূন্য পদে দ্রুত নিয়োগের নির্দেশ প্রধান উপদেষ্টার

শূন্য পদে দ্রুততম সময়ের মধ্যে দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে প্রধান শিক্ষক নিয়োগের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস।গতকাল Read more

মুসলিম দেশগুলোকে একজোট হওয়ার আহ্বান পরিবেশ উপদেষ্টার
মুসলিম দেশগুলোকে একজোট হওয়ার আহ্বান পরিবেশ উপদেষ্টার

দারিদ্র দূরীকরণ, বেকারত্ব হ্রাস ও কার্বন নিঃসরণ কমিয়ে আনতে মুসলিম দেশগুলোকে একজোট হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা Read more

গাজায় আরও ১০০ ফিলিস্তিনি নিহত, অনাহারে মৃত্যু আরও ১০ জনের
গাজায় আরও ১০০ ফিলিস্তিনি নিহত, অনাহারে মৃত্যু আরও ১০ জনের

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ভয়াবহ খাদ্য সংকট দেখা দিয়েছে। ইসরায়েলের অবরোধের কারণে সৃষ্ট এই পরিস্থিতিতে অনাহারে নতুন করে আরও ১০ Read more

যুক্তরাষ্ট্রের নাগরিকদের জন্য বিশ্বব্যাপী সতর্কতা জারি
যুক্তরাষ্ট্রের নাগরিকদের জন্য বিশ্বব্যাপী সতর্কতা জারি

বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্র। ইরানে মার্কিন হামলার পর দেশটির পররাষ্ট্র দপ্তরের পক্ষ থেকে এই সতর্কতা জারি Read more

পাকিস্তানে এখনও অপারেশন সিঁদুর চলছে: ভারতীয় সেনাপ্রধান
পাকিস্তানে এখনও অপারেশন সিঁদুর চলছে: ভারতীয় সেনাপ্রধান

পাকিস্তান ও পাক-অধিকৃত কাশ্মিরের (পিওকে) সন্ত্রাসী ঘাঁটি লক্ষ্য করে গত বছর শুরু হওয়া সামরিক অভিযান ‘‌‘অপারেশন সিঁদুর’’ এখনও চলমান রয়েছে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন