মধ্যপ্রাচ্যের যেসব দেশে মার্কিন ঘাঁটি রয়েছে সেসব দেশকে সতর্ক করেছে ইরান। তারা বলেছে, যদি যুক্তরাষ্ট্র তাদের ওপর কোনো হামলা চালায় তাহলে এসব ঘাঁটিতে পাল্টা হামলা চালানো হবে।বুধবার (১৪ জানুয়ারি) বার্তাসংস্থা রয়টার্সকে ইরানের এক জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, “তেহরান আঞ্চলিক দেশগুলোকে বলেছে— সৌদি থেকে আরব আমিরাত, তুরস্ককে— যদি যুক্তরাষ্ট্র ইরানে হামলা চালায় তাহলে তাদের দেশে থাকা মার্কিন ঘাঁটিতে হামলা হবে। আমরা এসব দেশকে আহ্বান জানিয়েছি ইরানে যুক্তরাষ্ট্রের হামলা যেন তারা ঠেকায়।”দুই সপ্তাহের বেশি সময় ধরে ইরানে বিক্ষোভ চলছে। এমন পরিস্থিতিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুমকি দিয়েছেন, যদি ইরান বিক্ষোভকারীদের হত্যা করে তাহলে তারা সামরিকভাবে হস্তক্ষেপ করবেন।ইরান সরকার এ বিক্ষোভ দমনে ব্যাপক কঠোর অবস্থান নিয়েছিল। এতে কয়েক হাজার মানুষের মৃত্যু হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। নিরাপত্তা বাহিনীর কঠোরতার কারণে বিক্ষোভ এখন অনেকটাই নিয়ন্ত্রণে। তবে এরমধ্যে ট্রাম্প নতুন করে আবারও বিক্ষোভ শুরুর আহ্বান জানিয়েছেন।মঙ্গলবার সামাজিকমাধ্যম ট্রুথে ট্রাম্প বলেন, “ইরানের দেশপ্রেমিক জনগণ, আপনারা বিক্ষোভ-আন্দোলন কর্মসূচি চালিয়ে যান—নিজেদের জাতীয় প্রতিষ্ঠানগুলোর দখল নিন। হত্যাকারী-নির্যাতনকারীদের নাম নথিবদ্ধ করুন। তাদের অনেক চড়া মূল্য দিতে হবে।”ট্রাম্প জানান, বিক্ষোভকারীদের ওপর হামলার প্রতিবাদ হিসেবে ইরানের কর্মকর্তাদের সঙ্গে যাবতীয় বৈঠক স্থগিতের সিদ্ধান্ত নিয়েছেন তিনি। তিনি বলেন, “ইরানে বিক্ষোভ দমন করতে নির্বিচারে গুলি চালানো হচ্ছে। এই নির্বোধ হত্যা যতদিন না বন্ধ হয়, ততদিন পর্যন্ত ইরানের কোনো কর্মকর্তার সঙ্গে আমি বৈঠক করব না। (ইরানের বিক্ষোভকারীদের জন্য) সহযোগিতা আসছে। ইরানকে আবার মহান করে তুলুন (মিগা-মেইক ইরান গ্রেট এগেইন)।”  সূত্র: আলজাজিরাএমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ইলিশ চুরির অভিযোগে দুই কিশোরকে নির্যাতনের ঘটনায় মামলা, ব্যবসায়ী গ্রেপ্তার
ইলিশ চুরির অভিযোগে দুই কিশোরকে নির্যাতনের ঘটনায় মামলা, ব্যবসায়ী গ্রেপ্তার

গলাচিপায় ইলিশ মাছ চুরির অভিযোগ তুলে দুই কিশোরকে হাত-পা বেঁধে নির্যাতনের ঘটনায় মাছের আড়তদার ইমরান বয়াতি (৩৫)কে গ্রেফতার করেছে পুলিশ। Read more

৮ জনকে জীবিত উদ্ধার, পানির নিচে এখনও ৩৩ জন
৮ জনকে জীবিত উদ্ধার, পানির নিচে এখনও ৩৩ জন

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাট থেকে যাত্রীবাহী বাস পদ্মা নদীতে পড়ে যাওয়ার ঘটনায় এখনও ৩৩ জনের মরদেহ পানির নিচে রয়েছে Read more

প্রতিমা বিসর্জন সময় নদীতে পড়ে নিখোঁজের একদিন পর কিশোরের মরদেহ উদ্ধার
প্রতিমা বিসর্জন সময় নদীতে পড়ে নিখোঁজের একদিন পর কিশোরের মরদেহ উদ্ধার

নওগাঁর মহাদেবপুরে আত্রাই নদীতে প্রতিমা বিসর্জন সময় নদীতে পড়ে নিখোঁজের একদিন পর রনি চন্দ্র পাল (১৬) নামে এক কিশোরের মরদেহ Read more

গাজায় আরও এক ইসরায়েলি সেনা নিহত
গাজায় আরও এক ইসরায়েলি সেনা নিহত

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে আরও এক ইসরায়েলি সেনা নিহত হয়েছেন। গাজার দক্ষিণাঞ্চলে লড়াইয়ের সময় রকেট চালিত গ্রেনেডের আঘাতে তিনি মারা Read more

বড় পরিবর্তন এনে মিউচুয়াল ফান্ড বিধিমালার খসড়া অনুমোদন
বড় পরিবর্তন এনে মিউচুয়াল ফান্ড বিধিমালার খসড়া অনুমোদন

মিউচুয়াল ফান্ড বিধিমালা পরিবর্তন করে নতুন বিধিমালা প্রবর্তনের সিদ্ধান্ত নিয়েছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিসিইসি)। নতুন Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন