কক্সবাজারের টেকনাফের বাহারছড়ার গহীন পাহাড় থেকে পাচারের উদ্দেশ্যে বন্দি অবস্থায় নারী ও শিশুসহ ২১ জনকে উদ্ধার করেছে কোস্ট গার্ড ও নৌবাহিনী।বৃহস্পতিবার (০২ অক্টোবর) ভোরে বাহারছড়ার করাচিপাড়া ঘাট এলাকায় যৌথ অভিযান চালানো হয়। পরে সকালে বিষয়টি নিশ্চিত করেন কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক।তিনি জানান, গোপন সংবাদে জানা যায় যে সাগরপথে মালয়েশিয়া পাচারের উদ্দেশ্যে কয়েকজন নারী ও শিশুসহ লোকজনকে করাচিপাড়া ঘাটের পাশের একটি ঘরে আটকে রাখা হয়েছে। খবরের ভিত্তিতে যৌথ অভিযান চালিয়ে ২১ জনকে উদ্ধার করা হয়।অভিযানের সময় আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যায়, ফলে কাউকে আটক করা সম্ভব হয়নি। তবে পাচারকারীদের ধরতে যৌথ বাহিনীর গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে।লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক আরও বলেন, মানবপাচার প্রতিরোধে কোস্ট গার্ডের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।এসকে/আরআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ঈশ্বরদীতে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে দুদিন ধরে অনশনে প্রেমিকা
ঈশ্বরদীতে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে দুদিন ধরে অনশনে প্রেমিকা

পাবনার ঈশ্বরদীতে দুদিন ধরে প্রেমিকের বাড়িতে অবস্থান নিয়ে বিয়ের দাবিতে অনশনে বসেছেন মোছাঃ সুমাইয়া খাতুন (১৯) নামের এক নারী।  গত বুধবার Read more

দেশ যেন চরমপন্থি ও মৌলবাদের অভয়ারণ্য হয়ে না ওঠে: তারেক রহমান
দেশ যেন চরমপন্থি ও মৌলবাদের অভয়ারণ্য হয়ে না ওঠে: তারেক রহমান

বাংলাদেশ যাতে চরমপন্থি ও মৌলবাদের অভয়ারণ্যে হয়ে উঠতে না পারে, বিএনপি সেই প্রত্যাশা করছে বলে মন্তব্য করেছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান Read more

শেকৃবিতে ‘সাদা দল’ এর নতুন কমিটি ঘোষণা
শেকৃবিতে ‘সাদা দল’ এর নতুন কমিটি ঘোষণা

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে (শেকৃবি) জাতীয়তাবাদী শিক্ষক সংগঠন ‘সাদা দল’-এর ২০২৪–২৫ সেশনের জন্য নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে।রবিবার (১৮ মে) Read more

তথ্য উপদেষ্টাকে বোতল ছুড়ে মারার ঘটনায় একজনকে জিজ্ঞাসাবাদ
তথ্য উপদেষ্টাকে বোতল ছুড়ে মারার ঘটনায় একজনকে জিজ্ঞাসাবাদ

তথ্য উপদেষ্টা মাহফুজ আলমকে লক্ষ্য করে পানির বোতল নিক্ষেপের ঘটনায় একজনকে ডিবি কার্যালয়ে এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।শুক্রবার (১৬ মে) বিকেলে Read more

বাঁচা-মরার লড়াইয়ে আজ মুখোমুখি পাকিস্তান-শ্রীলঙ্কা
বাঁচা-মরার লড়াইয়ে আজ মুখোমুখি পাকিস্তান-শ্রীলঙ্কা

এক দিনের বিরতির পর আবারও শুরু হচ্ছে এশিয়া কাপের সুপার ফোর পর্বের উত্তেজনা। আজ নিজেদের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হচ্ছে পাকিস্তান Read more

কর্মহীন নারীরা ভিড় জমাচ্ছে সীমান্ত শহর বেনাপোল চেকপোস্টে
কর্মহীন নারীরা ভিড় জমাচ্ছে সীমান্ত শহর বেনাপোল চেকপোস্টে

নদী ভাঙন, খরা, বন্যা, প্রাকৃতিক দুর্যোগের কারণে অসহায়, বাল্য বিবাহ, যৌতুকের শিকার, স্বামী পরিত্যক্তা কর্মহীন নারীরা ভিড় জমাচ্ছে সীমান্ত শহর Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন