শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে (শেকৃবি) জাতীয়তাবাদী শিক্ষক সংগঠন ‘সাদা দল’-এর ২০২৪–২৫ সেশনের জন্য নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে।রবিবার (১৮ মে) আনুষ্ঠানিকভাবে ২১ সদস্যবিশিষ্ট এই নতুন কমিটি আগামী এক বছরের জন্য ঘোষণা করা হয়। কৃষি সম্প্রসারণ ও ইনফরমেশন সিস্টেম বিভাগের অধ্যাপক মো. আবুল বাশার এই কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন এবং কৌলিতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. মোছা: নুর মহল আক্তার বানু সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।উল্লেখ্য, এর আগে গত ২৯ এপ্রিল সাদা দলের সদস্যদের নিয়ে একটি সার্চ কমিটি গঠন করা হয়। ১৮ মে সাদা দলের সার্চ কমিটির সাধারণ সভা অনুষ্ঠিত হয় এবং সেই সভায় এই নতুন কমিটি ঘোষণা করা হয়।সাদা দলের সার্চ কমিটির আহ্বায়ক ও উদ্ভিদ রোগতত্ত্ব বিভাগের প্রফেসর ড. এফ. এম. আমিনুজ্জামান এবং সার্চ কমিটির সদস্য-সচিব, কৌলিতত্ত্ব ও উদ্ভিদ প্রজনন বিভাগের প্রফেসর ড. জামিলুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।বিজ্ঞপ্তিতে অন্যান্য গুরুত্বপূর্ণ পদে নির্বাচিত সদস্যদের নামও ঘোষণা করা হয়েছে। সহ সভাপতি পদে নির্বাচিত হয়েছেন কৃষি পরিসংখ্যান বিভাগের প্রফেসর ড. মোঃ মিজানুর রহমান সরকার এবং এগ্রিকালচারাল বোটানী বিভাগের প্রফেসর ড. মুহাম্মদ মাহবুব ইসলাম। কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পেয়েছেন কৃষি পরিসংখান বিভাগের প্রফেসর মোঃ আব্দুল লতিফ এবং যুগ্ম কোষাধ্যক্ষ হয়েছেন কৃষি রসায়ন বিভাগের প্রফেসর ড. মোঃ তাজুল ইসলাম চৌধুরী।এছাড়াও, যুগ্ম সাধারণ সম্পাদক পদে প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের প্রফেসর ড. আশরাফী হোসেন এবং উদ্যানতত্ত্ব বিভাগের প্রফেসর ড. জসিম উদ্দিন নির্বাচিত হয়েছেন। সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পেয়েছেন কৃষিতত্ত্ব বিভাগের প্রফেসর ড. মো: আব্দুলাহেল বাকী এবং যুগ্ম সাংগঠনিক সম্পাদক হয়েছেন উদ্ভিদ রোগতত্ত্ব বিভাগের প্রফেসর ড. খাদিজা আক্তার। প্রচার সম্পাদকের পদে এসেছেন উদ্যানতত্ত্ব বিভাগের প্রফেসর ড. মোঃ হুমায়ুন কবির এবং যুগ্ম প্রচার সম্পাদক হয়েছেন কীটতত্ত্ব বিভাগের প্রফেসর ড. এস. এম. মিজানুর রহমান।কমিটির সদস্যরা হলেন কীটতত্ত্ব বিভাগের প্রফেসর ড. রজব আলী, প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের প্রফেসর মোঃ নুরউদ্দীন মিয়া, উদ্ভিদ রোগতত্ত্ব বিভাগের প্রফেসর ড. এফ, এম. আমিনুজ্জামান, কৌলিতত্ত্ব ও উদ্ভিদ প্রজনন বিভাগের প্রফেসর ড. জামিলুর রহমান, প্রফেসর ড. মোহাম্মদ সাইফুল ইসলাম, প্রফেসর ড. মোঃ আব্দুর রহিম, এনিম্যাল প্রোডাকশন এন্ড ম্যানেজমেন্ট বিভাগের প্রফেসর ড. মোঃ জাহাঙ্গীর আলম, উদ্যানতত্ত্ব বিভাগের প্রফেসর ড. মোঃ জাহিদুর রহমান এবং কৃষি সম্প্রসারণ ও ইনফরমেশন সিস্টেম বিভাগের প্রফেসর ড. মোহাম্মদ জামশেদ আলম।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
তেল আবিবের ৩টি এফ-৩৫ যুদ্ধবিমান ভূপাতিতসহ ২ পাইলটকে আটকের দাবি ইরানের
তেল আবিবের ৩টি এফ-৩৫ যুদ্ধবিমান ভূপাতিতসহ ২ পাইলটকে আটকের দাবি ইরানের

ইরানের আকাশসীমায় মার্কিন যুক্তরাষ্ট্রের তৈরি আরও একটি ইসরায়েলি এফ-৩৫ যুদ্ধবিমান ভূপাতিত করেছে দেশটির প্রতিরক্ষা বাহিনী। পশ্চিম ইরানের আকাশে বিমানটি গুলি Read more

ক্রোম কিনতে আগ্রহ প্রকাশ করেছে ইয়াহু
ক্রোম কিনতে আগ্রহ প্রকাশ করেছে ইয়াহু

গুগলের ওয়েব ব্রাউজার ক্রোম কিনতে আগ্রহ প্রকাশ করেছে ইয়াহু। সার্চ ইঞ্জিনের বাজারে একচেটিয়া আধিপত্য ভাঙতে যদি ক্রোম বিক্রিতে বাধ্য হয় Read more

মিঠামইন হাওরে গরুর জন্য ঘাস কাটতে গিয়ে বজ্রপাতে কৃষকের মৃত্যু
মিঠামইন হাওরে গরুর জন্য ঘাস কাটতে গিয়ে বজ্রপাতে কৃষকের মৃত্যু

কিশোরগঞ্জের মিঠামইন হাওরে গরুর জন্য ঘাস কাটতে গিয়ে বজ্রপাতে মো. শরীফ মিয়া (৪০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।সোমবার (৩০ মার্চ) Read more

৩২-এ টাঙানো হলো মওলানা ভাসানী, ওসমান হাদির ছবি
৩২-এ টাঙানো হলো মওলানা ভাসানী, ওসমান হাদির ছবি

রাজধানীর ধানমণ্ডি ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের ভাঙা বাড়িতে টাঙানো হয়েছে মওলানা আবদুল হামিদ খান ভাসানী, সিরাজুল আলম খান, সিরাজ Read more

তেজগাঁওয়ে বিশেষ অভিযানে গ্রেপ্তার ৫৯
তেজগাঁওয়ে বিশেষ অভিযানে গ্রেপ্তার ৫৯

রাজধানীর তেজগাঁও বিভাগের অপরাধপ্রবণ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ৫৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার (১২ আগস্ট) এ Read more

ট্রাম্পকে স্বপ্ন দেখা চালিয়ে যেতে বললেন খামেনি
ট্রাম্পকে স্বপ্ন দেখা চালিয়ে যেতে বললেন খামেনি

পারমাণবিক কর্মসূচি ইস্যুতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন করে আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি। একই Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন