কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো ইসরায়েলের কূটনৈতিক প্রতিনিধি দলকে একযোগে বহিষ্কারের নির্দেশ দিয়েছেন। গাজামুখী গ্লোবাল সুমুদ ফ্লোটিলায় থাকা কলম্বিয়ার দুই নাগরিককে ইসরায়েলি বাহিনী আটক করার পর এ সিদ্ধান্ত নেন তিনি। খবর টিআরটি ওয়ার্ল্ডের।গাজাবাসীর জন্য জরুরি ত্রাণ সহায়তা নিয়ে যাওয়ার পথে ইসরায়েলি নৌবাহিনীর হামলার শিকার হয়েছে প্রায় ৪৫টি ছোট-বড় জাহাজের সমন্বয়ে গঠিত গ্লোবাল সুমুদ ফ্লোটিলা। সেই নৌবহরে ছিলেন কলম্বিয়ার দুই নাগরিক-মানুয়েলা বেদোয়া এবং লুনা বারেটো। গ্লোবাল মুভমেন্ট টু গাজার এক বিবৃতিতে বলা হয়েছে, ফ্লোটিলা যখন সমুদ্রের বিপজ্জনক এলাকায় পৌঁছায়, তখনই ইসরায়েলি সেনারা নারী অভিযাত্রীদের অবৈধভাবে আটক করে।বিবৃতিতে আরও বলা হয়েছে, ফ্লোটিলার বেশ কয়েকটি জাহাজ ও নৌযান আক্রমণ বা আটকের শিকার হয়েছে। এটি আন্তর্জাতিক আইন এবং জেনেভা চুক্তির সুস্পষ্ট লঙ্ঘন।প্রেসিডেন্ট পেত্রো সামাজিক মাধ্যম এক্স-এ সতর্ক করে বলেন, যদি এই প্রতিবেদনগুলো সত্য হয়, তাহলে এটি ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর একটি নতুন আন্তর্জাতিক অপরাধ হিসেবে গণ্য হবে। তিনি আরও বলেন, ইসরায়েলের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি অবিলম্বে বাতিল ঘোষণা করা হচ্ছে। এ সপ্তাহের শুরুতে পেত্রো দখলদার ইসরায়েলের সঙ্গে এই চুক্তি স্থগিত করার ইচ্ছা প্রকাশ করেছিলেন।যদিও পেত্রো ২০২৪ সালের মে মাসেই ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেছিলেন, এই বিবৃতিতে তিনি আরও একধাপ এগিয়ে গিয়ে অবশিষ্ট কূটনৈতিক প্রতিনিধিদের কলম্বিয়ার ভূমি থেকে অবিলম্বে চলে যাওয়ার নির্দেশ দেন।এবি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে ২২০ ব্রিটিশ এমপির আহ্বান
ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে ২২০ ব্রিটিশ এমপির আহ্বান

যুক্তরাজ্যের ২২০ জনের বেশি সংসদ সদস্য (এমপি) ফিলিস্তিনকে আনুষ্ঠানিকভাবে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে দেশটির প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের প্রতি আহ্বান জানিয়েছেন। Read more

রাজধানীতে তিন সমাবেশ ঘিরে নিয়োজিত ১৪ হাজার পুলিশ
রাজধানীতে তিন সমাবেশ ঘিরে নিয়োজিত ১৪ হাজার পুলিশ

ঢাকায় ৩ সমাবেশকে ঘিরে নিরাপত্তা রক্ষায় সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এ পরিস্থিতিতে যে কোনো ধরনের নাশকতা ও বিশৃঙ্খলা Read more

বিপিএলে আগ্রহী আইপিএল-পিএসএলের অভিজ্ঞ প্রতিষ্ঠান
বিপিএলে আগ্রহী আইপিএল-পিএসএলের অভিজ্ঞ প্রতিষ্ঠান

দেশের পট পরিবর্তনের পর বিসিবির শীর্ষ পর্যায়েও পরিবর্তন এসেছে একাধিকবার। বর্তমান সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বে যে কয়টি বিষয় বেশি Read more

নিজ বাহিনীর গুলিতে ইসরায়েলি সেনা নিহত
নিজ বাহিনীর গুলিতে ইসরায়েলি সেনা নিহত

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় দখলদার ইসরায়েলের এক সেনা নিহত হয়েছে। মঙ্গলবার (২০ মে) ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, সার্জেন্ট ইউসেফ ইয়েহুদা চিরাক Read more

লঘুচাপের আভাস, বজ্রসহ ভারী বৃষ্টির আশঙ্কার
লঘুচাপের আভাস, বজ্রসহ ভারী বৃষ্টির আশঙ্কার

দেশজুড়ে টানা কয়েকদিন ধরে চলা বৃষ্টির মধ্যে আরও বৃষ্টিপাতের আশঙ্কার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আজও দেশের বেশ কয়েকটি অঞ্চলে বৃষ্টি Read more

ইরানের হামলায় বন্ধ থাকার পর ফের চালু দুবাই বিমানবন্দর
ইরানের হামলায় বন্ধ থাকার পর ফের চালু দুবাই বিমানবন্দর

ইরানি ড্রোন হামলার জেরে ৪ ঘণ্টা বন্ধ থাকার পর ফের চালু হয়েছে বিশ্বের ব্যস্ততম বিমানবন্দর দুবাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। দুবাইয়ের স্থানীয় সময় Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন