ঢাকায় ৩ সমাবেশকে ঘিরে নিরাপত্তা রক্ষায় সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এ পরিস্থিতিতে যে কোনো ধরনের নাশকতা ও বিশৃঙ্খলা এড়াতে প্রায় ১৪ হাজার পুলিশ নিয়োজিত রয়েছে।রবিবার (০৩ আগস্ট) বিষয়টি নিশ্চিত করে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস. এন. মো. নজরুল ইসলাম বলেন, পর্যাপ্ত পুলিশি ব্যবস্থা আছে, ৮ হাজারের সঙ্গে ৬ হাজার মোট ১৪ হাজার পুলিশ সদস্য দায়িত্ব পালন করবেন। এর বাইরেও সাদা পোশাকে অনেকে দায়িত্ব পালন করবেন। আমরা কোনো ধরনের নিরাপত্তা শঙ্কা দেখছি না।প্রসঙ্গত, আজ রবিবার রাজধানীর ৩ স্থানে আয়োজিত হচ্ছে বিভিন্ন রাজনৈতিক ও সাংস্কৃতিক সমাবেশ। জাতীয় শহীদ মিনারে সমাবেশ করছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), শাহবাগে বিএনপির ছাত্রসংগঠন ছাত্রদলের কর্মসূচি রয়েছে, আর সোহরাওয়ার্দী উদ্যানে চলছে সাইমুম শিল্পীগোষ্ঠীর সাংস্কৃতিক অনুষ্ঠান।আজ দুপুর ১২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত শাহবাগ মোড়ে ‘জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান, শোক ও বিজয়ের প্রথম বর্ষপূর্তি’ উপলক্ষে ছাত্রসমাবেশ করবে বিএনপির ছাত্রসংগঠন জাতীয়তাবাদী ছাত্রদল।একই দিনে বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত কেন্দ্রীয় শহীদ মিনারে ‘জুলাই ঘোষণাপত্র ও সনদের’ দাবিতে জনসমাবেশ করবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।এ ছাড়া সাইমুম শিল্পীগোষ্ঠীর আয়োজনে ১ থেকে ৪ আগস্ট প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত সোহরাওয়ার্দী উদ্যানে চলছে ৩৬ জুলাই কালচারাল ফেস্ট ‘জুলাই জাগরণ’।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
রংপুরে ৬ মাসের শিশুকে গলাকেটে হত্যা, ঘাতক মা আটক
রংপুরে ৬ মাসের শিশুকে গলাকেটে হত্যা, ঘাতক মা আটক

রংপুরের তারাগঞ্জে জুহি নামের ৬ মাসের শিশুকে গলাকেটে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় রক্তাক্ত অবস্থায় নিহত শিশুর মা তুলশী রানীকে Read more

ইউক্রেনকে দূরপাল্লার মিসাইল না দেওয়ার সিদ্ধান্ত ট্রাম্পের
ইউক্রেনকে দূরপাল্লার মিসাইল না দেওয়ার সিদ্ধান্ত ট্রাম্পের

রাশিয়া-ইউক্রেনের যুদ্ধ বন্ধে তৃতীয়বারের মতো হোয়াইট হাউজে বৈঠকে মিলিত হয়েছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।গতকাল শুক্রবার Read more

‘চাকা’ কেলেঙ্কারিতে বিমানের দুই কর্মী চাকরিচ্যুত
‘চাকা’ কেলেঙ্কারিতে বিমানের দুই কর্মী চাকরিচ্যুত

রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের উড়োজাহাজে ব্যবহৃত টায়ার অনিয়মের মাধ্যমে বেসরকারি এক এয়ারলাইন্স কর্মকর্তার কাছে দেওয়ার ঘটনায় দুজন কর্মীকে চাকরিচ্যুত Read more

মুন্সীগঞ্জে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে ৮ জন গুলিবিদ্ধ
মুন্সীগঞ্জে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে ৮ জন গুলিবিদ্ধ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের মোল্লাকান্দি ইউনিয়নের মুন্সীকান্দি ও আনন্দপুর গ্রামে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে অন্তত আটজন গুলিবিদ্ধ হয়েছেন। শুক্রবার (৫ সেপ্টেম্বর) Read more

নান্দাইলে মানসিক ভারসাম্যহীন নারীর ঝুলন্ত লাশ উদ্ধার
নান্দাইলে মানসিক ভারসাম্যহীন নারীর ঝুলন্ত লাশ উদ্ধার

ময়মনসিংহের নান্দাইলে আসমা খাতুন (৪৮) নামের এক মানসিক ভারসাম্যহীন নারীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।বৃহস্পতিবার (১৪ আগস্ট) সকালে উপজেলার খারুয়া Read more

টিভিতে আজকের খেলা (২০ অক্টোবর)
টিভিতে আজকের খেলা (২০ অক্টোবর)

নারী ওয়ানডে বিশ্বকাপে আজ লঙ্কানদের মোকাবিলা করবে বাংলাদেশ। রাওয়ালপিন্ডিতে শুরু পাকিস্তান-দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় টেস্ট। রয়েছে ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচও। চলুন Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন