অবরুদ্ধ গাজার জন্য ত্রাণ নিয়ে যাত্রা করা আন্তর্জাতিক মানবিক নৌবহর ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’ আটকে দেয়ার ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়ে ইতালির সবচেয়ে বড় শ্রমিক সংগঠন দেশজুড়ে সাধারণ ধর্মঘটের ডাক দিয়েছে। বহরের কিছু নৌযানে ইসরায়েলি সেনাদের জোরপূর্বক উঠে পড়েন এবং অভিযাত্রীদের আটক করেন। এই ঘটনায় ক্ষোভে ফুঁসছে ইউরোপজুড়ে বিভিন্ন মানবাধিকার সংগঠন ও সাধারণ মানুষ। খবর রয়টার্সের।ইতালির বিভিন্ন শহরে ইতোমধ্যেই শুরু হয়ে গেছে বিক্ষোভ। গত বুধবার (১ অক্টোবর) সন্ধ্যায় নেপলসসহ কয়েকটি বড় শহরে ট্রেন চলাচল বন্ধ করে দেয় বিক্ষোভকারীরা। নেপলসের প্রধান রেলস্টেশন অবরোধ করে রাখা হয় দীর্ঘ সময়।গাজার উপকূলের খুব কাছে পৌঁছালে ফ্লোটিলার আয়োজকদের সঙ্গে সরাসরি যোগাযোগ করে তাদের দিক পরিবর্তনের জন্য চাপ প্রয়োগ করে ইসরায়েলি বাহিনী। ইতালিয়ান সাংবাদিক লরেঞ্জো ডা’আগস্টিনো জানিয়েছেন, আলমা ও সিরিয়াসসহ বেশ কয়েকটি জাহাজ আটকে দিয়েছে ইসরায়েলি নৌবাহিনীর যুদ্ধজাহাজ।তবে ৪৫ নৌযানের এই বহরের পেছনের দিকের কিছু জাহাজ এখনও গাজার দিকে যাত্রা অব্যাহত রেখেছে বলে জানান অংশগ্রহণকারী লুয়াই চারনি। ইনস্টাগ্রামে প্রকাশিত এক ভিডিও বার্তায় তিনি বলেন, আমরা এখনও লক্ষ্যস্থলের পথেই আছি। এখন পর্যন্ত কেউ আমাদের থামায়নি।ইসরায়েলি বাহিনীর আগ্রাসী আচরণের মুখে জরুরি অবস্থা জারি করে ফ্লোটিলা কর্তৃপক্ষ। আয়োজকরা জানান, নৌবহর ঘিরে ফেলার সময় বেশিরভাগ জাহাজ থেকেই সরাসরি সম্প্রচার কার্যক্রম বন্ধ হয়ে যায়।গ্লোবাল সুমুদ ফ্লোটিলাতে রয়েছে ৪৫টি বেসামরিক নৌকা ও জাহাজ। এগুলোতে বিশ্বের ৪০ দেশের প্রায় ৫০০ মানবাধিকারকর্মী, আইনজীবী, আইনপ্রণেতা ও সমাজকর্মী রয়েছেন। তাদের মধ্যে রয়েছেন আটক সুইডিশ জলবায়ু আন্দোলনের কর্মী গ্রেটা থুনবার্গও।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
হোসেনপুরে গৃহবধূকে আ.লীগ নেতার ধর্ষণ চেষ্টা, মামলা হলেও অধরা
হোসেনপুরে গৃহবধূকে আ.লীগ নেতার ধর্ষণ চেষ্টা, মামলা হলেও অধরা

কিশোরগঞ্জের হোসেনপুরে এক গৃহবধূ (২১) কে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে আওয়ামী লীগ নেতা আবু নাঈম ভূঞা রেনু’র (৫৫) বিরুদ্ধে। এই Read more

রোগী সেজে প্রতারণা, চিকিৎসা নয় টার্গেট রোগীর গহনা ও টাকা!
রোগী সেজে প্রতারণা, চিকিৎসা নয় টার্গেট রোগীর গহনা ও টাকা!

যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালকে টানাবাজ চক্রের সদস্যরা বেপরোয়া হয়ে উঠেছে। চক্রের অধিকাংশ সদস্য নারী। তারা চিকিৎসা নিতে নয় বরং Read more

নোবিপ্রবিতে একযোগে ২১ শিক্ষক নিয়োগ
নোবিপ্রবিতে একযোগে ২১ শিক্ষক নিয়োগ

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) বিভিন্ন বিভাগ ও ইনস্টিটিউটে নতুন করে ২১ জন শিক্ষক নিয়োগ দেওয়া হয়েছে। সোমবার (৫ Read more

৪৮ ঘণ্টার যুদ্ধবিরতিতে রাজি পাকিস্তান-আফগানিস্তান, দোহায় মধ্যস্ততার প্রস্তুতি
৪৮ ঘণ্টার যুদ্ধবিরতিতে রাজি পাকিস্তান-আফগানিস্তান, দোহায় মধ্যস্ততার প্রস্তুতি

পাকিস্তান ও আফগানিস্তান শুক্রবার ৪৮ ঘণ্টার যুদ্ধবিরতির সময় বাড়াতে রাজি হয়েছে। দুই দেশের মধ্যে শান্তি আলোচনার জন্য কাতারের দেয়া মধ্যস্ততার Read more

চরফ্যাশনে মৎস্য অফিস সহকারীর আলিশান বাড়ি, গড়ে তুলেছেন অঢেল সম্পত্তি
চরফ্যাশনে মৎস্য অফিস সহকারীর আলিশান বাড়ি, গড়ে তুলেছেন অঢেল সম্পত্তি

ভোলার চরফ্যাশন উপজেলা মৎস্য অফিসের অফিস সহকারী আব্বাস উদ্দিন ১৫ বছর একই কর্মস্থলে থেকে তার গ্রামের বাড়িতে নির্মাণ করেছেন বিলাসবহুল Read more

দৌলতদিয়ায় যৌনকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
দৌলতদিয়ায় যৌনকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া যৌনপল্লীতে রুপালি আক্তার রুপা নামে এক যৌনকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৫ এপ্রিল) দুপুর সাড়ে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন