ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার দিকে যাওয়া ওয়ার্ল্ড সুমুদ ফ্লোটিলার দিকে এগিয়ে আসছে দখলদার ইসরায়েলের জাহাজ। বার্তাসংস্থা রয়টার্সকে বুধবার (১ অক্টোবর) এ তথ্য জানিয়েছেন আয়োজকরা।বিশ্বের ৪০টি দেশের প্রায় ৫০০ অধিকারকর্মী ৪৫টি ছোটবড় জাহাজে করে গাজার দিকে ত্রাণ নিয়ে যাচ্ছেন। তারা শুধুমাত্র ত্রাণ নয় গাজা উপকূলে দখলদার ইসরায়েলের আরোপ করা অবৈধ নৌ অবরোধ ভাঙারও মিশন হাতে নিয়েছেন।তবে ইসরায়েল সতর্কতা দিয়েছে ত্রাণবাহী এসব জাহাজ নিয়ে যেন তারা গাজা উপকূলের দিকে না আসেন৷ তা সত্ত্বেও অধিকারকর্মীরা এগিয়ে যাচ্ছিলেন। ইসরায়েলি অবরোধ ভাঙার মিশন শুরু করা ‘ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন’ এক বিবৃতিতে জানিয়েছে, হয়ত এক ঘণ্টার মধ্যে ইসরায়েলিরা তাদের জাহাজের ওপর হামলা চালাবে।রাডারে দেখা গেছে সুমুদ ফ্লোটিলার জাহাজের দিকে অন্তত ১২টি জাহাজ এগিয়ে আসছে। এরমধ্যে সিগন্যাল জ্যামিং শুরু করেছে দখলদার ইসরায়েল৷ এতে করে ফ্লোটিলার কিছু জাহাজের সঙ্গে অন্য জাহাজগুলোর যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে৷ সূত্র : রয়টার্সএফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আইপিএলের ফাইনাল আজ
আইপিএলের ফাইনাল আজ

Source: রাইজিং বিডি

বনের কাঠ পাচারে ব্যস্ত রাঙ্গুনিয়া, চাঁদের গাড়ি এখন পাচারের যান
বনের কাঠ পাচারে ব্যস্ত রাঙ্গুনিয়া, চাঁদের গাড়ি এখন পাচারের যান

রাঙ্গুনিয়ার অন্যতম ব্যস্ত সড়ক যেন এখন অবৈধ কাঠ পাচারের নিরাপদ করিডোরে পরিণত হয়েছে। দিন–রাত অবিরাম ছুটে চলা দ্রুতগতির অবৈধ ‘চাঁদের Read more

শ্বশুরবাড়ি গিয়ে রিয়ামনির সঙ্গে ‘ঝামেলা মেটালেন’ হিরো আলম
শ্বশুরবাড়ি গিয়ে রিয়ামনির সঙ্গে ‘ঝামেলা মেটালেন’ হিরো আলম

সম্পর্কে টানাপড়েন, বিচ্ছেদ, ফের মেলামেশা—এই ওঠানামায় দীর্ঘদিন ধরেই আলোচনায় কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলম ও তার স্ত্রী রিয়া Read more

চুয়াডাঙ্গায় অনলাইন জুয়ার মাস্টার এজেন্টসহ আটক ২
চুয়াডাঙ্গায় অনলাইন জুয়ার মাস্টার এজেন্টসহ আটক ২

চুয়াডাঙ্গা অনলাইন জুয়ার সাথে জড়িত থাকার অপরাধে অনলাইন জুয়াসাইট 1xBet এর মাস্টার এজেন্ট শুভংকর কুমার দাস (২৩) ও তার সহযোগী Read more

দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে দুই বাংলাদেশি নিহত
দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে দুই বাংলাদেশি নিহত

দক্ষিণ আফ্রিকার কেপটাউনের একটি দোকানে ডাকাতি শেষে সন্ত্রাসীর গুলিতে দুই বাংলাদেশি নিহত হয়েছেন। তাদের মধ্যে নিহত এমদাদুল হকের বাড়ি কিশোরগঞ্জের Read more

নরসিংদীর শিবপুরে দুই ভাইকে কুপিয়ে হত্যা
নরসিংদীর শিবপুরে দুই ভাইকে কুপিয়ে হত্যা

নরসিংদীর শিবপুরে টিউবওয়েলের পানির ড্রেইনকে কেন্দ্র করে পারিবারিক বিরোধের জেরে দুই ভাইকে কুপিয়ে হত্যা করা হয়েছে।বুধবার (১০ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন