ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচিকে সহায়তার অভিযোগে দেশটির একটি অস্ত্র সংগ্রহ নেটওয়ার্কের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। তেহরানের বিরুদ্ধে জাতিসংঘের নিষেধাজ্ঞা পুনর্বহালের কয়েক দিন পর বুধবার মার্কিন অর্থ মন্ত্রণালয় এই নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দিয়েছে।ওয়াশিংটন বলেছে, নতুন নিষেধাজ্ঞার আওতায় ইরানের ২১টি প্রতিষ্ঠান ও ১৭ জন ব্যক্তি রয়েছে; যারা মধ্যপ্রাচ্যে অবস্থানরত মার্কিন সৈন্য, আন্তর্জাতিক জলসীমা অতিক্রমকারী মার্কিন বাণিজ্যিক জাহাজ ও বেসামরিক নাগরিকদের জন্য গুরুতর হুমকি তৈরি করছে।মার্কিন অর্থ মন্ত্রণালয় বলেছে, জাতিসংঘের ২৭ সেপ্টেম্বরের সিদ্ধান্তের পর ইরানের বিরুদ্ধে নতুন করে এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। জাতিসংঘ ওই দিন ইরানের পারমাণবিক, ক্ষেপণাস্ত্র ও অন্যান্য সামরিক কর্মসূচির ওপর নিষেধাজ্ঞা ও বিভিন্ন ধরনের বিধিনিষেধ পুনর্বহাল করে।গত শনিবার জাতিসংঘের নিষেধাজ্ঞা কার্যকরের পর ট্রাম্প প্রশাসন ইরানের বিরুদ্ধে প্রথম এই পদক্ষেপ নিয়েছে। এসব পদক্ষেপের মাধ্যমে পারমাণবিক অস্ত্র ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে তেহরানের বিরুদ্ধে বৈশ্বিক চাপ আরও বৃদ্ধি পেতে পারে বলে ধারণা করা হচ্ছে।যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয় বলেছে, নিষেধাজ্ঞার কবলে পড়া নেটওয়ার্কগুলো ইরান ছাড়াও হংকং, চীন ও জার্মানিসহ কয়েকটি দেশে তাদের কার্যক্রম পরিচালনা করছে।এক বিবৃতিতে মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট বলেছেন, প্রেসিডেন্ট ট্রাম্পের নেতৃত্বে আমরা ইরানি শাসকগোষ্ঠীকে সেই সব অস্ত্র থেকে বঞ্চিত করব, যেগুলো তারা তাদের ক্ষতিকর উদ্দেশ্য পূরণে ব্যবহার করে।এর আগে, গত সোমবার ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে উদ্বেগের মাঝে ব্রিটিশ সরকার ইরান-সংশ্লিষ্ট কয়েক ডজন ব্যক্তি ও প্রতিষ্ঠানের ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করে। তার একদিন আগে পরমাণু কর্মসূচি ঘিরে ইরানের ওপর অস্ত্র নিষেধাজ্ঞা ও অন্যান্য নিষেধাজ্ঞা পুনর্বহাল করে জাতিসংঘ। ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোর উদ্যোগে ইরানের ওপর নিষেধাজ্ঞা আরোপের বিরুদ্ধে কড়া প্রতিক্রিয়ার হুঁশিয়ারি দিয়েছে তেহরান।ইরান ২০১৫ সালের পারমাণবিক চুক্তি লঙ্ঘন করেছে অভিযোগ তুলে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে তেহরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা পুনর্বহালের প্রক্রিয়া শুরু করে যুক্তরাজ্য, ফ্রান্স এবং জার্মানি। ইরানকে পারমাণবিক বোমা তৈরির সক্ষমতা অর্জন করা থেকে বিরত রাখাই ছিল ওই চুক্তির লক্ষ্য। যদিও পারমাণবিক অস্ত্র তৈরির অভিযোগ বরাবরের মতো অস্বীকার করে আসছে তেহরান।সোমবার যুক্তরাজ্য ইরানের ৭১টি নতুন নাম নিষেধাজ্ঞার তালিকায় যুক্ত করেছে। এর মধ্যে রয়েছে ইরানের পারমাণবিক কর্মসূচির জ্যেষ্ঠ কর্মকর্তা এবং দেশটির প্রধান আর্থিক ও জ্বালানি খাতের বিভিন্ন প্রতিষ্ঠান। ব্রিটেনের নতুন নিষেধাজ্ঞার আওতায় থাকা ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলোর সম্পদ জব্দ, আর্থিক লেনদেনে নিষেধাজ্ঞা আরোপ এবং তাদের ভ্রমণে নিষেধাজ্ঞা কার্যকর হবে।বিশেষজ্ঞরা বলছেন, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জার্মানি, ফ্রান্স, রাশিয়া এবং চীনের সঙ্গে ইরানের স্বাক্ষরিত পারমাণবিক চুক্তির সমাপ্তি মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়িয়ে তুলতে পারে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের পরমাণু স্থাপনায় বোমা হামলা চালানোর পর ওই অঞ্চলে ইতোমধ্যে ব্যাপক উত্তেজনা বিরাজ করছে।জাতিসংঘের নিরাপত্তা পরিষদের ২০০৬ থেকে ২০১০ সালের মধ্যে গৃহীত বিভিন্ন প্রস্তাবের মাধ্যমে ইরানের ওপর আরোপিত সব নিষেধাজ্ঞা শনিবার ইউরোপের স্থানীয় সময় রাত ৮টার দিকে পুনর্বহাল করা হয়েছে।সূত্র: এএফপি, রয়টার্স।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আগামী পাঁচদিন ভারি বৃষ্টিপাতের শঙ্কা নেই
আগামী পাঁচদিন ভারি বৃষ্টিপাতের শঙ্কা নেই

আগামী পাঁচদিন ভারি বৃষ্টিপাতের শঙ্কা না থাকলেও বিক্ষিপ্তভাবে বিভিন্ন বিভাগ ও জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।সোমবার (২৩ Read more

ভাতিজার ছুরিকাঘাতে চাচা নিহত, আহত ইউপি সদস্য
ভাতিজার ছুরিকাঘাতে চাচা নিহত, আহত ইউপি সদস্য

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় জমি নিয়ে দ্বন্দ্বে ভাতিজার ছুরিকাঘাতে নজরুল ইসলাম (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় বাচাঁতে গিয়ে Read more

নান্দাইলে শসা চাষে ভাগ্য ফিরছে কৃষকদের
নান্দাইলে শসা চাষে ভাগ্য ফিরছে কৃষকদের

ময়মনসিংহের নান্দাইলে শসা চাষ করে লাভবান কৃষকরা। ভালো ফলন ও বেশী দাম পেয়ে খুশী কৃষক। তাদের মুখে ফুটে উঠেছে তৃপ্তির Read more

ফ্লাইট বিপর্যয়ের মাশুল মওকুফ করবে সরকার : বাণিজ্য উপদেষ্টা
ফ্লাইট বিপর্যয়ের মাশুল মওকুফ করবে সরকার : বাণিজ্য উপদেষ্টা

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডের ঘটনায় দুই দিন ধরে যে ফ্লাইট বিপর্যয় হয়েছে, তার মাশুল সরকার মওকুফ Read more

নবাবগঞ্জে এসএসসি পরীক্ষায় ফেল করায় কিশোরীর আত্মহত্যা!
নবাবগঞ্জে এসএসসি পরীক্ষায় ফেল করায় কিশোরীর আত্মহত্যা!

দিনাজপুরের নবাবগঞ্জে রিতা মণি (১৬) নামের এক কিশোরীর লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার (১০ জুলাই) সন্ধ্যায় উপজেলার দাউদপুর ইউনিয়নের আখিরা Read more

গফরগাঁওয়ে গাছ থেকে ঝুলন্ত লাশ উদ্ধার
গফরগাঁওয়ে গাছ থেকে ঝুলন্ত লাশ উদ্ধার

ময়মনসিংহের গফরগাঁওয়ে গাছ থেকে সবুজ মিয়া (৫০) নামে এক ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২ এপ্রিল) উপজেলার রসুলপুর ইউনিয়নের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন