এবার উত্তর আফ্রিকার দেশ মরক্কোয় টানা চতুর্থ দিনের মতো তরুণদের নেতৃত্বাধীন বিক্ষোভে সহিংসতা ছড়িয়ে পড়েছে। এ সময় দুই শতাধিক তরুণকে গ্রেপ্তার করেছে দেশটির নিরাপত্তা বাহিনী।স্থানীয় সময় মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) রাতে দেশজুড়ে হাজারো বিক্ষুব্ধ মানুষ সড়কে নেমে আসে। তারা দুর্নীতি দমন, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, স্বাস্থ্য ও শিক্ষা খাতে উন্নত সেবা নিশ্চিতের দাবিতে স্লোগান দেন। বেশ কিছু বিক্ষোভকারী পুলিশের দিকে পাথর ছুড়েছে বলে স্থানীয় গণমাধ্যম জানিয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও-তে দেখা গেছে, যানবাহন ও ব্যাংকের শাখা আগুনে পুড়ে যাচ্ছে।মরক্কোর মানবাধিকার সংস্থা (এএমডিএইচ) অভিযোগ করেছে, পুলিশ বিক্ষোভকারীদের মারধর করেছে এবং নির্বিচারে আটক করেছে। খবর বিবিসির।উজদা শহরে এক বিক্ষোভকারীকে পুলিশ গাড়ি ধাক্কা দিলে আহত হওয়ার ঘটনাও দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এমএপি নিশ্চিত করেছে।সামাজিক মাধ্যম ফেসবুকভিত্তিক সংগঠন ‘জেন-জি ২১২’ এই বিক্ষোভ-প্রতিবাদের আয়োজন করেছে। মঙ্গলবার রাতে তারা এক বিবৃতিতে দাঙ্গা বা ভাঙচুরের ঘটনায় দুঃখ প্রকাশ করে। একইসঙ্গে প্রতিবাদে অংশগ্রহণকারীদের শান্তিপূর্ণ থাকার এবং ন্যায্য দাবিকে ক্ষুণ্ণ করতে পারে-এমন আচরণ থেকে বিরত থাকার আহ্বান জানায়।এদিকে, রাজধানী রাবাতে এক বিক্ষোভে ব্যানারে লেখা ছিল-‘ফিফার স্টেডিয়ামে ফার্স্ট এইড কিট থাকবে! অথচ আমাদের হাসপাতালে কেন নেই।’ ২০৩০ সালের ফিফা বিশ্বকাপ আয়োজনের জন্য বিপুল অর্থ ব্যয়ের বিষয়টি নিয়েও তীব্র সমালোচনা করেছেন বিক্ষোভকারীরা।সম্প্রতি নেপাল, ইন্দোনেশিয়া, ফিলিপাইন ও মাদাগাস্কারে একই ধরনের তারুণ্য নির্ভর বিক্ষোভ হয়েছে। নেপালে প্রধানমন্ত্রী পদত্যাগ করতে বাধ্য হন। মাদাগাস্কারে সোমবার প্রেসিডেন্ট সরকার ভেঙে দেন তরুণদের শান্ত করার জন্য।মানবাধিকার সংস্থার তথ্য অনুযায়ী, মরক্কোয় ইতিমধ্যে ২০০ জনের মতো বিক্ষোভকারীকে আটক করা হয়েছে। এর মধ্যে বেশিরভাগকে ছেড়ে দেয়া হলেও ৩৭ তরুণ বন্দি রয়েছেন। তাদের বিরুদ্ধে তদন্ত এখনো চলমান। সরকারি জোট এক বিবৃতিতে জানিয়েছে, তারা তরুণদের সঙ্গে সংলাপে বসতে আগ্রহী-‘প্রতিষ্ঠান ও জনপরিসরে কার্যকর সমাধান খুঁজতে।’ এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
অগ্নিকাণ্ডের পরও গতি ফেরেনি শাহজালালে, খোলা আকাশের নিচে আমদানি পণ্য
অগ্নিকাণ্ডের পরও গতি ফেরেনি শাহজালালে, খোলা আকাশের নিচে আমদানি পণ্য

গেল ১৮ অক্টোবর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের অগ্নিকাণ্ডের একদিন পরই ফের শুরু হয় আমদানি পণ্য খালাস কার্যক্রম। তবে কার্গো ভিলেজটি পুড়ে Read more

বাধা পেরিয়ে ব্যালটের পথে চট্টগ্রাম বার, ভোট গ্রহণ ১৬ এপ্রিল
বাধা পেরিয়ে ব্যালটের পথে চট্টগ্রাম বার, ভোট গ্রহণ ১৬ এপ্রিল

চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির ১৩২ বছরের দীর্ঘ ইতিহাসে এবারই প্রথমবারের মতো একটি এডহক কমিটির অধীনে অনুষ্ঠিত হতে যাচ্ছে বার কাউন্সিল Read more

ভোট সুন্দর হলে আপত্তি উঠে পরে, এবারও তাই হয়েছে: সিইসি
ভোট সুন্দর হলে আপত্তি উঠে পরে, এবারও তাই হয়েছে: সিইসি

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন বলেছেন, অতীতে আমরা দেখেছি সুন্দর ভোট হলে আপত্তিগুলো ওঠে ভোট হয়ে যাওয়ার পরে। Read more

নওয়াপাড়ায় গড়াইয়ের ধাক্কায় ইজিবাইক চালক নিহত
নওয়াপাড়ায় গড়াইয়ের ধাক্কায় ইজিবাইক চালক নিহত

যশোরের অভয়নগরের নওয়াপাড়ায় গড়াই পরিবহনের বাসের ধাক্কায় ইজিবাইক চালক আব্দুর রহিম (৬০) নিহত হয়েছেন। শনিবার (১৮ অক্টোবর) সন্ধ্যায় আকিজ মিল অদূরে Read more

কুয়াকাটায় পর্যটকদের গোপন ভিডিও ধারণ, শেষমেশ জেলে হালিম
কুয়াকাটায় পর্যটকদের গোপন ভিডিও ধারণ, শেষমেশ জেলে হালিম

পটুয়াখালীর কুয়াকাটায় একটি আবাসিক হোটেলের রুমে জোরপূর্বক প্রবেশ করে পর্যটক দম্পতিদের ভিডিও ধারণের অভিযোগে মো. হালিম (৩৫) নামে এক ব্যক্তিকে Read more

চার দিন আংশিকভাবে বন্ধ থাকবে কর্ণফুলী টানেল, যান চলবে নিয়ন্ত্রিত
চার দিন আংশিকভাবে বন্ধ থাকবে কর্ণফুলী টানেল, যান চলবে নিয়ন্ত্রিত

দেশের প্রথম নদীর তলদেশ দিয়ে নির্মিত কর্ণফুলী টানেলে চার দিনব্যাপী রুটিন রক্ষণাবেক্ষণ কাজ শুরু হতে যাচ্ছে। বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের তত্ত্বাবধানে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন