স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব:) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, বাইরের ইন্ধনে পুজাকে অস্থিতিশীল করার চেষ্টা করেছিলো। দুর্গাপূজা ও বিজু উৎসব যেনো ভালো ভাবে না হতে পারে সেজন্য পার্শ্ববর্তী দেশের সহযোগিতায় সন্ত্রাসীরা চেষ্টা করেছে।বুধবার সন্ধ্যায় মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার ইছাপুরা এলাকার সার্বজনীন দুর্গা মন্দিরে দুর্গাপূজা পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘এবার প্রথমদিকে ধর্ষনের ঘটনা দিয়ে পূজাকে অস্থিতিশীল করার চেষ্টা করেছে একটি মহল। তবে দুষ্কৃতকারীরা সফল হতে পারেনি। তারা বারবার চেষ্টা করেছে। এবার সারা বাংলাদেশে ভালো ভাবে পুজা হয়েছে সকলের সহযোগিতায়। পূজায় নিরাপত্তার জন্য সব পর্যায়ের আইন-শৃঙ্খলা বাহিনী মোতায়েন ছিলো।’এসময় শান্তিপূর্ণ পরিবেশে উৎসবমুখর পূজা সম্পন্ন হওয়ায় সকলকে ধন্যবাদ জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। পরে সেখানে তিনি সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময় করেন।এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিরাজদিখান উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনা আক্তার, সিরাজদিখান সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. ইব্রাহিম, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি যুগ্ম আহ্বায়ক ফরহাদ হোসেন,  সিরাজদিখান থানার ওসি মো. আবু বকর সিদ্দিক, পুলিশ পরিদর্শক তদন্ত মো. হাবিবুর রহমান,  সিরাজদিখান উপজেলা বিএনপির সাবেক সভাপতি মুক্তিযোদ্ধা আব্দুল কুদ্দুস ধীরন, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি তপন কুমার দাস, সাধারণ সম্পাদক জ্ঞানদীপ কুমার ঘোষ, ইছাপুরা সার্বজনীন দুর্গা মন্দিরের সভাপতি বাদল চন্দ্র পাল, সাধারণ সম্পাদক পরিতোষ চন্দ্র দাস প্রমুখ।এসএম

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সমুচা না আনায় স্বামীকে পিটিয়ে হাসপাতালে ভর্তি করালেন স্ত্রী
সমুচা না আনায় স্বামীকে পিটিয়ে হাসপাতালে ভর্তি করালেন স্ত্রী

মুখরোচক খাবার সমুচা না আনায় স্বামীকে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে। শুধু তাই নয়, স্বামীর পরিবারের বাকি ৪ সদস্যও হত্যার Read more

টিভিতে আজকের খেলা 
টিভিতে আজকের খেলা 

Source: রাইজিং বিডি

সৌদি পৌঁছেছেন ৪৯ হাজার ৯০৪ হজযাত্রী
সৌদি পৌঁছেছেন ৪৯ হাজার ৯০৪ হজযাত্রী

চলতি বছর পবিত্র হজ পালন করতে বাংলাদেশ থেকে এখন পর্যন্ত ৪৯ হাজার ৯০৪ যাত্রী সৌদি আরব পৌঁছেছেন। এরমধ্যে ৮ জনের Read more

অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে দুই পরিবহনকে জরিমানা
অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে দুই পরিবহনকে জরিমানা

ঈদ পূর্ববর্তী সময়ে দুরপাল্লার যাত্রীদের কাছ থেকে সরকার নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার ঢুলিপাড়া Read more

রাশেদ খান মেনন মহাবিদ্যালয়ে পাশ করেনি কেউ
রাশেদ খান মেনন মহাবিদ্যালয়ে পাশ করেনি কেউ

সদ্য প্রকাশিত এইচএসসি'র ফলাফলে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার রাশেদ খান মেনন মহাবিদ্যালয় থেকে ১২ জন পরীক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশগ্রহন করলেও কেউ Read more

হবিগঞ্জে পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু
হবিগঞ্জে পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় বিয়ের দাওয়াতে এসে একই পরিবারের তিন শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৪ অক্টোবর) বিকাল ৪টায় উপজেলার চান্দপুর Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন