চীনের দক্ষিণ-পূর্বাঞ্চলে এক নারী ৫৪ ঘণ্টা ধরে এক কূপে পড়ে গিয়ে অলৌকিকভাবে বেঁচে ছিলেন। এ সময় তাকে মশার যন্ত্রণা, পানির সাপের কামড় এবং প্রচণ্ড অবসাদের সঙ্গেও লড়তে হয়েছে। অবশেষে উদ্ধারকর্মীরা তাকে জীবিত অবস্থায় উদ্ধার করেন।মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজ উর্দু।প্রতিবেদনে বলা হয়েছে, চীনের ফুজিয়ান প্রদেশের কোয়ানঝৌ এলাকার জঙ্গলে হাঁটতে বের হয়েছিলেন ৪৮ বছরের এক নারী। তার নাম চেন। হাঁটার একপর্যায়ে তিনি দুর্ঘটনাবশত একটি পরিত্যক্ত কুয়োয় পড়ে যান। পরিবার সেদিন সন্ধ্যাতেই তার নিখোঁজ হওয়ার বিষয়টি টের পায়।একপর্যায়ে খোঁজাখুঁজিতে ব্যর্থ হয়ে স্থানীয় রেসকিউ টিমের কাছে খবর দেওয়া হয়। এরপর ইমার্জেন্সি রেসকিউ সেন্টারের ১০ সদস্যের একটি দল থার্মাল ইমেজিং ড্রোন নিয়ে তল্লাশিতে নামে।দলটির প্রধান দো শিয়াওহ্যাং জানান, তারা দুর্বল কণ্ঠে সাহায্যের আহ্বান শুনে কুয়োটির খোঁজ পান। ঘন ঝোপঝাড়ের আড়ালে থাকা ওই কুয়োয় উদ্ধারকারীরা দেখতে পান, শরীরের একাংশ পানিতে ডুবে থাকা চেন কুয়োর দেয়াল শক্ত করে আঁকড়ে ধরে আছেন।মোট ৫৪ ঘণ্টা তিনি সেখানেই আটকে ছিলেন। কুয়োয় বেশ কয়েকটি সাপও ছিল। পরে হাসপাতাল নেওয়ার পর তিনি জানালেন বেঁচে থাকার অভিজ্ঞতা।চেন জানান, ‘কুয়োর ভেতর ছিল সম্পূর্ণ অন্ধকার। চারদিকে মশার ঝাঁক, আর কয়েকটি সাপও ছিল পানির ভেতরে। মশার কামড়ে শরীর ভরে গিয়েছিল। একবার এক সাপ আমার হাতে কামড়েও দেয়, তবে সৌভাগ্যক্রমে সেটি বিষাক্ত ছিল না।’তিনি আরও বলেন, একাধিকবার ভেঙে পড়লেও বাবা-মা ও মেয়ের কথা ভেবে আবার সাহস ফিরে পান। সাঁতার জানার কারণে তিনি ভেসে থাকতে পেরেছেন। কুয়োর ভেতরে থাকা পাথর উপড়ে পায়ের ভর রাখার জায়গা তৈরি করেছিলেন, যাতে শরীরের উপরের অংশ পানি থেকে ওপরে থাকে। অবশেষে উদ্ধারকারী দল ঝোপঝাড় সরিয়ে তাকে কুয়ো থেকে টেনে তোলেন এবং হাসপাতালে ভর্তি করেন।চিকিৎসকেরা বলেন, চেনের দুটি পাঁজরের হাড় ভেঙে গেছে এবং ফুসফুসে আঘাত লেগেছে। তবে সবচেয়ে গুরুতর ছিল হাতে সাপের কামড়ের ক্ষত। বর্তমানে তার অবস্থা স্থিতিশীল হলেও পুরোপুরি সুস্থ হতে বেশ কিছুদিন সময় লাগবে।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ইউএস ওপেনের ফাইনালসহ টিভিতে আজকের খেলা (৭ সেপ্টেম্বর)
ইউএস ওপেনের ফাইনালসহ টিভিতে আজকের খেলা (৭ সেপ্টেম্বর)

ইউএস ওপেনের পুরুষ একক ফাইনালে আজ (৭ সেপ্টেম্বর) মুখোমুখি হবে ইয়ানিক সিনার ও কার্লোস আলকারাজ। ২০২৬ বিশ্বকাপ বাছাইয়ের ইউরোপ অঞ্চলে Read more

সিরাজদিখানে ৪টি অবৈধ ড্রেজার মেশিন বিকল, পাইপ জব্দ
সিরাজদিখানে ৪টি অবৈধ ড্রেজার মেশিন বিকল, পাইপ জব্দ

মুন্সিগঞ্জের সিরাজদিখানে অবৈধভাবে ড্রেজার মেশিন ব্যবহার করে বালু উত্তোলন ও কৃষিজমির শ্রেণি পরিবর্তন করায় ৪টি অবৈধ ড্রেজার মেশিন বিকল করা Read more

আছিয়া ধর্ষণ মামলা: ঢামেকের ২ চিকিৎসকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
আছিয়া ধর্ষণ মামলা: ঢামেকের ২ চিকিৎসকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

মাগুরার আলোচিত শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলার সপ্তম দিনের সাক্ষীর শুনানি হয়নি। আজ মঙ্গলবার (৬ মে) সাক্ষ্য গ্রহণের দিন ধার্য Read more

দুর্ধর্ষ ডাকাতির পর মূল্যবান সব রত্ন সরিয়ে নিলো ল্যুভর কর্তৃপক্ষ
দুর্ধর্ষ ডাকাতির পর মূল্যবান সব রত্ন সরিয়ে নিলো ল্যুভর কর্তৃপক্ষ

ফ্রান্সের ঐতিহাসিক ল্যুভর জাদুঘরে সংঘটিত দুঃসাহসিক রত্নচুরির ঘটনার পর কর্তৃপক্ষ এই জাদুঘরের মূল্যবান কিছু রত্ন দেশটির ব্যাংক অব ফ্রান্সে স্থানান্তর Read more

অবৈধ দখলদারদের নিয়ন্ত্রণে জিরানি বাজার মহাসড়ক
অবৈধ দখলদারদের নিয়ন্ত্রণে জিরানি বাজার মহাসড়ক

গাজীপুরের কাশিমপুরে জিরানি বাজার এলাকার ফুটপাত ও ফুটওভার ব্রিজ এখন অবৈধ দখলদারদের নিয়ন্ত্রণে। ফুটপাতের জায়গা দখল করে বিভিন্ন দোকানের অংশ Read more

করোনা: স্বাস্থ্য অধিদপ্তরের বার্তা বাতাসে উড়ছে, ঝুঁকিতে জনপদ
করোনা: স্বাস্থ্য অধিদপ্তরের বার্তা বাতাসে উড়ছে, ঝুঁকিতে জনপদ

২০২৫ সালের মাঝামাঝি সময়ে এসে বাংলাদেশ আবারও এক দুঃস্বপ্নের ছায়া দেখতে শুরু করেছে। এক সময় যেটি ছিল প্রতিদিনের আতঙ্ক—করোনা ভাইরাস—তা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন