ময়মনসিংহের নান্দাইলে পাট কাটা ও পাটের আঁশ ছাড়ানোর কাজে ব্যস্ত সময় পার করছেন কৃষকেরা। যেন তাদের দম ফেলার সময় নেই।সরেজমিন উপজেলার বিভিন্ন গ্রামে দেখা যায়, সকাল থেকেই কৃষকেরা তাদের সোনালী ফসল পাট নিয়ে ব্যস্ত হয়ে পড়েছেন। কেউ কাছি হাতে পাট কাটছেন, আবার কেউ কেউ পানিতে পাটের আঁশ ছাড়াচ্ছেন। অনেকেই রোদে-বাতাসে পাট ও পাটকাঠি শুকানোর কাজ করছেন।রাস্তায় বা বাড়ির সামনে বসে পাট ছাড়ানো ও পাট শুকানোর কাজ করছেন কৃষকরা। আর এই কাজে পিছিয়ে নেই কৃষাণীরা।উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, ১৩টি ইউনিয়ন ও একটি পৌরসভায় ৭৮৮ হেক্টর জমিতে পাট চাষ হয়েছে। এর মধ্যে দেশী ১১০ হেক্টর, তোষা ৩৫০ হেক্টর, কেনাফ ৩২২ হেক্টর ও মেস্তা জাতীয় পাট আবাদ হয়েছে ৬ হেক্টর জমিতে।উপজেলার চরবেতাগৈর, বীরবেতাগৈর, খারুয়া, শেরপুর, গাঙ্গাইল ও মুসুল্লি ইউনিয়নে পাট চাষ বেশী হয়েছে। এর মধ্যে চরবেতাগৈর ইউনিয়নে পাট চাষ বেশী হয়েছে।আবহাওয়া অনুকূল, পাটক্ষেতে কৃষকদের পরিচর্যা ও সার সঙ্কট না থাকার ফলে নান্দাইলে এ বছর সোনালী আঁশ পাটের আবাদ ভালো হয়েছে।চরকামট খালী গ্রামের কৃষক বাদল ৫০ শতক, শাহজাহান ২৫ শতক, শাহাব উদ্দিন ৩০ শতক, বাচ্চু মিয়া ৩০ শতক ও কাইয়ুম শিকদার ২০ শতক জমিতে পাটচাষ করেছেন।কৃষক বাদল মিয়া জানান, ‘পাটের আঁশ ছাড়ানোর কাজ করছি। পাট ধুয়ে তা রোদে শুকাচ্ছি। পাটের ভালো ফলন হয়েছে।’কৃষক শাহজাহান বলেন, ‘পাট কেটে এখন পানিতে জাগ দিচ্ছি। এইবার পাটের অনেক ভালো ফলন হয়েছে।’উপসহকারী কৃষি কর্মকর্তা আজিজুর রহমান বলেন, ‘কৃষক পাট কাটা ও পাটের আঁশ ছাড়ানোর কাজে ব্যস্ত সময় পার করছেন। এইবার পাটের বাম্পার ফলন হয়েছে।’নান্দাইল উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ নাঈমা সুলতানা বলেন, ‘চলতি মৌসুমে নান্দাইলে ৭৮৮ হেক্টর জমিতে পাট চাষ হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকায় এ মৌসুমে পাটের ভালো ফলন হয়েছে।’এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আপিলের দ্বিতীয় দিনে ইসির শুনানি কার্যক্রম শুরু
আপিলের দ্বিতীয় দিনে ইসির শুনানি কার্যক্রম শুরু

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র যাচাইয়ে রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে দায়ের করা আপিলের দ্বিতীয় দিনের শুনানি শুরু করেছে নির্বাচন কমিশন Read more

ইসরায়েলি হামলায় গাজায় নিহত ৭২, অনাহারে মৃত্যু আরও ৭
ইসরায়েলি হামলায় গাজায় নিহত ৭২, অনাহারে মৃত্যু আরও ৭

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ইসরায়েলি হামলায় মৃতের সংখ্যা ৬৪ হাজার ৭০০ ছাড়িয়েছে। এর পাশাপাশি দুর্ভিক্ষ ও অনাহারে প্রতিদিনই বাড়ছে প্রাণহানি। গত Read more

সমাবেশে শৃঙ্খলা বজায় রাখতে জামায়াতের কঠোর নির্দেশনা
সমাবেশে শৃঙ্খলা বজায় রাখতে জামায়াতের কঠোর নির্দেশনা

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় সমাবেশ আয়োজন করছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এ উপলক্ষে শনিবার (১৯ জুলাই) ভোররাত থেকেই দলটির নেতাকর্মীরা আসতে Read more

ভারতের যুদ্ধবিমান ধ্বংস করা পাইলটদের সর্বোচ্চ সামরিক পদক দিলো পাকিস্তান
ভারতের যুদ্ধবিমান ধ্বংস করা পাইলটদের সর্বোচ্চ সামরিক পদক দিলো পাকিস্তান

ভারতের সঙ্গে চলতি বছরের মে মাসের সংঘর্ষে সাহসী অভিযানের পর প্রথমবারের মতো জনসমক্ষে এসেছেন পাকিস্তান বিমান বাহিনীর (পিএএফ) সেই পাইলটরা, Read more

মুল্ডারের ম্যারাথন ইনিংসে লারার রেকর্ডে ধাক্কা
মুল্ডারের ম্যারাথন ইনিংসে লারার রেকর্ডে ধাক্কা

টেস্ট ক্রিকেটে ২০০৪ সালে এক নতুন ইতিহাস রচনা করেছিলেন ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটার ব্রায়ান লারা। এরপর থেকে একে একে কেটে Read more

ইসরায়েলি পণ্য বর্জনের দাবিতে গাজীপুরে কারখানায় হামলা ও ভাংচুর
ইসরায়েলি পণ্য বর্জনের দাবিতে গাজীপুরে কারখানায় হামলা ও ভাংচুর

ইসরায়েলি পণ্য বর্জনের দাবি করে গাজীপুরের বিভিন্ন এলাকায় ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও ভাংচুর এর ঘটনা ঘটেছে। এসময় কোনাবাড়ী ও কাশিমপুরে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন