খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার বাবুছড়া বাজার হতে বাবুছড়া কলেজের সামনে ও কয়েকটি স্থানে সড়কের উপর গাছ কেটে ব্যারিকেড দিয়েছে অবরোধকারীরা। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) বিকেল ৩ টার পর এ অবস্থার সৃষ্টি করে বলে জানায় স্থানীয়রা। অবরোধকারীদের আড়ালে ইউপিডিএফ বিশৃঙ্খলা সৃষ্টিতে কাজ করছে বলেও জানান তারা।জানাযায়, বাবুছড়া এলাকার বড়ধম আনসার ক্যাম্পের সামনে সহ আরো বেশ কয়েকটি স্থানে অবরোধকারীরা দেশীয় বড় বড় ফলজ আম গাছসহ বিভিন্ন প্রজাতির গাছ কেটে সড়কে ফেলে সড়ক অবরোধ করে।এ ধরণের ঘটনায় শান্ত এলাকাকে অশান্ত করার পায়তারা করছে ইউপিডিএফ। ঘটনার পরপর সড়কে যানচলাচল অস্বাভাবিক হয়ে জনদুর্ভোগ সৃষ্টি হলে বাবুছড়া ব্যাটালিয়ন (৭ বিজিবি) এর সদস্য এসে সড়ক থেকে বড় বড় গাছ ও গাছের গুটি সরিয়ে সড়ক যোগাযোগ সচল করার জন্য কাজ শুরু করেন।স্থানীয় সূত্রে জানাযায়, সড়কে বিভিন্ন প্রজাতির ফলের গাছ কাটার ফলে একদিকে যেমন এলাকাবাসী খাদ্য পুষ্টি হতে বঞ্চিত হচ্ছে, অন্যদিকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর স্বাভাবিক কার্যক্রমও ব্যাঘাত ঘটছে। তাছাড়া শারদীয় দুর্গাপূজাতে দায়িত্ব পালনে বাঁধাগ্রস্ত এবং আইনশৃঙ্খলা চরমভাবে অবনতির আশংকা দেখা দিয়েছে। চলাচলে বিঘ্ন ঘটছে এলাকাবাসীর, অসুস্থ রোগী এবং সাধারণ মানুষের চলাচলও অস্বাভাবিক হয়ে পড়েছে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বেনাপোল সীমান্ত থেকে যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার
বেনাপোল সীমান্ত থেকে যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার

যশোরের বেনাপোল পোর্ট থানার সীমান্তবর্তী ঘিবা গ্রামের দক্ষিণপাড়ার একটি ডোবা থেকে আলিম (৩৫) নামে এক মানসিক ভারসাম্যহীন যুবকের অর্ধগলিত লাশ Read more

বরিশালের কড়ইতলা নদী থেকে নিখোঁজ বৃদ্ধের মরদেহ উদ্ধার
বরিশালের কড়ইতলা নদী থেকে নিখোঁজ বৃদ্ধের মরদেহ উদ্ধার

বরিশাল সদর উপজেলার কড়ইতলা নদী থেকে নিখোঁজ এক মানসিক ভারসাম্যহীন ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে নৌ-পুলিশ। শনিবার (২৮ মার্চ) ভোরে নদীর রাজারচর Read more

পদোন্নতি পাওয়া ৬২ পুলিশ কর্মকর্তাকে একযোগে পদায়ন
পদোন্নতি পাওয়া ৬২ পুলিশ কর্মকর্তাকে একযোগে পদায়ন

সহকারী পুলিশ সুপার থেকে অতিরিক্ত পুলিশ সুপার পদে পদোন্নতি পাওয়া ৬২ কর্মকর্তাকে একযোগে পদায়ন করা হয়েছে। পুলিশ সদর দপ্তরের পার্সোনাল Read more

বেনাপোলে মাদকসহ ভারতীয় নাগরিক আটক
বেনাপোলে মাদকসহ ভারতীয় নাগরিক আটক

যশোরের বেনাপোল সীমান্তে অভিযান চালিয়ে মাদক ও চোরাই পণ্যসহ অমলেশ মন্ডল (৩৫) নামে এক ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড Read more

টঙ্গীতে কেমিক্যাল গোডাউনে আগুন, ফায়ার সার্ভিস কর্মকর্তাসহ দগ্ধ ৫
টঙ্গীতে কেমিক্যাল গোডাউনে আগুন, ফায়ার সার্ভিস কর্মকর্তাসহ দগ্ধ ৫

গাজীপুরের টঙ্গীর বিসিক এলাকায় একটি কেমিক্যাল গোডাউনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট কাজ করছে। এদিকে, আগুন নেভাতে Read more

অবৈধ মিনি পেট্রোল পাম্পে ভোক্তার অভিযানে জরিমানা ও সিলগালা
অবৈধ মিনি পেট্রোল পাম্পে ভোক্তার অভিযানে জরিমানা ও সিলগালা

পাবনায় তিনটি অবৈধ মিনি পেট্রোল পাম্পে অভিযান চালিয়ে ৯০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ সময় Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন