৭ বছরের দীর্ঘ বিরতির পর গণ বিশ্ববিদ্যালয়ে (গবি) অনুষ্ঠিত হলো চতুর্থ কেন্দ্রীয় ছাত্র সংসদ (গকসু) নির্বাচন।গত ২৫ সেপ্টেম্বর ভোটগ্রহণ ও ফলাফল ঘোষণার মধ্য দিয়ে শিক্ষার্থীরা নির্বাচিত করেছেন তাদের প্রতিনিধি। কিন্তু আনুষ্ঠানিক দায়িত্বভার গ্রহণ না করায় এখনো কার্যক্রম শুরু করতে পারেননি নবনির্বাচিতরা। ফলে শিক্ষার্থীদের আগ্রহ এখন একটিই প্রশ্নে- কবে হবে অভিষেক অনুষ্ঠান?বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, দুর্গাপূজা-পরবর্তী সময়েই অনুষ্ঠিত হবে অভিষেক। তবে প্রশাসনের পক্ষ থেকে এখনও নির্দিষ্ট তারিখ জানানো হয়নি। এতে নির্বাচনের পর যে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছিল, তা এখন রূপ নিয়েছে অপেক্ষার আবহে।বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে ২৫ সেপ্টেম্বর দিনটি স্মরণীয় হয়ে থাকবে। সাত বছরের ব্যবধান ঘুচিয়ে শিক্ষার্থীরা সরাসরি ভোটের মাধ্যমে নেতৃত্ব বেছে নেন। ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, প্রার্থীদের প্রচারণা আর ভোটের দিন ক্যাম্পাসজুড়ে উৎসবমুখর পরিবেশ শিক্ষার্থীদের উচ্ছ্বাসে ভরিয়ে তোলে।এনআইভোট শেষে বিজয়ীদের নাম ঘোষণা করা হলেও আনুষ্ঠানিক অভিষেক ছাড়াই এখনো কার্যক্রম শুরু করতে পারেননি তারা।আইন বিভাগের শিক্ষার্থী রেশমা আক্তার জানান, ‘গণ বিশ্ববিদ্যালয়ে সম্প্রতি কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন সম্পন্ন হলেও নির্বাচিত সদস্যরা এখনও শপথ গ্রহণ করেননি। এই বিলম্বের সুযোগে কিছু মহল নির্বাচন নিয়ে অপপ্রচার ও মিথ্যা তথ্য ছড়াচ্ছে, যা শিক্ষার্থীদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করেছে। এই গণতান্ত্রিক নির্বাচনকে সফল করতে এবং অপপ্রচার রোধে নির্বাচিত সদস্যদের দ্রুত শপথ গ্রহণের ব্যবস্থা করা জরুরি। প্রশাসনের উচিত অবিলম্বে এ বিষয়ে যথাযথ পদক্ষেপ নেওয়া, যাতে নির্বাচিত প্রতিনিধিরা তাদের দায়িত্ব পালন শুরু করতে পারেন।’সদ্য নির্বাচিত সহ-সভাপতি ইয়াছিন আল মৃদুল দেওয়ান বলেন, ‘নির্বাচনের পরের দিনটি ছুটির দিন ছিল এবং দুর্গাপূজার ছুটির কারণে ক্যাম্পাসে শিক্ষার্থীদের উপস্থিতি কম ছিল। উপাচার্য স্যারের সঙ্গে কথা বলেছি, তিনি জানিয়েছেন পূজার ছুটির পর যত দ্রুত সম্ভব অভিষেক ও শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।’বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মো. ওহিদুজ্জামান বলেন, ‘ছুটি শেষে শপথগ্রহণ ও অভিষেক অনুষ্ঠান সংক্রান্ত বিষয়ে আলোচনা করা হবে। এখন অব্দি কোন তারিখ নির্ধারিত হয়নি।’প্রসঙ্গত, ২০১৩ সালে প্রথমবার গকসু নির্বাচন অনুষ্ঠিত হয়। সর্বশেষ ২৫ সেপ্টেম্বর চতুর্থ নির্বাচনে সম্পাদকীয় ও অনুষদ প্রতিনিধি মিলিয়ে মোট ১২টি পদে প্রতিদ্বন্দ্বিতা করেন ৫৮ জন প্রার্থী। ভোটার ছিলেন ৪ হাজার ৭৬১ জন।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সুদানের প্রধান বন্দরে আরএসএফ’র ড্রোন হামলা
সুদানের প্রধান বন্দরে আরএসএফ’র ড্রোন হামলা

সুদানের সেনাবাহিনী ও আধা-সামরিক বাহিনী র‍্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ)-এর মধ্যে যুদ্ধের জেরে পোর্ট সুদান শহরে টানা তৃতীয় দিনেও একাধিক বিস্ফোরণের Read more

‘যেসব সাংবাদিক মবের ভয়ে আছেন, তারা ফ্যাসিবাদের দোসর’
‘যেসব সাংবাদিক মবের ভয়ে আছেন, তারা ফ্যাসিবাদের দোসর’

যেসব সাংবাদিক মবের ভয়ে আছেন, তারা ফ্যাসিবাদের দোসর ছিলেন। এ সরকার তো কাউকে ডিজিএফআই বা এনএসআই দিয়ে হয়রানি করে নাই Read more

মেহেরপুরে প্রাথমিক বিদ্যালয় থেকে দুটি বোমা সদৃশ বস্তু উদ্ধার
মেহেরপুরে প্রাথমিক বিদ্যালয় থেকে দুটি বোমা সদৃশ বস্তু উদ্ধার

মেহেরপুরের গাংনীতে দুটি বোমা সদৃশ্য বস্তু উদ্ধার করেছে থানা পুলিশ। রবিবার (২৭ এপ্রিল) সকাল ১০টায় উপজেলার রায়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের Read more

আউটসোর্সিং কর্মচারী ঐক্য পরিষদের বিক্ষোভ মিছিল
আউটসোর্সিং কর্মচারী ঐক্য পরিষদের বিক্ষোভ মিছিল

দৈনিক মজুরি ভিত্তিক ও প্রকল্পের কর্মচারীদের চাকরী স্থায়ীকরন, ঠিকাদার প্রথা বাতিল ও টেন্ডার জটিলতা নিরসনসহ অবিলম্বে বকেয়া বেতন পরিশোধের দাবিতে Read more

যাযাবর পলাশের সুরে ভাওয়াইয়ার আমেজ, গাইছেন পাখি বাউলিয়ানা
যাযাবর পলাশের সুরে ভাওয়াইয়ার আমেজ, গাইছেন পাখি বাউলিয়ানা

এই প্রজন্মের জনপ্রিয় গীতিকার ও সুরকার যাযাবর পলাশের কথায় এবং সুরে নতুন একটি ফোক ঘরানার গান নিয়ে আসছেন দেশের প্রতিভাবান Read more

বিদেশে পাঠানোর নামে কোটি টাকা আত্মসাতের অভিযোগ
বিদেশে পাঠানোর নামে কোটি টাকা আত্মসাতের অভিযোগ

ফরিদপুরের আলফাডাঙ্গায় এক আদম ব্যবসায়ীর বিরুদ্ধে বিদেশে ভালো বেতনের চাকরি দেওয়ার প্রলোভনে কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে।অভিযোগে জানা যায়, Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন