মুন্সিগঞ্জ শহরের উপকণ্ঠে অভিযান চালিয়ে ১২ বোতল বিদেশী মদসহ ৩ জনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। গ্রেপ্তারকৃতরা হচ্ছে- তামজীদ বেপারী (২৪), সেলিম মাতবর (২৯) ও মাহবুব হাছান (২৯)। সোমবার (১৫ সেপ্টেম্বর) দিবাগত রাত ১২টা থেকে ১টা পর্যন্ত শহরের উপকণ্ঠ পঞ্চসার ইউনিয়নের পশ্চিম মুক্তারপুর এলাকায় অভিযান চালিয়ে মদসহ তাদের গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তারকৃত তামজীদ পশ্চিম মুক্তারপুর এলাকার শহীদুল্লাহ বেপারীর ছেলে, মাহবুব একই এলাকার সিদ্দিক মাতবরের এবং সেলিম চর মুক্তারপুর এলাকার জাকির মাতবরের ছেলে।মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে অতিরিক্ত পুলিশ সুপার কাজী হুমায়ুন রশিদ এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে ওই রাতে ডিবি পুলিশের একটি দল পশ্চিম মুক্তারপুর এলাকার একটি চায়ের দোকানের সামনের পাকা রাস্তায় অভিযান চালায়।এসময় তামজীদ ও সেলিমকে আটক করে শরীরে তল্লাশি চালিয়ে ২ বোতল বিদেশী মদ উদ্ধার করা হয়। পরে তাদের দেওয়া তথ্য অনুযায়ী একই এলাকার মাহবুবের বসতবাড়িতে অভিযান চালানো হয়। সেখানে বসতঘর তল্লাশি করে ওয়ারড্রবের ভেতর রক্ষিত অবস্থায় আরও ১০ বোতল বিদেশী মদ পাওয়া যায়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সদর থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করার প্রস্তুতি চলছে।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
জাতীয় নির্বাচন সামনে রেখে চট্টগ্রামে প্রস্তুতির মহাযজ্ঞ
জাতীয় নির্বাচন সামনে রেখে চট্টগ্রামে প্রস্তুতির মহাযজ্ঞ

ফেব্রুয়ারির প্রথম ভাগে অনুষ্ঠেয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী প্রস্তুতির এক মহাযজ্ঞে নেমেছে চট্টগ্রাম জেলা নির্বাচন অফিস। নির্বাচন Read more

বাঘায় ‘ফুড লাভার’ দোকানে ফিল্মি স্টাইলে হামলা ৩ জন গ্রেফতার
বাঘায় ‘ফুড লাভার’ দোকানে ফিল্মি স্টাইলে হামলা ৩ জন গ্রেফতার

রাজশাহীর বাঘা উপজেলার থানা মোড় এলাকায় ‘ফুড লাভার’ নামে ফাস্ট ফুডের দোকানে শনিবার বিকেলে হামলা চালিয়ে দোকান মালিক বোরহান উদ্দিনকে Read more

হাদির অস্ত্রোপচারের সময় দুইবার কার্ডিয়াক অ্যারেস্ট ও রক্তক্ষরণ হয়েছে
হাদির অস্ত্রোপচারের সময় দুইবার কার্ডিয়াক অ্যারেস্ট ও রক্তক্ষরণ হয়েছে

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ওসমান হাদিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) অস্ত্রোপচারের সময় দুইবার কার্ডিয়াক অ্যারেস্ট Read more

সাবেক ১২ আমলা-বিচারকের ফ্ল্যাট বরাদ্দ বাতিল
সাবেক ১২ আমলা-বিচারকের ফ্ল্যাট বরাদ্দ বাতিল

জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের নির্মাণাধীন ভবনে ১২ জন সাবেক সচিব ও অবসরপ্রাপ্ত বিচারকের নামে দেওয়া ফ্ল্যাটের বরাদ্দ বাতিল করেছে সরকার।আজ মঙ্গলবার Read more

ব্রাজিলের প্রতিপক্ষ হবে এশিয়ার দুই দল, দেখে নিন সূচি
ব্রাজিলের প্রতিপক্ষ হবে এশিয়ার দুই দল, দেখে নিন সূচি

চিলি ও বলিভিয়ার বিপক্ষে বিশ্বকাপ বাছাই পর্বের শেষ দুই রাউন্ডের ম্যাচ খেলবে ব্রাজিল। সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে অনুষ্ঠিত হতে যাওয়া সেই Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন