পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার তুষখালী ইউনিয়নের বলেশ্বর নদী তীর থেকে অবৈধভাবে মাটি কাটার দায়ে ইট ভাটা কর্তৃপক্ষকে এক লাখ টাকা অর্থদণ্ডাদেশ দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে মঠবাড়িয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাইসুল ইসলামের নেতৃত্বে এ মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়। এ সময় মাটি কাটার তিনটি ভেকু মেশিন জব্দ করা হয়।এ সময় নদী থেকে অবৈধভাবে মাটি কাটার অপরাধে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে তুষখালীর হাওলাদার ব্রিকসকে এক লাখ টাকা জরিমানা করে আদালত। এছাড়া মাটি কাটায় ব্যবহৃত তিনটি ভেকু মেশিন জব্দ করা হয়।উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাইসুল ইসলাম বলেন, ‘নদী তীর থেকে বেআইনিভাবে মাটি কেটে ইটভাটায় ব্যবহার করার অভিযোগে অর্থদণ্ডসহ মাটি কাটার মেশিন জব্দ করা হয়। পরিবেশ ও জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।’এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
চট্টগ্রামের হাটহাজারীতে ১৪৪ ধারা জারি
চট্টগ্রামের হাটহাজারীতে ১৪৪ ধারা জারি

চট্টগ্রামের হাটহাজারী উপজেলায় জশনে জুলুসের গাড়ি ভাঙচুরের ঘটনাকে কেন্দ্র করে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ওই এলাকায় ১৪৪ ধারা Read more

‘অনুপ্রবেশ’ ঠেকাতে টাস্ক ফোর্স গঠন ত্রিপুরা সরকারের
‘অনুপ্রবেশ’ ঠেকাতে টাস্ক ফোর্স গঠন ত্রিপুরা সরকারের

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য ত্রিপুরায় বাংলাদেশ ও মিয়ানমার সীমান্ত ঘেঁষে অনুপ্রবেশ ঠেকাতে বিশেষ পদক্ষেপ নিয়েছে রাজ্য সরকার। অবৈধ অভিবাসী শনাক্ত, আটক Read more

চুয়াডাঙ্গায় বিদেশি পিস্তলসহ যুবদল নেতা গ্রেপ্তার
চুয়াডাঙ্গায় বিদেশি পিস্তলসহ যুবদল নেতা গ্রেপ্তার

চুয়াডাঙ্গায় আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্রসহ চুয়াডাঙ্গা পৌর যুবদলের সিনিয়র যুগ্ন-আহ্বায়ক লিমন আলীকে (৪০) গ্রেপ্তার করেছে সেনাবাহিনী। লিমন আলী চুয়াডাঙ্গা পৌর যুবদলের Read more

টিভিতে আজকের খেলা
টিভিতে আজকের খেলা

Source: রাইজিং বিডি

মেগা প্রকল্পের নামে এতোদিন দেশে লুটপাট হয়েছে: উপদেষ্টা কবির
মেগা প্রকল্পের নামে এতোদিন দেশে লুটপাট হয়েছে: উপদেষ্টা কবির

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. মুহাম্মদ ফাওজুল কবির খান Read more

পরিবেশকে প্রভাবমুক্ত রেখে সমন্বিত যোগাযোগ ব‍্যবস্থা তৈরির আহ্বান ড. ইউনূসের
পরিবেশকে প্রভাবমুক্ত রেখে সমন্বিত যোগাযোগ ব‍্যবস্থা তৈরির আহ্বান ড. ইউনূসের

প্রকৃতি, পরিবেশ ও নদীকে নেতিবাচক প্রভাব থেকে মুক্ত রেখে সড়ক, রেল, বিমান ও নৌপথের সম্মিলিত উন্নয়ন ত্বরান্বিত করার আহ্বান জানিয়েছেন Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন