চুয়াডাঙ্গায় আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্রসহ চুয়াডাঙ্গা পৌর যুবদলের সিনিয়র যুগ্ন-আহ্বায়ক লিমন আলীকে (৪০) গ্রেপ্তার করেছে সেনাবাহিনী। লিমন আলী চুয়াডাঙ্গা পৌর যুবদলের সিনিয়র যুগ্ন-আহ্বায়ক ও চুয়াডাঙ্গার ঝিনাইদহ বাস স্ট্যান্ড পাড়ার এতিমখানা রোডের মো. আবুল হোসেনের ছেলে।শনিবার (২১ জুন) ভোর ৫টার দিকে অভিযান চালিয়ে তাকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। চুয়াডাঙ্গা সেনা ক্যাম্প সূত্রে জানা গেছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শনিবার ভোর ৫টার দিকে চুয়াডাঙ্গা পৌর যুবদলের সিনিয়র যুগ্ন-আহ্বায়ক লিমন আলীর বাড়িতে পুলিশ ও সেনাবাহিনী অস্ত্র উদ্ধারের যৌথ অভিযান চালায়। অভিযানে তার বাড়ির বিভিন্ন স্থান থেকে একটি বিদেশি ৯ এমএম পিস্তল,  একটি ম্যাগাজিন, একটি এ্যামুনিশন, একটি এন্ড্রয়েড মোবাইল, ৪টি বাটন মোবাইল, ৪টি দেশীয় চাপাতি, একটি চাইনিজ ছুরি ও একটি রামদা উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে মামলা দিয়ে ভোর সাড়ে ৫টার দিকে চুয়াডাঙ্গা সদর থানায় হস্তান্তর করা হয়েছে।চুয়াডাঙ্গা সদর থানার ওসি খালেদুর রহমান জানান, লিমনকে থানায় হস্তান্তর করেছে সেনাবাহিনী। তাকে আদালতে সোপর্দ করার কার্যক্রম চলমান রয়েছে।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বিক্রির পথে রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু
বিক্রির পথে রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু

ভারতের জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগ আইপিএলের বর্তমান চ্যাম্পিয়ন রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (আরসিবি) বিক্রির পথে। দলটির মালিক ব্রিটিশ কোম্পানি ডিয়াজিও মুম্বাই Read more

মার্চ ফর গাজা: নিরাপত্তার চাদরে ঢাকা, সতর্ক আইনশৃঙ্খলা বাহিনী
মার্চ ফর গাজা: নিরাপত্তার চাদরে ঢাকা, সতর্ক আইনশৃঙ্খলা বাহিনী

ফিলিস্তিনে ইসরায়েলি বর্বর হামলা ও গণহত্যার প্রতিবাদে আজ ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে ‘মার্চ ফর গাজা’ শিরোনামে জমায়েতের ডাক দিয়েছে ‘প্যালেস্টাইন সলিডারিটি Read more

নিকলীতে ৩৬ কেজি গাঁজাসহ গ্রেফতার ৩
নিকলীতে ৩৬ কেজি গাঁজাসহ গ্রেফতার ৩

কিশোরগঞ্জের নিকলীতে ৩৬ কেজি গাঁজাসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২১ আগস্ট) বিকালে সিংপুর ইউনিয়নের টেঙ্গুরিয়া হাওরে অভিযান চালিয়ে মাদক ও Read more

ফিলিস্তিন ইস্যুতে তা’মীরুল মিল্লাত কেন্দ্রীয় ছাত্রসংসদের বিশাল বিক্ষোভ মিছিল
ফিলিস্তিন ইস্যুতে তা’মীরুল মিল্লাত কেন্দ্রীয় ছাত্রসংসদের বিশাল বিক্ষোভ মিছিল

দখলদার ইসরাইল কর্তৃক ফিলিস্তিন এর উপর চলমান বর্বরোচিত গণহত্যার প্রতিবাদে তা'মীরুল মিল্লাত কামিল মাদ্রাসা টঙ্গী কেন্দ্রীয় ছাত্রসংসদ (টাকসু) আয়োজনে বিশাল Read more

কাজীপুরে শিশু ধর্ষণে অভিযুক্ত মিনুর আদালতে আত্মসমর্পণ
কাজীপুরে শিশু ধর্ষণে অভিযুক্ত মিনুর আদালতে আত্মসমর্পণ

সিরাজগঞ্জের কাজীপুরে দ্বিতীয় শ্রেণিতে পড়ুয়া শিশু শিক্ষার্থীকে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত আব্দুল মজিদ মিনু (২৬) বিজ্ঞ আদালতে আত্মসমর্পণ করেছেন। বুধবার (৪ জুন) Read more

বরিশালে নদীতে গোসলে নেমে মামা-ভাগ্নির মৃত্যু
বরিশালে নদীতে গোসলে নেমে মামা-ভাগ্নির মৃত্যু

মেঘনা নদীর শাখা বরিশালের হিজলা উপজেলার বড়জালিয়া ইউনিয়নের বাউশিয়া গ্রামের অপু চৌধুরীর স্ব-মিল সংলগ্ন এলাকার নদীতে মঙ্গলবার (২৯ এপ্রিল) দুপুরে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন