মুন্সিগঞ্জের সীমান্তবর্তী মেঘনা নদীতে বালুবাহি বাল্কহেডের ধাক্কায় মাছ ধরার ট্রলার ডুবির ৩১ ঘণ্টা পর নিখোঁজ জেলে মো. শরীফের (৩২) লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে মুন্সিগঞ্জ পৌরসভার মোল্লারচর এলাকার অদূরে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের চরহোগলা গ্রাম সংলগ্ন মেঘনায় ভাসমান অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়। জেলে শরীফ মুন্সিগঞ্জ শহরের দক্ষিণ ইসলামপুর এলাকার প্রয়াত মো. হোসেনের ছেলে।মুন্সিগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-পরিচালক শফিকুল ইসলাম জানান, আগের দিন সোমবার সকাল ৬টার দিকে চরহোগলা গ্রাম সংলগ্ন মেঘনা নদীতে ট্রলারে করে মাছ শিকার করছিল ৬ জেলে। এ সময় বালুবাহি একটি বাল্কহেডের ধাক্কায় ট্রলারটি ডুবে গেলে সাতরিয়ে তীরে উঠতে সক্ষম হন ৫ জেলে। এতে জেলে শরীফ নিখোঁজ থাকেন। তিনি আরো জানান, ওই দিন সকাল ৯টার দিকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার তৎপরতা শুরু করে। মঙ্গলবার দুপুরে নিখোঁজ জেলের লাশ মেঘনায় ভেসে উঠে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বৃদ্ধা ফজিলার পাশে ইউএনও আব্দুল্লাহ আল রনি
বৃদ্ধা ফজিলার পাশে ইউএনও আব্দুল্লাহ আল রনি

গত ২ সেপ্টেম্বর সময়ের কণ্ঠস্বর অনলাইনে ‘বৃষ্টি হলেই গড়িয়ে পড়ে পানি, কষ্টই যেন নিত্য সঙ্গী বৃদ্ধা ফজিলা বেগমের’ শিরোনামে একটি Read more

ডিএমপির নতুন মুখপাত্র এন এম নাসিরুদ্দিন
ডিএমপির নতুন মুখপাত্র এন এম নাসিরুদ্দিন

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপ-কমিশনার (ডিসি) পদমর্যাদার ২ কর্মকর্তা ও অতিরিক্ত উপ-কমিশনার পদমর্যাদার এক কর্মকর্তাকে বদলি করা হয়েছে।গতকাল শনিবার (২৮ মার্চ) Read more

ভোরে মাঠে নামছে ব্রাজিল
ভোরে মাঠে নামছে ব্রাজিল

দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্ব শেষ। এবার আগামী ২০২৬ সালের বিশ্বকাপের জন্য প্রস্তুতি শুরু করতে যাচ্ছে ব্রাজিল আর্জেন্টিনাসহ এ অঞ্চলের Read more

স্বর্ণের দামে নতুন রেকর্ড, ভরিতে বাড়লো ১,০৫০ টাকা
স্বর্ণের দামে নতুন রেকর্ড, ভরিতে বাড়লো ১,০৫০ টাকা

দেশের বাজারে সোনার দাম আরও এক দফা বাড়ানো হয়েছে। ভরিতে ১ হাজার ৫০ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের Read more

‘নির্বাচনের আগেই শিক্ষার্থীদের নতুন বই দেওয়া হবে’
‘নির্বাচনের আগেই শিক্ষার্থীদের নতুন বই দেওয়া হবে’

শিক্ষার মান উন্নয়নে ধারাবাহিকতা অপরিহার্য। এরই মধ্যে দেশের প্রাথমিক শিক্ষা ব্যবস্থার সমস্যাগুলো চিহ্নিতের কাজ শুরু হয়ে গেছে বলে জানিয়েছেন প্রাথমিক Read more

সিরাজদিখানে অজ্ঞাত গাড়ির চাপায় ২ মোটরসাইকেল আরোহী নিহত
সিরাজদিখানে অজ্ঞাত গাড়ির চাপায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

ঢাকা–মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার কুচিয়ামোড়া ধলেশ্বরী সেতুর উপর সার্ভিস সড়কের মাওয়ামুখী লেনে অজ্ঞাত একটি গাড়ির চাপায় দুই মোটরসাইকেল আরোহী Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন