কাতারের দোহায় হামলায় নিহত পরিবারকে ক্ষতিপূরণ দিতে ইচ্ছুক ইসরায়েল। একজন ইসরায়েলি কর্মকর্তার বরাত দিয়ে কান পাবলিক ব্রডকাস্টার এ তথ্য জানিয়েছে।হামাস নেতাদের লক্ষ্য করে কাতারে হামলা চালায় ইসরায়েলি বাহিনী। ওই হামলায় নিহত হন এক কাতারি নিরাপত্তা কর্মকর্তা। এতে মুষড়ে পড়ে তার পরিবার।ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু কাতারের কাছে ক্ষমা চাওয়ার পর এই প্রতিবেদনটি প্রকাশ করা হয়েছে। যদিও ইসরায়েল কখন এই ইচ্ছা প্রকাশ করেছে তা স্পষ্ট নয়।সোমবার হোয়াইট হাউসে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করেন নেতানিয়াহু। সেখান থেকে কাতারের প্রধানমন্ত্রীকে যৌথভাবে ফোন করেন তারা। ওই ফোনকলে ক্ষমা চান নেতানিয়াহু।কান পাবলিক ব্রডকাস্টারের প্রতিবেদনে উল্লেখ করেছে, ক্ষতিপূরণ প্রদানের এই ঘটনা নজিরবিহীন নয়। ২০১৬ সালেও ইসরায়েল ক্ষতিপূরণ দিয়েছিল। তখন ছয় বছরের বিরোধের পর সম্পর্ক পুনস্থাপনের জন্য স্বাক্ষরিত চুক্তির মূল উপাদান হিসেবে ২০১০ সালে একটি ত্রাণ জাহাজে প্রাণঘাতী হামলার জন্য তুরস্ককে ২০ মিলিয়ন ডলার ক্ষতিপূরণ প্রদান করে তেলআবিব।এদিকে ইসরায়েলের ঊর্ধ্বতন নিরাপত্তা কর্মকর্তারা নেতানিয়াহুর ক্ষমা চাওয়ায় বিস্মিত হন। দাবি করা হচ্ছে, তাদের আগে থেকে অবহিত করা হয়নি। প্রতিবেদনের ওপর মন্তব্যের অনুরোধের জবাবে প্রধানমন্ত্রীর কার্যালয় তাৎক্ষণিকভাবে সাড়া দেয়নি।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কুমিল্লা নগরীতে মাদকের জেরে যুবককে কুপিয়ে হত্যা
কুমিল্লা নগরীতে মাদকের জেরে যুবককে কুপিয়ে হত্যা

কুমিল্লা নগরীর ১৫ নম্বর ওয়ার্ডের কাটাবিল এলাকায় মাদকের জেরে মহরম নামের এক যুবককে কুপিয়ে ও গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার Read more

কালিহাতীতে যুবককে কুপিয়ে হত্যা
কালিহাতীতে যুবককে কুপিয়ে হত্যা

টাঙ্গাইলের কালিহাতী উপজেলার রামপুরের কুকরাইলে রায়হান (৩৫) নামের এক যুবককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে।সোমবার (০৫ মে) সকালে Read more

একনেকে ৩ হাজার ৭৫৬ কোটি টাকার ৯ প্রকল্প অনুমোদন
একনেকে ৩ হাজার ৭৫৬ কোটি টাকার ৯ প্রকল্প অনুমোদন

নতুন ৯টি প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। প্রকল্পগুলো বাস্তবায়নে ব্যয় ধরা হয়েছে ৩ হাজার ৭৫৬ কোটি Read more

মাথায় ব্যান্ডেজ অবস্থায় আদালতে মাদুরোর স্ত্রী
মাথায় ব্যান্ডেজ অবস্থায় আদালতে মাদুরোর স্ত্রী

নিউইয়র্কের একটি আদালতে নাটকীয়ভাবে হাজির করা হয়েছে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তাঁর স্ত্রী সিলিয়া ফ্লোরেস। সোমবার (০৫ জানুয়ারি) ভোরে Read more

ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে পিটিশনে সই করল হাজার হাজার ইসরায়েলি
ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে পিটিশনে সই করল হাজার হাজার ইসরায়েলি

ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতির দাবিতে স্বাক্ষর সংগ্রহে নেমেছে জাজিম নামের একটি অ্যাডভোকেসি সংস্থা। ইতোমধ্যে এ দাবির প্রতি সমর্থন জানিয়ে Read more

দোকান মালিক গ্রামে নেই, সুযোগে যুবদল নেতার দখলচেষ্টা!
দোকান মালিক গ্রামে নেই, সুযোগে যুবদল নেতার দখলচেষ্টা!

নাটোরের সিংড়ায় জোরপূর্বক এক ব্যবসায়ীর দোকানঘর দখলের অভিযোগ উঠেছে যুবদল নেতার বিরুদ্ধে। রবিবার (২১ অক্টোবর) সকালে উপজেলার ইটালি ইউনিয়নের মুন্সি Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন