প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস চাইলে আওয়ামী লীগের প্রধান হিসেবে দায়িত্ব নিতে পারেন বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। অন্তর্বর্তী সরকার আওয়ামী লীগ পুনর্বাসনে কাজ করছে বলেও অভিযোগ করেন তিনি।মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এসব কথা বলেন রাশেদ খান।পোস্টে রাশেদ খান লিখেন, ‘আমি মনে করি, অন্তর্বর্তীকালীন সরকারের কোনো একজন উপদেষ্টাকে আওয়ামী লীগের প্রধান হিসেবে দায়িত্ব দেওয়া যেতে পারে। প্রধান উপদেষ্টা নিজেও চাইলে দায়িত্ব নিতে পারেন।’তিনি আরও বলেন, ‘অন্তর্বর্তীকালীন সরকারের ১৪ মাসে আওয়ামী লীগের পুনর্বাসনে তারা কাজ করেছেন, এখন পুনর্গঠনের দায়িত্ব নিক। সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধের নামে বিপ্লবী জনগণের চোখে ধুলা দিয়ে লাভ কী?’এমন স্ট্যাটাসের সঙ্গে একটি পত্রিকার ফটোকার্ড যুক্ত করেছেন রাশেদ খান। জিটিওকে দেওয়া প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের দেওয়া সাক্ষাৎকারের বরাত দিয়ে বলা হয়, আওয়ামী লীগ দল হিসেবে বৈধ, তবে কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।যেকোনো সময় এই নিষেধাজ্ঞা তুলে নেওয়া হতে পারে।প্রধান উপদেষ্টার এমন বক্তব্য গণমাধ্যমে আসার পর থেকে বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ও রাজনৈতিক অঙ্গনে চলছে নানা আলোচনা-সমালোচনা।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে, বানচালের চেষ্টা ব্যর্থ হবে: ইসি সানাউল্লাহ
নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে, বানচালের চেষ্টা ব্যর্থ হবে: ইসি সানাউল্লাহ

সন্ত্রাসী হামলা ও নাশকতার চেষ্টা কঠোর হাতে দমনের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি) বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল আবুল Read more

দক্ষিণ এশীয় উচ্চশিক্ষা সম্মেলন শুরু আজ, উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা
দক্ষিণ এশীয় উচ্চশিক্ষা সম্মেলন শুরু আজ, উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা

‘উচ্চশিক্ষার বর্তমান অবস্থা এবং ভবিষ্যৎ দিকনির্দেশনা-২০২৬’ শীর্ষক তিন দিনব্যাপী দক্ষিণ এশীয় আঞ্চলিক সম্মেলন আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) থেকে শুরু হবে। Read more

‘সংস্কার ও বিচারের আগে নির্বাচন হলে জাতীয় বিপর্যয় ঘটতে পারে’
‘সংস্কার ও বিচারের আগে নির্বাচন হলে জাতীয় বিপর্যয় ঘটতে পারে’

আওয়ামী লীগের মানবতাবিরোধী অপরাধের বিচারের আগে কোনো নির্বাচন হতে পারে না জানিয়ে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন বলেন, Read more

১৩ বছর পর কারামুক্ত হলেন এটিএম আজহার
১৩ বছর পর কারামুক্ত হলেন এটিএম আজহার

মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডাদেশ খালাস পেয়ে প্রায় ১৩ বছর পর অবশেষে কারামুক্ত হয়েছেন জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলাম।বুধবার (২৮ মে) Read more

আমি এখন মুক্ত, স্বাধীন: এটিএম আজহার
আমি এখন মুক্ত, স্বাধীন: এটিএম আজহার

সদ্য কারামুক্ত জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলাম বলেছেন, ১৪ বছর কারাভোগের পর আজ সকালে মুক্ত হলাম। আমি এখন মুক্ত, আমি Read more

কাশ্মির সীমান্তে ভারত ও পাকিস্তান সেনাদের মধ্যে গোলাগুলি
কাশ্মির সীমান্তে ভারত ও পাকিস্তান সেনাদের মধ্যে গোলাগুলি

কাশ্মিরের পেহেলগামে জঙ্গী হামলায় ২৫ ভারতীয় এবং এক নেপালী নিহতের ঘটনায় প্রতি মুহূর্তেই সম্পর্কের অবনতি হচ্ছে ভারত পাকিস্তানের। পাল্টপাল্টি পদক্ষেপে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন