বাংলাদেশের চলমান গণতান্ত্রিক উত্তরণ ও সংস্কার কর্মসূচির প্রতি পূর্ণ সমর্থন জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। সোমবার (২৯ সেপ্টেম্বর) নিউইয়র্কের জাতিসংঘ সদর দপ্তরে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে তিনি এ সমর্থন ব্যক্ত করেন। বিষয়টি নিশ্চিত করেছে প্রধান উপদেষ্টার প্রেস উইং।অধ্যাপক ইউনূসের নেতৃত্বে উচ্চপর্যায়ের একটি প্রতিনিধিদল বৈঠকে অংশ নেয়, যার মধ্যে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান, মুখ্যসচিব সিরাজ উদ্দিন মিয়া এবং এসডিজি সমন্বয়ক লামিয়া মোর্শেদ উপস্থিত ছিলেন।বৈঠকে দ্বিপাক্ষিক নানা গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়। এর মধ্যে অন্যতম হলো রাজনৈতিক সংস্কার, ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় আসন্ন জাতীয় নির্বাচন, জুলাই অভ্যুত্থানে গণহত্যার জন্য দায়ীদের জবাবদিহিতা, বৈশ্বিক বাণিজ্যে সুরক্ষামূলক শুল্কনীতির প্রভাব এবং ৩০ সেপ্টেম্বর অনুষ্ঠেয় আন্তর্জাতিক রোহিঙ্গা সম্মেলন।প্রধান উপদেষ্টা জাতিসংঘ মহাসচিবকে জানান, অন্তর্বর্তী সরকার ইতোমধ্যে যে সংস্কারমুখী পদক্ষেপ নিয়েছে, তা একটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করার লক্ষ্যেই নেওয়া হয়েছে।অধ্যাপক ইউনূস বলেন, আগামী কয়েক মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা নির্বাচনের জন্য জাতিসংঘের সহায়তা চাই।  তিনি আরও জানান, ক্ষমতাচ্যুত সরকার ও তাদের মিত্ররা পাচার করা সম্পদের মাধ্যমে দেশে অস্থিরতা সৃষ্টির জন্য বিভ্রান্তিকর প্রচার চালাচ্ছে।প্রধান উপদেষ্টা বলেন, তারা ফেব্রুয়ারির নির্বাচন চায় না। কিছু আন্তর্জাতিক মহলও তাদের সমর্থন দিচ্ছে।জবাবে গুতেরেস বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণ ও সংস্কার কর্মসূচিতে জাতিসংঘের জোরালো সমর্থন পুনর্ব্যক্ত করেন। তিনি রোহিঙ্গা সংকটের দীর্ঘমেয়াদি সমাধানে জাতিসংঘের অব্যাহত অঙ্গীকারের কথাও তুলে ধরেন।গত ১৪ মাসে অধ্যাপক ইউনূসের নেতৃত্বের প্রশংসা করে মহাসচিব বলেন, বাংলাদেশের এই কঠিন উত্তরণকালীন আপনার নেতৃত্ব আমি শ্রদ্ধা করি ও প্রশংসা করি।প্রধান উপদেষ্টা আন্তর্জাতিক রোহিঙ্গা সম্মেলন আয়োজনের জন্য মহাসচিবকে ধন্যবাদ জানান এবং বলেন, এই সম্মেলন রোহিঙ্গা সংকটকে বিশ্ব সম্প্রদায়ের অগ্রাধিকার তালিকায় রাখবে এবং শরণার্থী শিবিরে জরুরি মানবিক সহায়তার জন্য তহবিল সংগ্রহে সহায়তা করবে।এ সময় জাতিসংঘ মহাসচিব রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান খুঁজতে বাংলাদেশের পাশে থাকার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।এসকে/আরআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
যশোর হাসপাতালে রাতে ডাক্তার নেই, চিকিৎসা চালান আয়া-ওয়ার্ডবয়
যশোর হাসপাতালে রাতে ডাক্তার নেই, চিকিৎসা চালান আয়া-ওয়ার্ডবয়

যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে রাতে বিশেষজ্ঞ চিকিৎসকদের দেখা মেলে না। ফলে সরকারি হাসপাতালে রোগীরা উন্নত চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হচ্ছেন। Read more

‘সবচেয়ে সুখী’ দেশ ফিনল্যান্ডে সুখের সংজ্ঞা কী?
‘সবচেয়ে সুখী’ দেশ ফিনল্যান্ডে সুখের সংজ্ঞা কী?

জাতিসংঘের ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্টে (বিশ্বের সবচেয়ে সুখী দেশের তালিকায়) আরও একবার শীর্ষে রয়েছে ফিনল্যান্ড। এই নিয়ে টানা আটবার ওই শিরোপা Read more

১২ দিনেও ফেরত আসেনি আরাকানে জিম্মি থাকা ৫১ জেলে
১২ দিনেও ফেরত আসেনি আরাকানে জিম্মি থাকা ৫১ জেলে

বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে গত এক সপ্তাহে দফায় দফায় মিয়ানমার বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির সদস্যরা ফিশিং ট্রলারসহ বাংলাদেশী ৫১ Read more

শেষ হলো এসএসসি প্রথম দিনের পরীক্ষা
শেষ হলো এসএসসি প্রথম দিনের পরীক্ষা

এসএসসি ও সমমানের প্রথম দিনের পরীক্ষা শেষ হয়েছে। আজ বৃহস্পতিবার (১০ এপ্রিল) সকাল ১০টা থেকে শুরু হয়ে দুপুর ১টা পর্যন্ত Read more

বিএনপি পাঁচবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে: যশোরে ফয়জুল করীম
বিএনপি পাঁচবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে: যশোরে ফয়জুল করীম

ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম বলেছেন, ‘জিয়ার আদর্শ বিক্রি করে বিএনপি পাঁচবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন Read more

শিক্ষার্থীদের ভবিষ্যৎ চিন্তা পরিবার থেকে চাপানো যাবে না: এনসিপি শাকিল
শিক্ষার্থীদের ভবিষ্যৎ চিন্তা পরিবার থেকে চাপানো যাবে না: এনসিপি শাকিল

শিক্ষার্থীদের তারা ভবিষ্যতে কি হবে সে চিন্তা পরিবার থেকে চাপানো যাবেনা। প্রত্যেকটি শিক্ষার্থীকে তার সুপ্ত প্রতিভার বিকাশের সুযোগ দেয়া গেলে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন