গাজীপুরে বিনা কারণে শ্রমিকদের চাকুরিচ্যুতি, নারী শ্রমিকদের সঙ্গে কর্মকর্তাদের অশালীন আচরণের প্রতিবাদ করায় পিসি কমিটির তিন নারী সদস্যকে অশ্লীল ভাষায় গালিগালাজ ও মারধরের অভিযোগ উঠেছে কারখানার ব্যবস্থাপক (প্রশাসন) সোহেল রানা এবং রক্ষণাবেক্ষণ শাখার (মেইনটেন্যান্স) সহকারী মহা-ব্যবস্থাপক (এজিএম) কাউছারের বিরুদ্ধে। এ ঘটনায় নির্যাতিত নারী শ্রমিক ও পিসি কমিটির সদস্য জুঁই আক্তার এসব অভিযোগ করেন। সোমবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে তিনি এসব অভিযোগ করেন।সোমবার (২৯ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে শ্রমিকেরা কারখানার সামনের দিকে অবস্থান নেয়। পরে বেলা ১১টার দিকে বিক্ষোভ মিছিল নিয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মেম্বারবাড়ী এলাকায় মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে। বিক্ষোভে তারা চরিত্রহীন কর্মকর্তাদের অপসারণসহ তাদেরকে নির্যাতনের বিচার দাবি করেন। এ সময় সড়কের উভয় পাশে দীর্ঘ যানজট লেগে যায়। খবর পেয়ে জয়দেবপুর থানা পুলিশ ও শিল্প পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে শ্রমিকদের তাদের দাবি নিয়ে কারখানা কর্তৃপক্ষের সঙ্গে কথা বলার আশ্বাস দিলে আধা ঘণ্টা পর সড়ক ছেড়ে দিয়ে যান চলাচল স্বাভাবিক হয়।এদিকে, শ্রমিকদের এসব অভিযোগ কারখানা কর্তৃপক্ষ অস্বীকার করে উল্টো শ্রমিকদের বিরুদ্ধে তাদেরকে মারধরের অভিযোগ করেন। কারখানার ব্যবস্থাপনা কর্তৃপক্ষ এবং শ্রমিকদের পাল্টাপাল্টি অভিযোগে বিশৃঙ্খলা সৃষ্টি হলে কর্তৃপক্ষ বাংলাদেশ শ্রম আইন ২০০৬ এর ১৩ (১) ধারা মোতাবেক কারখানার সকল কার্যক্রম রবিবার (২৮ সেপ্টেম্বর) থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধের নোটিশ জারি করে।এর আগে শনিবার (২৭ সেপ্টেম্বর) গাজীপুর সদর উপজেলার বানিয়ারচালা (মেম্বারবাড়ী) এলাকায় অবস্থিত জায়ান্ট গ্রুপের জায়ান্ট টেক্সটাইলস লিমিটেড কারখানায় এসব ঘটনা ঘটে।পিসি (শ্রমিক অংশগ্রহণকারী) কমিটির সদস্য নির্যাতিত নারী শ্রমিক জুঁই আক্তার বলেন, ২০২৪ সালে জায়ান্ট টেক্সটাইলস লিমিটেড কারখানায় সুইং সেকশনে জেএসএম অপারেটর হিসেবে যোগদান করি। বিগত ছয় মাস ধরে কারখানার ভেতরে ব্যবস্থাপনা কর্তৃপক্ষের কয়েকজন সদস্য বিভিন্ন সময় নারী কর্মীদের সঙ্গে অশালীন আচরণ করে আসছে। দীর্ঘদিন যাবৎ শ্রমিকদের একাংশ কর্মকর্তাদের ওইসব আচরণের ন্যায়সঙ্গত প্রতিবাদ করে আসছে। ঘটনার দিন শনিবার (২৭ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে আমি কাজ করার জন্য কারখানায় প্রবেশ করি। এ সময় নারী কর্মীদের সঙ্গে কর্মকর্তাদের অশালীন আচরণের প্রতিবাদে শ্রমিকরা একত্রিত হয়ে বিষয়টি সুষ্ঠ সমাধানের দাবি তুলে। আমিসহ আমার সহকর্মী পিসি (শ্রমিক অংশগ্রহণকারী) কমিটির সদস্য প্রমা, কুসুম রানী তাদের দাবির সঙ্গে একমত হয়ে ব্যবস্থাপনা কর্তৃপক্ষের সঙ্গে কথা বলার চেষ্টা করি। কারখানার ব্যবস্থাপক (প্রশাসন) সোহেল রানা অজ্ঞাত ৩০/৪০ জন লোক নিয়ে সেখানে উপস্থিত হয়ে বিচার চাওয়া শ্রমিকদের উদ্দেশ্যে বলেন, ‘তোমরা কি চাকরি করবা না? তোমরা কি তাদের মতো (জুঁই, প্রমা ও কুসুম রানী) নাম উল্লেখ করে বলে দেহ বিক্রি করে খাইবা?’ এক পর্যায়ে শ্রমিকরা বিক্ষোভ শুরু করলে কারখানা অভ্যন্তরে কর্মকর্তা ও শ্রমিকদের সঙ্গে বিশৃঙ্খলা সৃষ্টি হয়। পরে ব্যবস্থাপক (প্রশাসন) সোহেল রানা এবং রক্ষণাবেক্ষণ শাখার (মেইনটেন্যান্স) সহকারী মহা-ব্যবস্থাপক (এজিএম) কাউছারসহ অজ্ঞাত ৩০/৪০ জন লোক পূর্ব পরিকল্পিতভাবে লাঠিসোটা নিয়ে আমাকে ও আমার সঙ্গে থাকা কর্মীদের এলোপাতারি পিটিয়ে আহত করে। পরে ব্যবস্থাপক (প্রশাসন) সোহেল রানা ও সহকারী মহা-ব্যবস্থাপক (এজিএম) কাউছার নারী শ্রমিকের (জুঁই) পড়নের বস্ত্র টেনে হিঁচড়ে ছিড়ে ফেলে এবং তার শরীরের স্পর্শকাতর স্থানে স্পর্শ করার চেষ্টা করে শ্লীলতাহানীর চেষ্টা করে। পরে সোহেল রানা নারী শ্রমিককে ঘাড় ধরে টেনে কারখানার বাইরে বের করে দিয়ে বলেন, ‘এই নারী শ্রমিক আবার কারখানায় প্রবেশ করলে তাকে উলঙ্গ করে কারখানার ভেতরে ঝুলিয়ে রাখার হুমকি’ দেন। সহকর্মীদের সহযোগিতায় আহত শ্রমিকেরা গাজীপুর শহীদ তাজউদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছে।কারখানার শ্রমিক আল হাদী জানান, কার্ড পাঞ্চ করাকে ইস্যু করে আমাকে কারখানা থেকে বের করে দেয়। এ ঘটনায় অন্যান্য শ্রমিকরা কারখানা কর্তৃপক্ষের কাছে জানতে চাইলে কারখানার কর্মকর্তাসহ বহিরাগত লোকজন শ্রমিকের ওপর হামলা করে। এ ঘটনার প্রতিবাদে শনিবার (২৭ সেপ্টেম্বর) বিকালে বিক্ষোভ মিছিল করে প্রতিবাদ জানায় শ্রমিকেরা।বাংলাদেশ গার্মেন্টস ও সোয়েটার শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের গাজীপুর জেলার সাধারণ সম্পাদক জালাল হাওলাদার এবং অর্থ বিষয়ক সম্পাদক মাফুজুল ইসলাম বলেন, মালিকপক্ষের লোকজন শ্রমিকদের মারধর করার পাশাপাশি নারী শ্রমিকদের লাঞ্ছিত করে। রবিবার (২৮ সেপ্টেম্বর) সকালে শ্রমিকরা কারখানার সামনে গিয়ে দেখে কারখানা বন্ধ। পরে শ্রমিকরা কারখানা চালু করার দাবি এবং শ্রমিকদের মারধর ও নারী শ্রমিকদের লাঞ্ছিত করার বিচারের দাবি করেন।জায়ান্ট টেক্সটাইলস লিমিটেডের ব্যবস্থাপক (প্রশাসন) সোহেল রানার এসব অভিযোগ অস্বীকার করে বলেন, শ্রমিকেরা অযৌক্তিক দাবি তুলে, অতিরিক্ত ওভারটাইম নেয়, কার্ড পাঞ্চ করে চলে যায়, কোনো শ্রমিককে বরখাস্ত করলে তাদেরকে কাজে যোগদানের জন্য চাপ সৃষ্টি করে।জায়ান্ট টেক্সটাইলস লিমিটেডের মহা ব্যবস্থাপক (প্রশাসন) আনেয়ারুল হক রিপন বলেন, আমাদের কারখানা শতভাগ কমপ্লায়েন্স নিয়নে পরিচালিত হয়। কোনো শ্রমিককে কখনো গালিও দেওয়া হয় না। এক শ্রমিককে পুনরায় নিয়োগ করার দাবিতে তার কতিপয় শুভাকাঙ্খিরা আমাদেরকে বাধ্য করতে ব্যর্থ হয়। পরে তারা অযৌক্তিক দাবি দিয়ে একটি পরিস্থিতির সৃষ্টি করে। পরে শ্রমিকেরা আমাদের বিভিন্ন সেকশনের কর্মকর্তাদের মারধর করে। পরে পরিস্থিতি স্বাভাবিক রাখতে কর্তৃপক্ষ বাংলাদেশ শ্রম আইন ২০০৬ এর ১৩ (১) ধারা মোতাবেক কারখানার সকল কার্যক্রম রবিবার (২৮ সেপ্টেম্বর) থেকে লে-অফ ঘোষণা করে অনির্দিষ্টকালের জন্য কারখানায় বন্ধের নোটিশ টানিয়ে দেয়। পরিস্থিতি স্বাভাবিক হলে পরবর্তীতে নোটিশ দিয়ে কারখানা খোলার তারিখ জানিয়ে দেওয়া হবে।গাজীপুর শিল্প পুলিশের পরিদর্শক (ইন্সপেক্টর) আব্দুল লতিফ বলেন, কারখানায় শ্রমিক বিক্ষোভের চলাকালীন সময় শনিবার (২৭ সেপ্টেম্বর) আমি ঘটনাস্থলে ছিলাম। সম্পত্তি ও জানমাল রক্ষার স্বার্থে কারখানার কর্তৃপক্ষ রবিবার (২৮ সেপ্টেম্বর) থেকে অনির্দিষ্টকালের জন্য কারখানায় বন্ধ ঘোষণা করে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ভোরে মাঠে নামছে ব্রাজিল-আর্জেন্টিনা, খেলা দেখবেন যেভাবে
ভোরে মাঠে নামছে ব্রাজিল-আর্জেন্টিনা, খেলা দেখবেন যেভাবে

দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বের উত্তাপ এখন দুই ম্যাচের মধ্যে। ব্রাজিল এবং আর্জেন্টিনা এরই মধ্যে ২০২৬ বিশ্বকাপের জন্য তাদের স্থান Read more

সখীপুরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার
সখীপুরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

টাঙ্গাইলের সখীপুরে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার (১৬ জুন) সকাল ৭টায় উপজেলার কাকড়াজান ইউনিয়নের চকপাড়া এলাকায় Read more

ভোলায় ঈদ যাত্রায় ঘরমুখো মানুষের ঢল
ভোলায় ঈদ যাত্রায় ঘরমুখো মানুষের ঢল

আর মাত্র একদিন পরেই মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল আযহা। ঈদের আনন্দ ভাগাভাগি করতে নাড়ীর টানে বাড়ি ফেরা ঘরমূখো Read more

বাঘায় পদ্মা নদীতে মাছ ধরতে গিয়ে ডুবে যুবকের মৃত্যু
বাঘায় পদ্মা নদীতে মাছ ধরতে গিয়ে ডুবে যুবকের মৃত্যু

রাজশাহীর বাঘায় পদ্মা নদীতে মাছ ধরতে গিয়ে ডুবে আমিরুল ইসলাম (৪০) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার (৪ অক্টোবর) সকাল ৮টার Read more

রেজা কিবরিয়ার যোগদানে বিএনপিতে এখন ত্রিমুখী লড়াই
রেজা কিবরিয়ার যোগদানে বিএনপিতে এখন ত্রিমুখী লড়াই

হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনে এখনও প্রার্থী ঘোষণা করেনি বিএনপি। ৩০০ আসনের মধ্যে বিএনপি ২৩৭টিতে প্রার্থী দিয়েছে, প্রার্থী না দেওয়া বাকিগুলোর মধ্যে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন