চীনের আদালত মিয়ানমারে প্রতারণা ও অপরাধচক্র চালানো কুখ্যাত মিং পরিবার-এর ১১ সদস্যকে মৃত্যুদণ্ড দিয়েছে। সোমবার পূর্বাঞ্চলীয় শহর ওয়েনঝো-তে দেওয়া রায়ে আরও কয়েক ডজন সদস্যকে বিভিন্ন মেয়াদের কারাদণ্ড দেওয়া হয়।চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম সিসিটিভির খবরে বলা হয়েছে, মোট ৩৯ জনকে সাজা দেওয়া হয়েছে। এর মধ্যে ১১ জনকে সরাসরি মৃত্যুদণ্ড, ৫ জনকে দুই বছরের স্থগিত মৃত্যুদণ্ড, ১১ জনকে যাবজ্জীবন এবং বাকি সদস্যদের ৫ থেকে ২৪ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।মিয়ানমারের চীন সীমান্তবর্তী লাউক্কাই শহরকে মিং পরিবার ও আরও কয়েকটি প্রভাবশালী পরিবার জুয়ার আসর, মাদক ব্যবসা এবং প্রতারণা কেন্দ্রের ঘাঁটিতে পরিণত করেছিল। তাদের এসব কর্মকাণ্ড থেকে শুধু মিং পরিবারই অর্জন করেছে ১০ বিলিয়ন ইউয়ান (প্রায় ১.৪ বিলিয়ন ডলার)।আদালত জানিয়েছে, ২০১৫ সাল থেকে তারা টেলিযোগাযোগ প্রতারণা, অবৈধ ক্যাসিনো, মাদক চোরাচালান ও দেহব্যবসার মতো অপরাধে জড়িত ছিল। এমনকি প্রতারণা কেন্দ্রের কয়েকজন শ্রমিককে গুলি করে হত্যা করে, যেন তারা আর চীনে ফিরে যেতে না পারে।২০২৩ সালে মিয়ানমার সরকার এসব অপরাধচক্রের বিরুদ্ধে অভিযান চালিয়ে বহু সদস্যকে গ্রেফতার করে এবং পরে তাদের চীনা কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করে।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মুস্তাফিজকে বাদ দেওয়ার খবর ‘মিডিয়া থেকে’ জেনেছেন বিসিসিআইয়ের কর্মকর্তারা!
মুস্তাফিজকে বাদ দেওয়ার খবর ‘মিডিয়া থেকে’ জেনেছেন বিসিসিআইয়ের কর্মকর্তারা!

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ থেকে মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়া নিয়ে ক্রিকেটাঙ্গনে চলছে সমালোচনার ঝড়। এবার এ বিষয়ে সামনে বেরিয়ে এলো চমকপ্রদ Read more

বৃষ্টির পানিতে তলিয়ে গেছে দেওয়ানগঞ্জের মূল সড়ক
বৃষ্টির পানিতে তলিয়ে গেছে দেওয়ানগঞ্জের মূল সড়ক

কয়েকদিনের টানা ভারী বর্ষণে জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার বাহাদুরাবাদ বাজার থেকে দেওয়ানগঞ্জ বাজার মেইন রোডের সরদারপাড়া এলাকায় একটু বৃষ্টি হলেই Read more

সেন্টমার্টিনে ১৫০ কাছিমের ছানা অবমুক্ত
সেন্টমার্টিনে ১৫০ কাছিমের ছানা অবমুক্ত

কক্সবাজার টেকনাফের প্রবালদ্বীপ সেন্টমার্টিন সমুদ্র সৈকতে হ্যাচারিতে জন্ম নেওয়া ১৫০টি অলিভ রিডলি প্রজাতির কাছিমের ছানা  অবমুক্ত করা হয়েছে।বৃহস্পতিবার (১০ এপ্রিল) সকাল সাড়ে ১১ Read more

পাবনায় মসজিদ নিয়ে সংঘর্ষ-অগ্নিসংযোগ
পাবনায় মসজিদ নিয়ে সংঘর্ষ-অগ্নিসংযোগ

পাবনার বেড়া উপজেলার তারাপুর গ্রামে মসজিদের বারান্দা নির্মাণকে কেন্দ্র করে দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষ ও অগ্নিসংযোগের ঘটনায় উভয়পক্ষ শনিবার Read more

জোবায়েদ হত্যাকাণ্ড: সন্দেহভাজন মাহিরকে থানায় দিলেন তার মা
জোবায়েদ হত্যাকাণ্ড: সন্দেহভাজন মাহিরকে থানায় দিলেন তার মা

ছাত্রদলের জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার নেতা মো. জোবায়েদ হোসেন হত্যাকাণ্ডের ঘটনায় প্রধান সন্দেহভাজন মাহির রহমানকে পুলিশে সোপর্দ করেছেন তার মা রেখা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন