সাড়ে ৫ ঘণ্টা পর পাবনার ভাঙ্গুড়ায় আন্তঃনগর ‘পঞ্চগড় এক্সপ্রেস’ ট্রেনের ইঞ্জিনসহ লাইনচ্যুত দু’টি বগি উদ্ধার করা হয়েছে। এতে করে উত্তরবঙ্গের সঙ্গে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। এ ঘটনায় ৪ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী তিন কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে ওই কমিটিকে।জানা যায়, ঢাকা থেকে ছেড়ে আসা পঞ্চগড়গামী আন্তঃনগর পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনটি সোমবার দিবাগত রাত পৌনে ৪ টার দিকে পাবনা জেলার ভাঙ্গুড়া উপজেলার ভাঙ্গুড়া রেল স্টেশন এলাকা অতিক্রম করার সময় লেভেল ক্রসিংয়ে ট্রেনের ইঞ্জিনসহ দু’টি বগি লাইনচ্যুত হয়।তবে এ দুর্ঘটনায় কেউ হতাহত হয়নি। এতে ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের ট্রেন যোগাযোগ বন্ধ হয়ে যায়। খবর পেয়ে সঙ্গে সঙ্গে ভাঙ্গুড়া থানা-পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে ট্রেনের যাত্রীদের নিরাপত্তা দেন।তদন্ত কমিটিতে পাকশী বিভাগীয় রেলওয়ের যান্ত্রিক প্রকৌশলী (লোকো) ময়েন উদ্দিন সরদারকে আহবায়ক করে ৪ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটির অন্য সদস্যরা হলো- পাকশী বিভাগীয় রেলওয়ের পরিবহন কর্মকর্তা (ডিটিও) হাসিনা খাতুন, পাকশী বিভাগীয় প্রকৌশলী-২ নাজিব কায়সার, পাকশী বিভাগীয় সংকেত ও টেলিযোগাযোগ প্রকৌশলী এম এম রাজিব বিল্লাহ।পাকশী বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক (ডিআরএম) লিয়াকত শরীফ খান বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা পঞ্চগড়গামী আন্তঃনগর পঞ্চগড় এক্সপ্রেস লাইনচ্যুত হওয়ায় ভ্রমণপ্রিয় ট্রেন যাত্রীদের অনেকটা দুর্ভোগের মাঝে পড়তে হয়েছে। তাদের সাময়িক অসুবিধার কারণে আমরা দুঃখ প্রকাশ করছি। এ ঘটনায় পাকশী বিভাগীয় রেলওয়ের যান্ত্রিক প্রকৌশলী (লোকো) ময়েন উদ্দিন সরদারকে আহবায়ক করে ৪ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী ৩ কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আরও ৩১ কোটি ডলার কিনবে বাংলাদেশ ব্যাংক
আরও ৩১ কোটি ডলার কিনবে বাংলাদেশ ব্যাংক

ডলারের দরপতন ঠেকাতে বাণিজ্যিক ব্যাংকগুলো থেকে আরও ডলার কেনার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক (বিবি)। মঙ্গলবার (১৫ জুলাই) এই সিদ্ধান্তের কথা Read more

‘সার্বভৌমত্ব’ রক্ষায় পাকিস্তানের পাশে থাকবে চীন
‘সার্বভৌমত্ব’ রক্ষায় পাকিস্তানের পাশে থাকবে চীন

জাতীয় সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতা’ রক্ষায় পাকিস্তানের প্রতি চীনের সমর্থন আছে বলে জানিয়েছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই।মঙ্গলবার (২০ মে) পৃথক Read more

মালয়েশিয়ায় মাঝরাতে ভয়াবহ সংঘর্ষে ১৫ শিক্ষার্থী নিহত
মালয়েশিয়ায় মাঝরাতে ভয়াবহ সংঘর্ষে ১৫ শিক্ষার্থী নিহত

মালয়েশিয়ায় মাঝরাতে গেরিকের পূর্ব-পশ্চিম মহাসড়কে একটি পেরোদুয়া আলজা গাড়ি ও ছাত্রদের বহনকারী বাসের ভয়াবহ সংঘর্ষে ১৫ জন নিহত হয়েছে।বাসটি তেরেঙ্গানু Read more

আজ ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’, শীর্ষে বাহরাইনের মানামা
আজ ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’, শীর্ষে বাহরাইনের মানামা

সাধারণত বৃষ্টি হলে কিংবা ছুটির দিনগুলোতে রাস্তাঘাটে যানবাহন ও জনসমাগম কম থাকায় বাতাসের মান ভালো অবস্থানে থাকে। তবে গত কয়েকদিনের Read more

‘আমার মেয়েদের কী খাওয়াব’- ‘কাকন বাহিনী’র গুলিতে নিহত নাজমুলের স্ত্রী
‘আমার মেয়েদের কী খাওয়াব’- ‘কাকন বাহিনী’র গুলিতে নিহত নাজমুলের স্ত্রী

কণ্ঠে কাঁপন, চোখে অশ্রু। বুক ভরা হাহাকার নিয়ে বলছেন, 'আমার ছোট ছোট দুই মেয়ে, একজনের বয়স মাত্র তিন, আরেকজনের দুই। Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন