নেত্রকোনার কেন্দুয়ায় মঙ্গলঘর পরিসরের আয়োজনে ২য় বছরের ন্যায় পালিত হচ্ছে দিনরাত ব্যাপি খনার মেলা।রবিবার(১৩ এপ্রিল) সকালে জেলার কেন্দুয়া উপজেলার দলপা ইউনিয়নের আঙ্গারোয়া গ্রামে ভোরের হাওয়ায় উদ্বোধনের মধ্য দিয়ে শুরু হয়েছে খনার মেলা।চৈত্র সংক্রান্তির দিন সূর্যোদয় থেকে পহেলা বৈশাখ সূর্যোদয় পর্যন্ত দিনরাত ব্যাপি নানা আয়োজনের মধ্যে থাকছে গান, কবিতা, বাউল গান, কিচ্ছাপালা, গাইন গীত, শ্লোক, খনার কৃষি, স্বাস্থ্য, পরিবেশ, জীবন আর জ্যোতির্বিদ্যা নিয়ে বিশেষ আলোচনা। ২য় বারের মত চৈত্র সংক্রান্তিতে মঙ্গলঘর পরিসরের আয়োজনে নেত্রকোনা-ময়মনসিংহ-কিশোরগঞ্জের ভৌগোলিক ও সাংস্কৃতিক সংযোগস্থল আঙ্গারোয়া গ্রামের উঠান মঞ্চে অনুষ্ঠিত খনার মেলা ব্যাপক সাড়া ফেলে।সারা দিনরাত ব্যাপি আয়োজিত এই মেলায় গান পরিবেশন করেন গান করবেন দেশ বরেণ্য শিল্পী কফিল আহমেদ, কৃষ্ণকলি ও তার দল, সংগঠন সমগীত, ব্যান্ড সহজিয়া, চিৎকার, মুসা কলিম মুকুল, ফকির সাহেব, কুয়াশা মূর্খ, নূপুর সুলতানা, মঙ্গলঘরের শিল্পী কৃষক দুদু কাঞ্চন, দুলাল চিশতি, তরুন শিল্পী ফয়সল, উদয়, সুমন, হৃদয় সহ আরও অনেকে। এছাড়া দিন ব্যাপী আয়োজনে প্রখ্যাত বাউল সুনীল কর্মকার, প্রবীণ কৃষক বাউল মিয়া হোসেন ও শেফালি গায়েন গান করবেন।উপস্থিত দর্শক-শ্রোতার অংশগ্রহনে খনার উপর বিশেষ আলোচনা পর্বে ‘জল ভালা ভাসা/ মানুষ ভালা চাষা’ এই প্রতিপাদ্য নিয়ে কথা বলেন গবেষক-লেখক পাভেল পার্থ, প্রাকৃতিক কৃষি আন্দোলনের সংগঠক দেলোয়ার জাহান, কবি আহমেদ নকিব, লেখক ও সংস্কৃতি সংগঠক বাকি বিল্লাহ, শিল্পী ও সংস্কৃতি সংগঠক বীথি ঘোষ, কবি আসমা বীথি, সংস্কৃতি সংগঠক আবুল কালাম আল আজাদ, লোক-সাহিত্য গবেষক রাখাল বিশ্বাস, মঙ্গলঘর পরিসরের প্রধান সংগঠক বদরুন নূর চৌধুরী লিপন ও শিল্পী কফিল আহমেদ।আয়োজনের সার্বিক সহযোগিতায় রয়েছে এলাকাবাসী, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় ও মিডিয়া কম্যুনিকেশন প্রতিষ্ঠান কুল এক্সপোজার।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
অ্যাকশনএইডে চাকরির সুযোগ, বেতন দেড় লাখ
অ্যাকশনএইডে চাকরির সুযোগ, বেতন দেড় লাখ

যুক্তরাজ্যভিত্তিক আন্তর্জাতিক উন্নয়ন প্রতিষ্ঠান অ্যাকশনএইড বাংলাদেশ (এএবি) নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির ক্যাম্প ম্যানেজমেন্ট বিভাগে  ম্যানেজার পদে নিয়োগ দেওয়া হবে। Read more

যুদ্ধবিধ্বস্ত গাজায় আন্তর্জাতিক বাহিনীর অংশ হতে চায় বাংলাদেশ
যুদ্ধবিধ্বস্ত গাজায় আন্তর্জাতিক বাহিনীর অংশ হতে চায় বাংলাদেশ

ফিলিস্তিনের গাজা উপত্যকার জন্য প্রস্তাবিত আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনীর অংশ হতে নীতিগতভাবে আগ্রহী বাংলাদেশ। ওয়াশিংটনে যুক্তরাষ্ট্রের রাজনীতি বিষয়ক আন্ডার সেক্রেটারি অ্যালিসন Read more

যুবদলের নাম ভাঙিয়ে পাম্প থেকে খোলা তেল নিয়ে বেশি দামে বিক্রি!
যুবদলের নাম ভাঙিয়ে পাম্প থেকে খোলা তেল নিয়ে বেশি দামে বিক্রি!

যশোর সদর উপজেলার শানতলার  'যশোর ফিলিং স্টেশন' থেকে যুবদলের নাম ভাঙিয়ে জোর করে খোলা তেল নিয়ে বেশি দামে বিক্রির অভিযোগ Read more

টিভিতে আজকের খেলা (৩০ অক্টোবর)
টিভিতে আজকের খেলা (৩০ অক্টোবর)

নারী ওয়ানডে বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে আজ মুখোমুখি ভারত-অস্ট্রেলিয়া।ক্রিকেটনারী ওয়ানডে বিশ্বকাপভারত-অস্ট্রেলিয়াসরাসরি, বেলা ৩-৩০ মি., টি স্পোর্টস ও স্টার স্পোর্টস ১টেনিসপ্যারিস মাস্টার্সসরাসরি, বেলা Read more

উলিপুরে দড়ি তৈরির কারখানা, হতাশায় স্বপ্নবাজ দুই ভাই!
উলিপুরে দড়ি তৈরির কারখানা, হতাশায় স্বপ্নবাজ দুই ভাই!

নজির হোসেন ও নুর আলম দুই ভাই। ছোটবেলা থেকে একসাথে বড় হয়েছেন। নজির হোসেন ২০০১ সালে এসএসসি পাশ করেন। বাবা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন