প্রায় দীর্ঘ এক দশক ধরে ছিলেন প্রবাসে। প্রবাস থেকে ছুটিতে এসে জানতে পারেন দুই কিডনি নষ্ট। নষ্ট কিডনি নিয়ে ইতিমধ্যে পার দু’বছর। বলছি, চট্টগ্রামের পটিয়া উপজেলার কাশিয়াইশ ইউনিয়নের দ্বারক গ্রামের মো. ইব্রাহীমের সন্তান মো. ইকবাল হোসেন (৩৮) এর কথা। তিন কন্যা সন্তান ও স্ত্রীকে নিয়ে বর্তমানে আনোয়ারা সদর ইউনিয়নের উপজেলা ডাক বাংলো রোডে বসবাস করছেন তিনি। কিন্তু দেশে ফেরার পরই নেমে আসে জীবনের ভয়াবহ দুর্দশা। দুই কিডনি নষ্ট হয়ে মৃত্যুর মুখে দাঁড়িয়ে আছেন তিনি।প্রবাসী ইকবালের পরিবার জানায়, পাঁচ বছর আগে করোনাকালে তার শরীরে বাসা বাঁধে ডায়াবেটিস। এরপর ২০২৩ সালে দেশে ফেরার পর ধরা পড়ে কিডনি সমস্যা। প্রথমদিকে ওষুধে চিকিৎসা চালালেও বর্তমানে ওষুধ কার্যকর না হওয়ায় চিকিৎসকরা দ্রুত কিডনি প্রতিস্থাপনের পরামর্শ দিয়েছেন। একটি কিডনি প্রতিস্থাপনে ব্যয় হবে প্রায় ৩৫ লাখ টাকা, আর চিকিৎসার পূর্ণ খরচ ধরা হয়েছে প্রায় ৪০ লাখ টাকা।অসহায় ইকবাল হোসেন বলেন, ‘আমার দুই কিডনি নষ্ট হয়ে গেছে। আমাকে বাঁচান। আমার তিনটি ছোট মেয়ে রয়েছে। ঘরে উপার্জনক্ষম আর কেউ নেই। আমি সরকার ও সমাজের বিত্তবানদের কাছে সাহায্যের আকুতি জানাচ্ছি।’স্ত্রী জেনি আক্তার কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘আমার স্বামীকে বাঁচাতে হলে একটি কিডনি প্রতিস্থাপন জরুরি। সংসার চালাতে হিমশিম খাচ্ছি। বাড়ি বন্ধক দিয়েছি। এখন কেবল সবার সহায়তাই আমাদের ভরসা।’চতুর্থ শ্রেণিতে পড়ুয়া কন্যা ইসরাত নীলা কাঁদতে কাঁদতে বলে, ‘আমার আব্বু ছাড়া আমাদের আর কেউ নাই। আব্বুর কিছু হলে আমরা বাঁচবো কিভাবে? আমাদের পড়াশোনাও বন্ধ হয়ে যাবে। আব্বুর চিকিৎসার জন্য সবাই যেন সাহায্য করে।’মানবিক কারণে সমাজের বিত্তবান ব্যক্তি, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সরকারি সংশ্লিষ্ট দপ্তরের প্রতি আহ্বান জানিয়েছেন প্রবাসী ইকবালের পরিবার। অসহায় এই প্রবাসী ইকবাল হোসেনকে একটি নতুন জীবন দেওয়ার জন্য বিত্তবানদের এগিয়ে আসা উচিত বলে মনে করছেন স্থানীয়রা। একজন বাবার জীবন বাঁচলে তিনটি নিষ্পাপ সন্তানের ভবিষ্যৎও বেঁচে যাবে।ইকবাল হোসেনের চিকিৎসায় সহযোগিতা পাঠাতে আগ্রহীরা বিকাশ/নগদ নম্বরে বা ব্যাংক হিসাবের মাধ্যমে সহায়তা করতে পারেন। বিকাশ/নগদ নং — 01894-159142। ব্যাংক অ্যাকাউন্ট নং — 1154101140559 (পূবালী ব্যাংক, আনোয়ারা শাখা)।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
গাজায় ইসরায়েলি হামলায় প্রাণ গেল আরও ১০৯ ফিলিস্তিনির
গাজায় ইসরায়েলি হামলায় প্রাণ গেল আরও ১০৯ ফিলিস্তিনির

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ইসরায়েলি হামলায় আরও ১০৯ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। মঙ্গলবার (০১ জুলাই) রাতে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম Read more

ইউক্রেনে আরও অস্ত্র পাঠানোর ঘোষণা দিলেন ট্রাম্প
ইউক্রেনে আরও অস্ত্র পাঠানোর ঘোষণা দিলেন ট্রাম্প

ইউক্রেনে আবারও অস্ত্র পাঠানোর ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার (০৮ জুলাই) ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে এক নৈশভোজের Read more

পত্নীতলায় ত্যাগী ও নির্যাতিত বিএনপি নেতাকর্মীদের সংবাদ সম্মেলন
পত্নীতলায় ত্যাগী ও নির্যাতিত বিএনপি নেতাকর্মীদের সংবাদ সম্মেলন

নওগাঁর পত্নীতলা উপজেলা বিএনপির ১৪ এপ্রিল ঘোষিত দ্বিবার্ষিক কাউন্সিলকে ঘিরে ‘ভুয়া ভোটার তালিকা’ ও ‘কেন্দ্রীয় সিদ্ধান্ত অবমাননার’ অভিযোগে ত্যাগী ও Read more

সংসারে অভাব-অনটন, দুঃখে একসঙ্গে প্রাণ দিলেন স্বামী-স্ত্রী
সংসারে অভাব-অনটন, দুঃখে একসঙ্গে প্রাণ দিলেন স্বামী-স্ত্রী

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে আল আমিন (২৫) ও জরিনা বেগম (২০) নামে এক দম্পতি একসঙ্গে আত্মহত্যা করেছেন। রোববার (২৫ মে) রাতে উপজেলার Read more

শেষ দিনে স্বস্তির ঈদ যাত্রা
শেষ দিনে স্বস্তির ঈদ যাত্রা

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে শেষ দিনেও স্বস্তির সঙ্গে বাড়ি ফিরছেন দক্ষিণাঞ্চলের একুশ জেলার মানুষ। নাড়ির টানে ঘরমুখো মানুষের চাপ থাকলেও Read more

উল্লাপাড়ায় আ.লীগের দুই শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান
উল্লাপাড়ায় আ.লীগের দুই শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার পূর্ণিমাগাঁতী ইউনিয়নের আওয়ামী লীগের বিভিন্ন স্তরের দুই শতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগ দিয়েছেন। বুধবার (৭ জানুয়ারি) দুপুরে উল্লাপাড়া Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন