ফরিদপুরের ভাঙ্গায় সালিশ বৈঠককে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ২৪ জন আহত হয়েছেন। রোববার (২৮ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নের সোনাখোলা গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। প্রায় দেড় ঘণ্টা স্থায়ী সংঘর্ষে এলাকায় আতঙ্ক সৃষ্টি হয়।নিহত ব্যক্তির নাম জাকু মাতুব্বর (৬০)। তিনি সোনাখোলা গ্রামের বাসিন্দা আনোয়ার মাতুব্বরের ছেলে। আহতদের মধ্যে দুজনকে গুরুতর অবস্থায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন অন্তত ১১ জন এবং বাকিরা আশপাশের হাসপাতাল ও ক্লিনিকে ভর্তি হয়েছেন।স্থানীয়রা জানায়, একটি ভ্যান চুরির ঘটনাকে কেন্দ্র করে সালিশ বৈঠক বসে। দীর্ঘদিন ধরে সোনাখোলা গ্রামের মাতুব্বর ও খান গোষ্ঠীর মধ্যে আধিপত্য নিয়ে বিরোধ চলছিল। রোববার বিকেল সাড়ে ৫টার দিকে শাহজাহান খানের বাড়ির পাশে সালিশ চলাকালে দুই পক্ষের মধ্যে প্রথমে বাকবিতণ্ডা ও হাতাহাতি শুরু হয়। পরে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে উভয় পক্ষ।নিহত জাকু মাতুব্বরের ভাতিজা বিপ্লব মাতুব্বর অভিযোগ করেন, খান গোষ্ঠীর সালাউদ্দিন খান কয়েক দিন আগে নলিয়া গ্রাম থেকে একটি ভ্যান চুরি করে। এ নিয়ে সালিশের সময় তারা আমাদের ওপর হামলা চালায়। সংঘর্ষে ইটের আঘাতে তার চাচার মৃত্যু হয়।সংঘর্ষে নিহতের খবর ছড়িয়ে পড়লে খান গোষ্ঠীর আহতরা ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে পালিয়ে যায় বলে জানা গেছে।ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডা. তানসিভ জোবায়ের জানান, জাকু মাতুব্বরকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। তার শরীরে দৃশ্যমান আঘাতের চিহ্ন ছিল না। তবে আহতদের মধ্যে দুজনকে গুরুতর অবস্থায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।ভাঙ্গা থানার ওসি মোহাম্মদ আশরাফ হোসেন বলেন, দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। মৃত ব্যক্তির লাশ ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সরকারের প্রতি যে প্রত্যাশা ছিল তা পূরণ হয়নি: ভিপি নূর
সরকারের প্রতি যে প্রত্যাশা ছিল তা পূরণ হয়নি: ভিপি নূর

অন্তর্বর্তী সরকারের প্রতি যে প্রত্যাশা ছিল, বাস্তবে তা পূরণ হয়নি বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের সভাপতি এবং ডাকসুর সাবেক ভিপি Read more

বেনাপোলে পিস্তল, গুলি ও ম্যাগাজিনসহ অস্ত্র ব্যবসায়ী আটক
বেনাপোলে পিস্তল, গুলি ও ম্যাগাজিনসহ অস্ত্র ব্যবসায়ী আটক

যশোরের বেনাপোল পোর্ট থানার পুটখালী সীমান্তে অভিযান চালিয়ে আক্তারুল ইসলাম (৪০) নামে এক অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ Read more

তারেক রহমানের সঙ্গে দেশে ফিরেছে তার পছন্দের বিড়াল ‘জেবু’
তারেক রহমানের সঙ্গে দেশে ফিরেছে তার পছন্দের বিড়াল ‘জেবু’

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে দেশে ফিরেছে তার পছন্দের বিড়াল ‘জেবু’। আজ বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকালে Read more

‘আমি ভাগে পেয়েছি মাত্র ৮ হাজার, বাকি টাকা ওসি-সোর্সরা নিয়েছে’!
‘আমি ভাগে পেয়েছি মাত্র ৮ হাজার, বাকি টাকা ওসি-সোর্সরা নিয়েছে’!

টাঙ্গাইলের যমুনা সেতু পূর্ব থানার উপপরিদর্শক (এসআই) রাসেল মিয়ার বিরুদ্ধে ভয়ভীতি দেখিয়ে ঘুষ আদায়ের অভিযোগ উঠেছে। অভিযোগ অনুসারে, এক সিএনজি Read more

এটা নতুন ভারত, পারমাণবিক অস্ত্রের হুমকিতে ভয় পায় না: মোদি
এটা নতুন ভারত, পারমাণবিক অস্ত্রের হুমকিতে ভয় পায় না: মোদি

পারমাণবিক অস্ত্রের হুমকিতে নতুন ভারত ভয় পায় না বলে জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তার দাবি, পারমাণবিক হুমকিতে নতুন ভারত Read more

ঝড়ে এক ঘন্টা বন্ধ থাকার পর পাটুরিয়া দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক
ঝড়ে এক ঘন্টা বন্ধ থাকার পর পাটুরিয়া দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক

ঝড়ে এক ঘন্টা বন্ধ থাকার পর পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। ১৮ মার্চ ( বুধবার) রাত পৌনে ১০টার দিকে এই Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন