অন্তর্বর্তী সরকারের প্রতি যে প্রত্যাশা ছিল, বাস্তবে তা পূরণ হয়নি বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের সভাপতি এবং ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর। তিনি বলেন, বর্ষপূর্তিতে যে ঘোষণাপত্র এসেছে, তাতে জনআকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেনি।শুক্রবার (৮ আগস্ট) দুপুরে জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তিতে ‘দ্রুত বিচার সম্পন্ন, মৌলিক সংস্কার ও জাতীয় সংসদ নির্বাচন’ শীর্ষক আলোচনা সভায় এই মন্তব্য করেন তিনি। অগ্নিসেনা স্যোসাল ফাউন্ডেশন ও আমাদের নতুন বাংলাদেশ আলোচনা সভার আয়োজন করে।নুর বলেন, ‘যে সিস্টেমের কারণে আওয়ামী লীগের মতো দল তৈরি হয়েছে, শেখ হাসিনার মতো সাইকোপ্যাথ তৈরি হয়েছে- তার প্রতিহত করতে হলে রাষ্ট্র সংস্কার প্রয়োজন। আগে যারা তাদের মতো চালিয়েছে, এখনো যদি কেউ তাদের মতো দেশ চালাতে চায়, তা চলবে না।’তিনি আরও বলেন, ‘আমরা পরিবর্তন চাই, নিজেদেরও পরিবর্তিত হতে হবে। একজন সাংবাদিককে হত্যা করা হলো, কেউ এগিয়ে আসেনি। চারপাশে অনেক মানুষ ছিল! এই ঘটনাগুলোকে পুঁজি করে কিছু করাটাও ঠিক না।’আওয়ামী লীগের পুনর্বাসন নিয়ে গণঅধিকার পরিষদের সভাপতি বলেন, ‘আমরা যদি ভেবে থাকি প্রশাসন ও রাজনীতিতে তাদের পুনর্বাসন করলে তারা আমাদের সহযোগিতা করবে তা ভুল হবে। আওয়ামী লীগকে নিয়ে রাজনীতি করতে হবে? দেশে তো লোকের অভাব পড়েনি।’জুলাইয়ের ঘোষণাপত্রে প্রত্যাশার প্রতিফলন ঘটেনি উল্লেখ করে নুর বলেন, ‘কোনো কোনো দলের ন্যারেটিভ তৈরি করতে অনেক গতানুগতিক বিষয় আনা হয়েছে। গণ-অভ্যুত্থানের প্রেক্ষাপটটা ১৬ বছরের অত্যাচার, গুম খুনের।’আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
‘পক্ষ না নিয়ে সতর্ক থাকতে হবে বাংলাদেশকে’
‘পক্ষ না নিয়ে সতর্ক থাকতে হবে বাংলাদেশকে’

বৃহস্পতিবার প্রকাশিত পত্রিকাগুলোর প্রধান শিরোনামে ভারত পাকিস্তানেরের পাল্টাপাল্টি হামলার খবর প্রাধান্য পেয়েছে। এ নিয়ে বিশ্ব নেতাদের উদ্বেগ, শেয়ার বাজারে পতন Read more

ওয়াশিংটনে পাল্টা শুল্ক কমাতে বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের তিন দিনের আলোচনা শুরু
ওয়াশিংটনে পাল্টা শুল্ক কমাতে বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের তিন দিনের আলোচনা শুরু

যুক্তরাষ্ট্র ঘোষিত পাল্টা শুল্ক হার কমাতে তৃতীয় দফার আলোচনা শুরু করেছে বাংলাদেশ প্রতিনিধি দল। গতকাল মঙ্গলবার ওয়াশিংটন ডিসিতে স্থানীয় সময় Read more

টিভিতে আজকের খেলা
টিভিতে আজকের খেলা

Source: রাইজিং বিডি

গাইবান্ধায় হঠাৎ অচেনা প্রাণীর আক্রমণে আহত ১১
গাইবান্ধায় হঠাৎ অচেনা প্রাণীর আক্রমণে আহত ১১

গাইবান্ধায় হঠাৎ করেই অচেনা প্রাণীর আক্রমণে শিশু, নারী, পুরুষসহ ১১ জন ব্যক্তি আহত হয়েছে। এর মধ্যে ৪-৫ জনের অবস্থা গুরুতর Read more

মেক্সিকোতে মাদক কারবারি ও নিরাপত্তা বাহিনীর সংঘর্ষ, নিহত ১৩
মেক্সিকোতে মাদক কারবারি ও নিরাপত্তা বাহিনীর সংঘর্ষ, নিহত ১৩

মেক্সিকোর সিনালোয়ায় রাজ্যে সশস্ত্র বাহিনীর সঙ্গে মাদক কারবারিদের সংঘর্ষের ঘটনায় অন্তত ১৩ হামলাকারী নিহত হয়েছে।সোমবার (০৩ নভেম্বর) দুপুরে এ ঘটনাটি Read more

সাতক্ষীরার কুশখালী সীমান্ত দিয়ে ২৩ জনকে পুশ ইন
সাতক্ষীরার কুশখালী সীমান্ত দিয়ে ২৩ জনকে পুশ ইন

সাতক্ষীরা সদর উপজেলার কুশখালী সীমান্ত এলাকা দিয়ে ২৩ জনকে পুশইন করেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। মঙ্গলবার (২৭ মে) ভোর সাড়ে ৫টার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন