দেশের মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে ৩০ দশমিক শূন্য দুই বিলিয়ন মার্কিন ডলার। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) হিসাব অনুযায়ী, এখন দেশে রিজার্ভ বিপিএম-৬ হিসেবে দাঁড়িয়েছে ২৪ দশমিক ৯৯ বিলিয়ন ডলার।বুধবার (১৬ জুলাই) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান এ তথ্য জানিয়েছেন।কেন্দ্রীয় ব্যাংকের সবশেষ তথ্যানুযায়ী, ১৬ জুলাই পর্যন্ত দেশের গ্রস রিজার্ভের পরিমাণ ৩০০২৬ দশমিক ৬২ মিলিয়ন ডলার। আর আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) হিসাব পদ্ধতি বিপিএম-৬ অনুযায়ী রিজার্ভ এখন ২৪৯৯৫ দশমিক ৪৫ মিলিয়ন মার্কিন ডলার।গত মে-জুনের এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের (আকু) ২০১ কোটি ৯৪ লাখ ৫০ হাজার মার্কিন ডলার পরিশোধ করেছে বাংলাদেশ। ফলে গত ৭ জুলাই দেশে রিজার্ভ বিপিএম-৬ হিসেবে হয়েছিল দুই হাজার ৪৪৫ কোটি ৮৯ লাখ ৩০ হাজার ডলার। বাংলাদেশ ব্যাংকের হিসাবে দেশের মোট রিজার্ভ ছিল দুই হাজার ৯৫২ কোটি ৯৩ লাখ ১০ হাজার ডলার।গত ২ জুলাই দেশে রিজার্ভ বিপিএম-৬ হিসেবে ছাড়িয়েছিল দুই হাজার ৬৬৮ কোটি ৬৯ লাখ ডলার। বাংলাদেশ ব্যাংকের হিসাবে দেশের মোট রিজার্ভ ছিল তিন হাজার ১৭১ কোটি ৭৭ লাখ ৬০ হাজার ডলার।গত ৩০ জুন দেশে রিজার্ভ বিপিএম-৬ হিসেবে ছাড়িয়েছিল দুই হাজার ৬৬৬ কোটি ৩৬ লাখ ৬০ হাজার ডলার। বাংলাদেশ ব্যাংকের হিসাবে দেশের মোট রিজার্ভ ছিল তিন হাজার ১৬৮ কোটি ৩৯ লাখ ৭০ হাজার ডলার।এর আগে, গত ২৯ জুন দেশে রিজার্ভ বিপিএম-৬ হিসেবে ছাড়িয়েছিল দুই হাজার ৩১ কোটি ৯৮ লাখ ৯০ হাজার ডলার। বাংলাদেশ ব্যাংকের হিসাবে দেশের মোট রিজার্ভ ছিল তিন হাজার ১৩১ কোটি ৩৭ লাখ ৫০ হাজার ডলার। গত ২৫ জুন দেশে রিজার্ভ বিপিএম-৬ হিসেবে ছিল দুই হাজার ২৬৫ কোটি ২৩ লাখ ৯০ হাজার ডলার। বাংলাদেশ ব্যাংকের হিসাবে দেশের মোট রিজার্ভ ছিল দুই হাজার ৭৬৭ কোটি ২০ লাখ ২০ হাজার ডলার।প্রসঙ্গত, নিট রিজার্ভ গণনা করা হয় আইএমএফের বিপিএম-৬ পরিমাপ অনুসারে। মোট রিজার্ভ থেকে স্বল্পমেয়াদি দায় বিয়োগ করলে নিট বা প্রকৃত রিজার্ভের পরিমাণ পাওয়া যায়।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সাবেক অ্যাটর্নি জেনারেল সালাউদ্দিন আহমেদ মারা গেছেন
সাবেক অ্যাটর্নি জেনারেল সালাউদ্দিন আহমেদ মারা গেছেন

বাংলাদেশের সাবেক অ্যাটর্নি জেনারেল ও সিনিয়র অ্যাডভোকেট মো. সালাউদ্দিন আহমেদ মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার Read more

বাঁশখালী এলজিইডি অফিসে দুদকের অভিযান
বাঁশখালী এলজিইডি অফিসে দুদকের অভিযান

চট্টগ্রামের বাঁশখালীতে বিভিন্ন উন্নয়ন প্রকল্পে ব্যাপক দুর্নীতি ও অনিয়মের অভিযোগের পরিপ্রেক্ষিতে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) কার্যালয়ে অভিযান চালিয়েছে দুর্নীতি Read more

দেশে করোনায় আরও ১ জনের মৃত্যু, শনাক্ত ২৭
দেশে করোনায় আরও ১ জনের মৃত্যু, শনাক্ত ২৭

সারাদেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে ১ জনের মৃত্যু হয়েছে। এই সময়ের মধ্যে নতুন করে আরও ২৭ জনের শরীরে Read more

বাড়ি ফেরার পথে ট্রাক্টরের চাপায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের
বাড়ি ফেরার পথে ট্রাক্টরের চাপায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের

নীলফামারীতে বাড়ি ফেরার পথে বালুর ট্রাক্টরের চাপায় রাশেদুল ইসলাম (২৫) নামের এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন।  শুক্রবার (২২ আগস্ট) দুপুর সাড়ে Read more

দেশের অর্থনীতি ঘুরে দাঁড়িয়েছে প্রবাসীদের সহযোগিতায় : প্রধান উপদেষ্টা
দেশের অর্থনীতি ঘুরে দাঁড়িয়েছে প্রবাসীদের সহযোগিতায় : প্রধান উপদেষ্টা

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, প্রবাসীদের সহযোগিতার কারণে বাংলাদেশের ভঙ্গুর অর্থনীতি আবার ঘুরে দাঁড়াতে সক্ষম হয়েছে।বৃহস্পতিবার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন