সিরাজগঞ্জের কাজীপুর উপজেলায় বাসচাপায় কাওসার আলী (১৫) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। এ ঘটনার পর বিক্ষুব্ধ জনতা বাসে আগুন ধরিয়ে দেন।সোমবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে ছালাভরা বাজারের পশ্চিমে মেঘাই-সোনামুখী আঞ্চলিক সড়কের শ্যামপুর ভোকেশনাল স্কুল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত কিশোর উপজেলার মানিক পটল এলাকার কাশেম আলীর ছেলে।স্থানীয়রা জানান, কাওসার আলী সাইকেলযোগে সোনামুখী বাজারের দিকে যাচ্ছিলেন। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা আঁখি পরিবহণের একটি যাত্রীবাহী বাস পেছন থেকে চাপা দিলে সে ঘটনাস্থলেই মারা যায়। পরে বিক্ষুব্ধ জনতা বাসটিকে আটক করে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনলেও বাসটির বেশিরভাগ অংশ পুড়ে যায়।কাজীপুর থানার ডিউটি অফিসার সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. আমানত বলেন, নিহত কিশোরের লাশ থানায় আনা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। তবে বাসের চালক বা সহকারী কাউকেই আটক করা সম্ভব হয়নি।কাজীপুর থানার ওসি নুরে আলম জানান, দুর্ঘটনার পর স্থানীয়রা বাসটিতে আগুন ধরিয়ে দেয়। পরে পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ঈদুল আযহায় বাঙলা কলেজ ছাত্রশিবিরের মানবিক আয়োজন
ঈদুল আযহায় বাঙলা কলেজ ছাত্রশিবিরের মানবিক আয়োজন

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সারাদেশের মতো সরকারি বাঙলা কলেজেও ছাত্রশিবিরের উদ্যোগে আয়োজিত হয়েছে কোরবানীর কর্মসূচি। এ কর্মসূচির আওতায় কলেজের ছাত্রাবাসে Read more

পাংশায় ওসির বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন
পাংশায় ওসির বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন

রাজবাড়ীর পাংশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সালাউদ্দিন ও উপ-পরিদর্শক (এসআই) হিমাদ্রি হাওলাদারসহ তিন জনের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা ও Read more

খালেদা জিয়ার মৃত্যুতে জামায়াত আমিরের শোক
খালেদা জিয়ার মৃত্যুতে জামায়াত আমিরের শোক

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। আজ মঙ্গলবার সকাল Read more

পিএসসি সংস্কারের দাবিতে বাকৃ‌বি‌তে ট্রেন অবরোধ
পিএসসি সংস্কারের দাবিতে বাকৃ‌বি‌তে ট্রেন অবরোধ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অনশনরত শিক্ষার্থীদের সাথে সংহতি জানিয়ে পাবলিক সার্ভিস কমিশনের (পিএসসি) সংস্কার ও ৪৬তম বিসিএস পরীক্ষার প্রশ্নফাঁসের সাথে জড়িতদের Read more

নোয়াখালীর বেগমগঞ্জে ভুয়া র‍্যাব গ্রেফতার
নোয়াখালীর বেগমগঞ্জে ভুয়া র‍্যাব গ্রেফতার

নোয়াখালীর বেগমগঞ্জ থেকে এক ভুয়া র‍্যাবকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১১। এ সময় তার কাছ থেকে নগদ ১ লক্ষ ১২ হাজার ৪শত Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন