নোয়াখালীর বেগমগঞ্জ থেকে এক ভুয়া র‍্যাবকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১১। এ সময় তার কাছ থেকে নগদ ১ লক্ষ ১২ হাজার ৪শত টাকা, ভুয়া আইডি কার্ড ও বিভিন্ন জালিয়াতি করা ভুয়া সার্টিফিকেট জব্দ করা হয়।শনিবার (১৬ আগস্ট) দুপুরের দিকে এক প্রেস বিজ্ঞপ্তিতে র‍্যাব-১১, সিপিসি-৩ নোয়াখালী ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার মিঠুন কুমার কুণ্ডু বিষয়টি নিশ্চিত করেন। এর আগে, গতকাল শুক্রবার রাত পৌনে ১১টার দিকে উপজেলার চৌমুহনী রোডের হেলথ কেয়ার ডায়গনস্টিক সেন্টার এলাকা থেকে তাকে আটক করা হয়।গ্রেপ্তার মো. ইয়াসিন হোসেন (২৫) সোনাইমুড়ী উপজেলার অম্বরনগর গ্রামের হাজী আব্দুল মুন্সীর নতুন বাড়ির মৃত ইউসুফের ছেলে।প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ইয়াসিন নিজেকে র‍্যাব সদস্য পরিচয় দিয়ে আরিফ হোসেন (২১) নামে এক শিক্ষার্থীকে চাকরি দেওয়ার নাম করে তার কাছে ১ লক্ষ ৫০ হাজার টাকা দাবি করে। ইয়াসিন আরিফকে জানায় সে র‍্যাব সদস্য হিসেবে ঢাকায় কর্মরত আছে। এ সময় ইয়াসিন মোবাইলে র‍্যাবের পোশাক পরিহিত ছবি প্রদর্শন করে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে সহকারী কাস্টমস পদে নিয়োগ দিতে পারবেন বলে প্রলোভন দেখিয়ে দুই ধাপে ইয়াসিন তার খালাতো ভাই মিরাজসহ ৬০ হাজার টাকা হাতিয়ে নেয়। গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব সদস্যরা চৌমুহনী রোডের হেলথ কেয়ার ডায়গনস্টিক সেন্টার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে।র‍্যাব-১১, সিপিসি-৩ নোয়াখালী ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার মিঠুন কুমার কুণ্ডু আরও বলেন, এ ঘটনায় মামলা হয়েছে। উদ্ধারকৃত মালামালসহ আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
পাখির ধাক্কায় বাতিল এয়ার ইন্ডিয়ার ফ্লাইট
পাখির ধাক্কায় বাতিল এয়ার ইন্ডিয়ার ফ্লাইট

এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের বিমান আবারও বিপদে পড়েছে। এবার বিমানবন্দরে পাখির ধাক্কা লাগার পর বেঙ্গালুরুগামী একটি ফ্লাইট বাতিল করা হয়েছে। বৃহস্পতিবার (০৪ Read more

মাইলস্টোনে বিমান বিধ্বস্তের ঘটনা তদন্ত হওয়া দরকার: সালাম পিন্টু
মাইলস্টোনে বিমান বিধ্বস্তের ঘটনা তদন্ত হওয়া দরকার: সালাম পিন্টু

বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টু বলেছেন, উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল এ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনার তদন্ত হওয়া Read more

হাতি তাড়াতে বিদ্যুতের ফাঁদ, গরু আনতে গিয়ে যুবকের মৃত্যু
হাতি তাড়াতে বিদ্যুতের ফাঁদ, গরু আনতে গিয়ে যুবকের মৃত্যু

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় হাতির আক্রমণ ঠেকাতে বৈদ্যুতিক ফাঁদ স্থাপন করা হয়েছিল ধানক্ষেত রক্ষার্থে। তবে সেই ফাঁদেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জাহেদ খান Read more

পুলিশি নিরাপত্তায় সচিবালয় ছাড়লেন অর্থ উপদেষ্টা
পুলিশি নিরাপত্তায় সচিবালয় ছাড়লেন অর্থ উপদেষ্টা

৬ ঘণ্টার বেশি সময় সচিবালয়ে অবরুদ্ধ থাকার পর পুলিশি নিরাপত্তায় বের হয়েছেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ। বুধবার (১০ ডিসেম্বর) রাত ৮টা Read more

টিউলিপের চিঠি পেয়েছেন কিনা, জানালেন প্রেস সচিব
টিউলিপের চিঠি পেয়েছেন কিনা, জানালেন প্রেস সচিব

যুক্তরাজ্যের সাবেক ‘সিটি মিনিস্টার’ টিউলিপ সিদ্দিকের কোনো চিঠি পাননি বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের প্রেস সচিব শফিকুল আলম।রবিবার Read more

সরকারি জমিদখল নিয়ে ধাওয়া পাল্টা ধাওয়া
সরকারি জমিদখল নিয়ে ধাওয়া পাল্টা ধাওয়া

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে রেলওয়ের সরকারি জমি দখলকে কেন্দ্র করে নীট কনসার্ন গ্রুপ অব ইন্ডস্ট্রিজ ও বৈষম্যবিরোধী ছাত্রদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন