ঢাকার শিল্পাঞ্চল আশুলিয়ার জামগড়া এলাকায় বিশেষ অভিযান চালিয়ে দেশীয় অস্ত্রসহ কিশোর গ্যাং দলের ছয় সদস্যকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী। সোমবার (২৯ সেপ্টেম্বর) রাতভর জামগড়া প্রাইমারি স্কুল ও বটতলা রূপায়নসহ পাঁচটি স্থানে পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।সূত্র জানায়, কুখ্যাত কিশোর গ্যাং লিডার ইয়ার হোসেনের নেতৃত্বে জামগড়া, ভাদাইল ও রূপায়ন এলাকায় দীর্ঘদিন ধরে কিশোর গ্যাং ও মাদক ব্যবসায়ীরা সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে আসছিল। স্থানীয়দের অভিযোগ ও সম্প্রতি একাধিক মারধর, চাঁদাবাজি ও প্রাণনাশের হুমকির ঘটনায় বিষয়টি জামগড়া আর্মি ক্যাম্পের নজরে আসে।অভিযানে কিশোর গ্যাং লিডার ইয়ার হোসেন (২০), মাদক ব্যবসায়ী সোনা মিয়া (৪৫), আশরাফুল (৩৫), বড় বাবু (১৯), ছোট বাবু (১৭) ও আকাশ (১৮) কে গ্রেপ্তার করা হয়। ইয়ার হোসেন ও সোনা মিয়ার বিরুদ্ধে অস্ত্রসহ একাধিক মামলা রয়েছে।গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা অবৈধ অস্ত্র ব্যবহার, চাঁদাবাজি, অনলাইন বেটিং, মাদক ব্যবসা ও কিশোর গ্যাংয়ের সঙ্গে জড়িত। তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র ১৬টি, ধারালো অস্ত্র ৫টি, গাঁজা ৫ পট, অপরাধে ব্যবহৃত মোবাইল ফোন ৮টি ও ৪৮টি সিমকার্ড উদ্ধার করা হয়েছে।পরে গ্রেপ্তারকৃতদের উদ্ধারকৃত মালামালসহ আশুলিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করে সেনাবাহিনী।স্থানীয়রা জানান, কুখ্যাত সন্ত্রাসীদের গ্রেপ্তারের ফলে এলাকায় স্বস্তি ও নিরাপত্তা ফিরে এসেছে।এসকে/আরআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
৫ আগস্ট: নামাজের সময়সূচি
৫ আগস্ট: নামাজের সময়সূচি

ঈমান বা বিশ্বাসের পর নামাজই ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্তম্ভ। ইসলামের ৫টি রুকনের মধ্যে নামাজ অন্যতম। পঞ্চস্তম্ভের মধ্যে এটি দ্বিতীয়। কেয়ামতের Read more

বাবার ইচ্ছে পূরণে হেলিকপ্টারে চড়ে বিয়ে করতে এলেন শাকিব
বাবার ইচ্ছে পূরণে হেলিকপ্টারে চড়ে বিয়ে করতে এলেন শাকিব

রূপকথার মতো দৃশ্য। নীল আকাশ চিরে গ্রামে অবতরণ করল একটি হেলিকপ্টার, আর সেই হেলিকপ্টার থেকে নামলেন লাল শেরওয়ানিতে সজ্জিত এক Read more

পঞ্চগড় সীমান্তে নারী-শিশুসহ ২৩ জনকে পুশইন করল বিএসএফ
পঞ্চগড় সীমান্তে নারী-শিশুসহ ২৩ জনকে পুশইন করল বিএসএফ

পঞ্চগড় সীমান্তে নারী, পুরুষ ও শিশুসহ ২৩ জন বাংলাদেশিকে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। পুশইনকৃত ব্যক্তিদের মধ্যে রয়েছেন ১৩ Read more

বরিশালে ঈদের নামাজ অনুষ্ঠিত
বরিশালে ঈদের নামাজ অনুষ্ঠিত

যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে সারা দেশের মত বৃষ্টি উপেক্ষা করে বরিশালেও অনুষ্ঠিত হলো ঈদুল ফিতরের প্রধান জামাত। শনিবার (২১ Read more

পাঁচবিবি সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা, আটক ২
পাঁচবিবি সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা, আটক ২

জয়পুরহাটের পাঁচবিবি সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে দুই যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার (১৭ মে) বিকেল সাড়ে ৪টার Read more

লজ্জ্বার ষোলোকলা পূর্ণ করেছে বাংলাদেশ, ‘শিক্ষানবিশকাল’ শেষ হবে কবে?
লজ্জ্বার ষোলোকলা পূর্ণ করেছে বাংলাদেশ, ‘শিক্ষানবিশকাল’ শেষ হবে কবে?

আবুধাবিতে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে বাংলাদেশকে ধবলধোলাই করেছে আফগানিস্তান। প্রথম দুই ম্যাচে বাজে পারফরম্যান্সে হারের পর সিরিজের তৃতীয় ও শেষ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন