বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও সাবেক এমপি হাজী আমিন-উর রশিদ ইয়াছিন বলেছেন, ‘হিন্দু সম্প্রদায়ের অনেকের মুখে প্রায়ই শোনা যায় আমরা সংখ্যালঘু। কিন্তু, বাস্তবে তারা সংখ্যালঘু নন, এদেশেরই নাগরিক, ভূমিপুত্র-ভূমিকন্যা।’ তিনি বলেন, ‘আপনি কেন নিজেকে দুর্বল মনে করবেন? পৃথিবীতে যদি কেউ নিজেকে দুর্বল ভাবে, তবে তাকে কেউ শক্তিশালী করতে পারে না। যেমন ডাক্তারের কাছে রোগী যদি নিজেকে অসুস্থই মনে করে, তবে পৃথিবীর কোনো ওষুধে সে সুস্থ হবে না। তাই মনে রাখতে হবে, আমরা কেউ ছোট নই, খাটো নই, সবাই সমান মর্যাদার নাগরিক।’রবিবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে কুমিল্লা নগরীর মনোহরপুর এলাকায় রাজেশ্বরী কালীবাড়ি মন্দিরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে শুভেচ্ছা উপহার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।হাজী ইয়াছিন আরও বলেন, ‘পৃথিবীতে বিভিন্ন ধর্ম থাকবে, এটা স্বাভাবিক। কিন্তু কেউই সংখ্যালঘু নয়। আমরা সকলেই এই দেশের নাগরিক, আমাদের বাপ–দাদারা এই মাটিতেই জন্মগ্রহণ করেছেন। নাগরিকদের মধ্যে কোনো শ্রেণিবিভেদ নেই। চলুন আমরা এই বিশ্বাস নিয়ে এগিয়ে যাই।’ তিনি আরও বলেন, ‘এক সময় কিছু অপকর্ম হয়েছিল, তবে ভবিষ্যতে আর কাউকে সেই সুযোগ দেওয়া হবে না। যারা এ ধরনের অপকর্ম করে তারা কেবল সুযোগ সন্ধানী। আমাদের ব্যবহার করে তারা নিজেদের স্বার্থ হাসিল করতে চায়।’আগামী প্রজন্মের জন্য সুন্দর কুমিল্লা উপহার দেওয়ার প্রত্যয় ব্যক্ত করে বিএনপি চেয়ারপারসনের এ উপদেষ্টা বলেন, ‘আমরা আমাদের সন্তানদের কষ্ট করে লালন–পালন করি, যেন তারা সুন্দর ভবিষ্যৎ পায়। কিন্তু যদি আমরা তাদের জন্য একটি নিরাপদ ও সুন্দর পরিবেশ তৈরি করে না যেতে পারি, তবে সব কষ্টই বিফলে যাবে। তাই হিন্দু–মুসলিম সবাই মিলে সম্প্রীতির কুমিল্লা গড়তে হবে।’ হাজী ইয়াছিন বলেন, ‘এই এলাকা, এই দেশ, এমনকি এই পৃথিবী আমাদের সবার। একে সুন্দর রাখার দায়িত্বও আমাদের সবার।’কুমিল্লা-৬ নির্বাচনী এলাকার ১৩১টি পূজা মণ্ডপে নগদ অর্থসহ শুভেচ্ছা উপহার প্রদান করা হয়। মনোহরপুর রাজেশ্বরী কালীবাড়ি মন্দির থেকে শুভেচ্ছা উপহার প্রদান আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু।বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট কুমিল্লা মহানগর শাখার আহ্বায়ক শ্যামল কৃষ্ণ সাহার সভাপতিত্বে আরো বক্তব্য দেন বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট কুমিল্লা মহানগর শাখার সদস্য সচিব সঞ্জিত দেবনাথ, ১১ নং বিএনপির সভাপতি জহিরুল হক, ১২ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মনিরুল ইসলাম বাচ্চু, পূজা উদযাপন পরিষদ কুমিল্লার সাধারণ সম্পাদক নারায়ণ সরকারসহ অন্যরা।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
টাঙ্গাইলের এলেঙ্গায় ওপেন হাউস ডে ও কমিউনিটি পুলিশিং সভা
টাঙ্গাইলের এলেঙ্গায় ওপেন হাউস ডে ও কমিউনিটি পুলিশিং সভা

টাঙ্গাইলের মধুপুর (এলেঙ্গা) হাইওয়ে থানা পুলিশের আয়োজনে মহাসড়কে চুরি, ডাকাতি, চাঁদাবাজি, যানজট  ও সড়ক দুর্ঘটনা রোধ কল্পে ওপেন হাউস ডে Read more

বরিশাল মহানগর বিএনপি’র সম্মেলন কবে, জানে না কেউ?
বরিশাল মহানগর বিএনপি’র সম্মেলন কবে, জানে না কেউ?

'তৃণমূলের ভোটেই স্থানীয় পর্যায়ে নেতা নির্বাচিত হবেন, এটাই তারেক রহমানের নির্দেশনা'। মহানগরের ৩০ ওয়ার্ডের পূর্ণাঙ্গ কমিটি গঠনের কার্যক্রম শেষ হলেই Read more

বড়াইগ্রামে পুলিশ পরিচয়ে বিকাশ কর্মী অপহরণ, ভুয়া পুলিশ আটক
বড়াইগ্রামে পুলিশ পরিচয়ে বিকাশ কর্মী অপহরণ, ভুয়া পুলিশ আটক

নাটোরের বড়াইগ্রামে পুলিশ পরিচয়ে বিকাশ কর্মী আতিকুর রহমানকে অপহরণ করেছে দুর্বৃত্তরা। এ সময় বিকাশ কর্মীর মোটরসাইকেল নিয়ে পালানোর চেষ্টা করলে Read more

পুরো গাজা দখলের পরিকল্পনার অভিযোগ নাকচ করলেন নেতানিয়াহু
পুরো গাজা দখলের পরিকল্পনার অভিযোগ নাকচ করলেন নেতানিয়াহু

ফিলিস্তিনের গাজা পুরোপুরি দখলের পরিকল্পনার অভিযোগ নাকচ করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি বলেন, আমাদের লক্ষ্য গাজা দখল করা নয়, Read more

দেশে ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু, হাসপাতালে ৭৩৫
দেশে ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু, হাসপাতালে ৭৩৫

সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৩ জনের মৃত্যু হয়েছে। এই সময়ের মধ্যে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও Read more

ভারত পারমাণবিক ব্ল্যাকমেইল সহ্য করবে না: নরেন্দ্র মোদী
ভারত পারমাণবিক ব্ল্যাকমেইল সহ্য করবে না: নরেন্দ্র মোদী

ভারত পারমাণবিক ব্ল্যাকমেইল কোনোভাবেই সহ্য করবে না বলে পাকিস্তানের উদ্দেশে কঠোর বার্তা দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।শুক্রবার (১৫ আগস্ট) স্বাধীনতা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন