ফিলিস্তিনের গাজা পুরোপুরি দখলের পরিকল্পনার অভিযোগ নাকচ করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি বলেন, আমাদের লক্ষ্য গাজা দখল করা নয়, বরং হামাসকে সরিয়ে শান্তিপূর্ণ সরকার প্রতিষ্ঠার সুযোগ তৈরি করা।শুক্রবার (০৮ আগস্ট) এক্সে দেওয়া পোস্টে নেতানিয়াহু বলেছেন, জার্মানি একদিকে ইসরায়েলের ‘হামাসবিরোধী ন্যায্য যুদ্ধের’ সমর্থন জানালেও অন্যদিকে এই নিষেধাজ্ঞা দিয়ে নিজেদের অবস্থানের সঙ্গে বিরোধ তৈরি করেছে। হামাসকে তিনি হলোকাস্টের পর ইহুদি জনগণের ওপর সবচেয়ে ভয়াবহ হামলার জন্য দায়ী বলে উল্লেখ করেন।এর আগে ইসরায়েলি মন্ত্রিসভার গাজায় পূর্ণ সামরিক নিয়ন্ত্রণের পরিকল্পনা আন্তর্জাতিকভাবে তীব্র সমালোচিত হয়। ফ্রান্স ও কানাডা সতর্ক করে জানায়, এই পদক্ষেপ মানবিক সংকট আরও বাড়াবে এবং জিম্মিদের জীবনের ঝুঁকি তৈরি করবে। জাতিসংঘও গাজাকে ফিলিস্তিনের অংশ হিসেবে পুনর্ব্যক্ত করেছে।এদিকে ইরান এই পরিকল্পনাকে গণহত্যা আখ্যা দিয়ে আন্তর্জাতিক আইনি ব্যবস্থা নেওয়া এবং জরুরি ওআইসি বৈঠক ডাকার আহ্বান জানিয়েছে।হামাসের সঙ্গে যুদ্ধবিরতির বিনিময়ে ইসরায়েল যে পাঁচটি শর্ত দেবে, তার একটি তালিকা মন্ত্রিসভার অধিকাংশ সদস্য সমর্থন করেছেন। শর্তগুলো হলো—হামাসকে নিরস্ত্রীকরণ, হামাসের হাতে থাকা ৫০ জিম্মিকে ফেরত আনা (যাদের মধ্যে ২০ জন জীবিত বলে ধারণা), গাজা উপত্যকার নিরস্ত্রীকরণ, গাজায় ইসরায়েলের নিরাপত্তা নিয়ন্ত্রণ, হামাস বা ফিলিস্তিনি কর্তৃপক্ষ নয়; বরং বিকল্প কোনো বেসামরিক সরকারের হাতে গাজার শাসন হস্তান্তর।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
১ জুন: নামাজের সময়সূচি
১ জুন: নামাজের সময়সূচি

প্রত্যেক প্রাপ্তবয়স্ক নারী ও পুরুষের জন্য ৫ ওয়াক্ত নামাজ পড়া ফরজ।ইসলামের ৫টি রুকনের মধ্যে নামাজ অন্যতম। পঞ্চস্তম্ভের মধ্যে এটি দ্বিতীয়। Read more

উত্তল বঙ্গোপসাগর, পায়রায় ৩ নম্বর সতর্ক সংকেত
উত্তল বঙ্গোপসাগর, পায়রায় ৩ নম্বর সতর্ক সংকেত

বঙ্গোপসাগরে মৌসুমী বায়ুর প্রভাবে সৃষ্ট অস্বাভাবিক জোয়ারের ফলে কুয়াকাটা সংলগ্ন উপকূলীয় এলাকায় সমুদ্র বেশ উত্তাল হয়ে উঠেছে। গতকাল সন্ধ্যায় প্রচণ্ড Read more

বিকল্প চিকিৎসা পদ্ধতির এক সম্ভাবনাময় অধ্যায় হোমিওপ্যাথি
বিকল্প চিকিৎসা পদ্ধতির এক সম্ভাবনাময় অধ্যায় হোমিওপ্যাথি

আজ ১০ এপ্রিল, প্রতি বছর এই দিনটিতে বিশ্বব্যাপী পালিত হয় ‘বিশ্ব হোমিওপ্যাথি দিবস’। এই দিনটি মূলত আধুনিক হোমিওপ্যাথির জনক জার্মান Read more

পরবর্তী ক্লাব বিশ্বকাপ কবে, কোথায়?
পরবর্তী ক্লাব বিশ্বকাপ কবে, কোথায়?

পর্দা নেমেছে ৩২ দলের টুর্নামেন্ট ফিফা ক্লাব বিশ্বকাপের। যুক্তরাষ্ট্রে সফলভাবে অনুষ্ঠিত ২০২৫ সালের ঐতিহাসিক আসরের পর, এখন ফুটবল বিশ্বের নজর Read more

ভুল সম্পর্কে দীর্ঘ সময় থাকায় মনের ওপর যেসব প্রভাব পড়ে
ভুল সম্পর্কে দীর্ঘ সময় থাকায় মনের ওপর যেসব প্রভাব পড়ে

বহু মানুষ জানেন না যে তারা যে সম্পর্ক করছে তা ঠিক নাকি ভুল। প্রতিটি সম্পর্কের কিছু ভাল ও খারাপ দিক Read more

বরিশালে ঈদের জামাতে মুসল্লিদের ঢল
বরিশালে ঈদের জামাতে মুসল্লিদের ঢল

বরিশালে যথাযথ ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আযহা। সুষ্ঠু ও স্বাভাবিক পরিবেশে ঈদের জামাত আদায় করতে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন